বাংলা ২য় পত্র

সর্বনামপদ
প্রিয় শিক্ষার্থীরা, তোমাদের জন্য আজ দেওয়া হলো বাংলা ২য় পত্র থেকে সর্বনাম পদ নিয়ে আলোচনা।
n সর্বনাম পদ: বহুনির্বাচনী প্রশ্নোত্তর
৬. বিশেষ্য পদের পরিবর্তে সর্বনাম পদ ব্যবহার করায় বাক্যগুলো কী হয়?
ক) শ্রুতিমধুর খ) ভালো গ) দারুণ ঘ) চমৎকার
সঠিক উত্তর: ক) শ্রুতিমধুর
৭. বাংলা ভাষায় সর্বনাম পদ কেমন হয়?
ক) নানা রকম খ) একেক রকম
গ) বহু রকম ঘ) কোনোটি নয়
সঠিক উত্তর: ক) নানা রকম
৮. কোনগুলো ব্যক্তিবাচক সর্বনাম?
ক) আমি, আমরা, তুমি, সে ইত্যাদি
খ) এ, এটি, সেটি ইত্যাদি
গ) সকল, সব, সমুদয় ইত্যাদি
ঘ) কেউ, কোন, কেহ ইত্যাদি
সঠিক উত্তর: ক) আমি, আমরা, তুমি, সে ইত্যাদি।
৯. কোনগুলো নির্দেশক সর্বনাম?
ক) আমি, আমরা, তুমি, সে ইত্যাদি
খ) এটি, সেটি ইত্যাদি গ) সকল, সব, সমুদয় ইত্যাদি
ঘ) কেউ, কোন, কেহ ইত্যাদি
সঠিক উত্তর:খ) এটি, সেটি ইত্যাদি
১০. কোনগুলো সাকল্যবাচক সর্বনাম?
ক) আমি, আমরা, তুমি, সে ইত্যাদি
খ) এ, এটি, সেটি ইত্যাদি
গ) সকল, সব, সমুদয় ইত্যাদি
ঘ) কেউ, কোন, কেহ ইত্যাদি।
সঠিক উত্তর: গ) সকল, সব, সমুদয় ইত্যাদি
১১. কোনগুলো সাপেক্ষ সর্বনাম?
ক) আমি, আমরা, তুমি, সে ইত্যাদি
খ) এটি, সেটি ইত্যাদি
গ) যে-সে, যা-তা, যিনি-তিনি ইত্যাদি
ঘ) কেউ, কোন, কেহ ইত্যাদি
সঠিক উত্তর: গ) যে-সে, যা-তা, যিনি-তিনি ইত্যাদি
১২. কোনগুলো প্রশ্নসূচক সর্বনাম?
ক) আমি, আমরা, তুমি, সে ইত্যাদি
খ) এ, এটি, সেটি ইত্যাদি
গ) কী, কার, কাদের, কিসে ইত্যাদি
ঘ) কেউ, কোন, কেহ ইত্যাদি
সঠিক উত্তর: গ) কী, কার, কাদের, কিসে ইত্যাদি
১৩. কোনগুলো অনির্দেশ সর্বনাম?
ক) আমি, আমরা, তুমি, সে ইত্যাদি
খ) এটি, সেটি ইত্যাদি
গ) কেউ, কোন, কেহ ইত্যাদি
ঘ) কেউ, কোন, কেহ ইত্যাদি
সঠিক উত্তর:গ) কেউ, কোন, কেহ ইত্যাদি।
# পরবর্তী অংশ ছাপা হবেআগামীকাল
সিনিয়র শিক্ষক, বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ পাবলিক কলেজ, ঢাকা