বাংলা ২য় পত্র
বহুনির্বাচনী প্রশ্নোত্তর
প্রিয় শিক্ষার্থীরা, তোমাদের জন্য আজ দেওয়া হলো বাংলা ২য় পত্র থেকে ধাতু নিয়ে বহুনির্বাচনী প্রশ্নোত্তর।
৪৫. বিদেশি ধাতু কোনটি ?
ক. ফির্ খ. গমন গ. পড়্ ঘ. নাচ্ উত্তর: ক. ফির্।
৪৬. কোনটি মৌলিক ধাতু?
ক. করা খ. দেখ্ গ. কাটা ঘ. দোলা
উত্তর: খ. দেখ্।
৪৭. মৌলিক ধাতু কাকে বলে ?
ক. যে ধাতুকে বিশ্লেষণ করা যায় না
খ. যে ধাতু বিদেশি ভাষা থেকে এসেছে
গ. যে ধাতু ‘আ’ প্রত্যয়যোগে গঠিত হয়
ঘ. যে ধাতু সংস্কৃত থেকে এসেছে
উত্তর: ক. যে ধাতুকে বিশ্লেষণ করা যায় না
৪৮. মৌলিক ধাতুর সঙ্গে ‘আ’ প্রত্যয়যোগে কোন ধাতু গঠিত হয়?
ক. ত ৎসম ধাতু খ. সাধিত ধাতু
গ. বিদেশি ধাতু ঘ. সংযোগমূলক ধাতু
উত্তর: খ. সাধিত ধাতু।
৪৯. মৌলিক ধাতুর পরে প্রেরণার্থে ‘আ’ প্রত্যয়যোগে যে ধাতু গঠিত হয় তাকে কী বলে?
ক. নাম ধাতু খ. সাধিত ধাতু
গ. বিদেশি ধাতু ঘ. প্রযোজক/ণিজন্ত ধাতু
উত্তর: ঘ. প্রযোজক/ণিজন্ত ধাতু।
৫০. প্রযোজক ধাতুর উদাহরণ কোনটি ?
ক. গতি খ. গমন গ. দর্শন ঘ. খাওয়ানো
উত্তর: ঘ. খাওয়ানো।
৫১. অনুকার শব্দ ‘আ’ প্রত্যয়যোগে ধাতুরূপে ব্যবহূত হলে তাকে কোন ধাতু বলে?
ক. নামধাতু খ. প্রযোজক ধাতু
গ. ধ্বন্যাত্মক ধাতু ঘ. ণিজন্ত ধাতু
উত্তর: গ. ধ্বন্যাত্মক ধাতু।
৫২. ‘এখনো সাবধান হও নতুবা আখের খারাপ হবে’—‘হও’ কোন ধাতুর উদাহরণ?
ক. মৌলিক ধাতু খ. সাধিত ধাতু
গ. বিদেশি ধাতু ঘ. সংযোগমূলক ধাতু
উত্তর: ঘ. সংযোগমূলক ধাতু।
৫৩. বিশেষ্য, বিশেষণের সঙ্গে কর্, দে ইত্যাদি ধাতু যুক্ত হয়ে যে নতুন ধাতু হয়, তার নাম কী?
ক. মৌলিক ধাতু খ. সাধিত ধাতু
গ. বিদেশি ধাতু ঘ. সংযোগমূলক ধাতু
উত্তর: ঘ. সংযোগমূলক ধাতু।
৫৪. যৌগিক ধাতুর অপর নাম কী?
ক. মৌলিক ধাতু খ. সাধিত ধাতু
গ. নাম ধাতু ঘ. সংযোগমূলক ধাতু
উত্তর: ঘ. সংযোগমূলক ধাতু।
৫৫. বাংলা ভাষায় সমস্ত ধাতুকে কয়টি গণে ভাগ করা হয়েছে?
ক. ছয়টি খ. আটটি গ. দশটি ঘ. বিশটি
উত্তর: ঘ. বিশটি।
৫৬. ক্রিয়া বর্তমানে, অতীতে বা ভবিষ্যতে সম্পন্ন হওয়ার সময় নির্দেশকে কী বলে?
ক. ক্রিয়ার কাল খ. ভাব গ. কর্ম ঘ. অনুজ্ঞা
উত্তর: ক. ক্রিয়ার কাল।
৫৭. বাক্যের কোন পদ দিয়ে বিভিন্ন কালের পরিচয় দেওয়া হয়? ক. বিশেষ্য পদ খ. বিশেষণ পদ
গ. ক্রিয়া পদ ঘ. সর্বনাম পদ
উত্তর: গ. ক্রিয়া পদ।
৫৮. কোনটি নাম ধাতু?
ক. ঘুম+আ খ. নাচ্+আ গ. খেল+এ ঘ. কৃ+আ
উত্তর: ক. ঘুম+আ
৫৯। ‘কর্’ কোন ধাতুর উদাহরণ?
ক. সাধিত ধাতু খ. মৌলিক ধাতু
গ. যৌগিক ধাতু ঘ. প্রযোজক ধাতু
উত্তর: খ. মৌলিক ধাতু।
সিনিয়র শিক্ষক, বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ পাবলিক কলেজ