বাংলা ২য় পত্র
সর্বনাম পদ
প্রিয় শিক্ষার্থীরা, তোমাদের জন্য আজ দেওয়া হলো বাংলা ২য় পত্র থেকে সর্বনাম পদ নিয়ে আলোচনা।
সর্বনাম পদ: বহুনির্বাচনী প্রশ্নোত্তর
১৪. কোনগুলো আত্মবাচক সর্বনাম?
ক) আমি, আমরা, তুমি, সে ইত্যাদি
খ) এটি, সেটি ইত্যাদি গ) কেউ, কোন, কেহ ইত্যাদি
ঘ) স্বয়ং, নিজ, আপনি ইত্যাদি।
সঠিক উত্তর: ঘ) স্বয়ং, নিজ, আপনি ইত্যাদি।
১৫. কোনগুলো অন্যাদিবাচক সর্বনাম?
ক) আমি, আমরা, তুমি, সে ইত্যাদি
খ) এটি, সেটি ইত্যাদি গ) কেউ, কোন, কেহ ইত্যাদি
ঘ) অন্য, অপর, পর ইত্যাদি।
সঠিক উত্তর: ঘ) অন্য, অপর, পর ইত্যাদি।
১৬. নির্দেশক সর্বনামে রূপ কোনটি?
ক) ‘এ’, ‘ও’ খ) এ, ঐ গ) ও, ঐ ঘ) এ, আ
সঠিক উত্তর: ক) ‘এ’, ‘ও’
১৭. যে সর্বনাম পদ সাধারণত বিশেষ্যকে নির্দিষ্ট করে দেয়, তাকে কোন সর্বনাম পদ বলে।
ক) অন্যাদিবাচক সর্বনাম খ) আত্মবাচক সর্বনাম
গ) অনির্দেশ সর্বনাম ঘ) নির্দেশক সর্বনাম
সঠিক উত্তর: ঘ) নির্দেশক সর্বনাম
১৮. বিশেষ্য পদের সঙ্গে যেমন বিভক্তি যোগ হয়ে শব্দ গঠন করে, তেমনি বিভক্তি, প্রত্যয় ও কর্মপ্রবচনীয় যুক্ত হয়ে কিসের রূপ হয়?
ক) ক্রিয়ার খ) সর্বনামের গ) অর্থের ঘ) অব্যয়ের
সঠিক উত্তর: খ) সর্বনামের
১৯. কোনটি প্রাণীবাচক রূপ?
ক) এ, এর, ইনি খ) এটা, এটি, এখান
গ) এসব, এগুলো, এসমস্ত ঘ) ও, ওর, ওঁ, উনি, ওকে
সঠিক উত্তর: ক) এ, এর, ইনি
২০। কোনটি অপ্রাণীবাচক রূপ?
ক) এ, এর, ইনি খ) এটা, এটি, এখান
গ) এসব, এগুলো, এসমস্ত ঘ) ও, ওর, ওঁ, উনি, ওকে
সঠিক উত্তর: খ) এটা, এটি, এখান
২১. প্রাণীবাচক ও-এর রূপ?
ক) এ, এর, ইনি খ) এটা, এটি, এখান
গ) এসব, এগুলো, এসমস্ত ঘ) ও, ওর, ওঁ, উনি, ওকে
সঠিক উত্তর: ঘ) ও, ওর, ওঁ, উনি, ওকে
২২. প্রাণীবাচক ও-এর রূপ কোন বাক্যে প্রয়োগ হয়েছে?
ক) ও যেন ফিরে আসে খ) ওটি কিসের বই?
গ) ওসব, ওগুলো, ওসমস্ত ঘ) ওসব কথা ছাড়ো তো।
সঠিক উত্তর: ক) ও যেন ফিরে আসে
২৩. অপ্রাণীবাচক ও-এর রূপ কোন বাক্যে প্রয়োগ হয়েছে?
ক) ও যেন ফিরে আসে খ) ওটি কিসের বই?
গ) ও যেন ফিরে না আসে ঘ) ফিরে এলে হয়তো আবার ভালোবাসব
সঠিক উত্তর: খ) ওটি কিসের বই।
# পরবর্তী অংশ ছাপা হবে আগামীকাল
সিনিয়র শিক্ষক, বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ পাবলিক কলেজ, ঢাকা