বাংলা ২য় পত্র
মোস্তাফিজুর রহমান, সিনিয়র শিক্ষক, বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ পাবলিক কলেজ, ঢাকা
বহুনির্বাচনী প্রশ্নোত্তর
প্রিয় শিক্ষার্থীরা, তোমাদের জন্য আজ দেওয়া হলো বাংলা ২য় পত্র থেকে ধাতু নিয়ে বহুনির্বাচনী প্রশ্নোত্তর।
৩১. বিশেষ্য, বিশেষণ বা অনুকার অব্যয়ের পরে ‘আ’ প্রত্যয় যোগ করে যে ধাতু গঠিত হয় তাকে কী বলে?
ক. নাম ধাতু খ. মৌলিক ধাতু
গ. বিদেশি ধাতু ঘ. ণিজন্ত ধাতু
সঠিক উত্তর: ক. নাম ধাতু।
৩২. সাধিত ধাতু কয় প্রকার?
ক. দুই প্রকার খ. তিন প্রকার
গ. চার প্রকার ঘ. পাঁচ প্রকার
সঠিক উত্তর: খ. তিন প্রকার।
৩৩। ‘শিশুকে দুধ খাওয়াও’—‘খাওয়াও’ ক্রিয়াটি কোন প্রকারের ধাতু দ্বার গঠিত?
ক. নাম ধাতু খ. প্রযোজক ধাতু
গ. কর্মবাচ্যের ধাতু ঘ. কোনটিই নয়
সঠিক উত্তর: খ. প্রযোজক ধাতু।
৩৪. মৌলিক ধাতুর পরে ‘আ’ প্রত্যয়যোগে যে ধাতু গঠিত হয় তার নাম কী?
ক. সাধিত ধাতু খ. বিদেশি ধাতু
গ. প্রযোজক ধাতু ঘ. বাংলা ধাতু
সঠিক উত্তর: ক. সাধিত ধাতু।
৩৫. নিচের কোন শব্দটি সাধিত ধাতুর উদাহরণ?
ক. হের্ খ. কোন গ. পড়া ঘ. পড়্
সঠিক উত্তর: গ. পড়া।
৩৬. কোনটি নাম ধাতু?
ক. ঘুম+আ খ. নাচ্+আ গ. খেল+এ ঘ. কৃ+আ
সঠিক উত্তর: ক. ঘুম+আ।
৩৭. কোনটিতে প্রযোজক ধাতুর ব্যবহার ?
ক. আজ তোমাকে গল্প শোনাব
খ. ছেলেটিকে কাঁদাচ্ছ কেন গ. মা শিশুকে চাঁদ দেখাচ্ছেন
ঘ. কাজটা ভালো দেখায় না
সঠিক উত্তর: গ. মা শিশুকে চাঁদ দেখাচ্ছেন।
৩৮. প্রয়োজক ধাতুর আরেক নাম কী?
ক. সাধিত ধাতু খ. মৌলিক ধাতু
গ. তৎসম ধাতু ঘ. ণিজন্ত ধাতু
সঠিক উত্তর: ক. সাধিত ধাতু।
৩৯. ‘হের ঐ দুয়ারে দাঁড়িয়ে কে ?—বাক্যে ব্যবহূত ‘হের’—
ক. উপসর্গ খ. কর্মপ্রবচনীয় গ. ধাতু ঘ. অনুসর্গ
সঠিক উত্তর: গ. ধাতু।
৪০. কোনটি মৌলিক ধাতু?
ক. করা খ. দোলা গ. কাটা ঘ. দেখ্
সঠিক উত্তর: ঘ. দেখ্।
৪১. যেসব ধাতু বিশ্লেষণ করা সম্ভব নয়, সেগুলোকে বলা হয়—
ক. সাধিত ধাতু খ. মৌলিক ধাতু
গ. যৌগিক ধাতু ঘ. প্রযোজক ধাতু
সঠিক উত্তর: খ. মৌলিক ধাতু।
৪২. তৎসম ক্রিয়াপদের ধাতুকে কী বলে?
ক. সাধিত ধাতু খ. খাঁটি বাংলা ধাতু
গ. সংস্কৃত মূল ধাতু ঘ. নাম ধাতু
সঠিক উত্তর: গ. সংস্কৃত মূল ধাতু।
৪৩. সংস্কৃত থেকে প্রাকৃতের মাধ্যমে পরিবর্তিত হয়ে ব্যবহূত ধাতুর নাম কী?
ক. সাধিত ধাতু খ. খাঁটি বাংলা ধাতু
গ. যৌগিক ধাতু ঘ. প্রযোজক ধাতু
সঠিক উত্তর: খ. খাঁটি বাংলা ধাতু।
৪৪. বিদেশি ভাষা থেকে যেসব ধাতু বাংলা ভাষায় ব্যবহূত হয় তার নাম কী?
ক. নাম ধাতু খ. মৌলিক ধাতু
গ. বিদেশি ধাতু ঘ. ণিজন্ত ধাতু
সঠিক উত্তর: গ. বিদেশি ধাতু।
# পরবর্তী অংশ ছাপা হবে আগামীকাল