বাংলা ২য়পত্র
সর্বনাম পদ
প্রিয় শিক্ষার্থীরা, আজ বাংলা ২য় পত্র থেকে মডেল টেস্ট-এর কিছু প্রশ্নোত্তর দেওয়া হলো।
৯। কোনগুলো নির্দেশক সর্বনাম?
ক. আমি, আমরা, তুমি, সে ইত্যাদি
খ. এটি, সেটি ইত্যাদি
গ. সকল, সব, সমুদয় ইত্যাদি
ঘ. কেউ, কোন, কেহ ইত্যাদি
উত্তর: খ. এটি, সেটি ইত্যাদি
১০. কোনগুলো সাকল্যবাচক সর্বনাম?
ক. আমি, আমরা, তুমি, সে ইত্যাদি
খ., এটি, সেটি ইত্যাদি
গ. সকল, সব, সমুদয় ইত্যাদি
ঘ. কেউ, কোন, কেহ ইত্যাদি
উত্তর: গ. সকল, সব, সমুদয় ইত্যাদি।
১১. কোনগুলো সাপেক্ষ সর্বনাম?
ক. আমি, আমরা, তুমি, সে ইত্যাদি
খ. এটি, সেটি ইত্যাদি
গ. যে-সে, যা-তা, যিনি-তিনি ইত্যাদি
ঘ. কেউ, কোন, কেহ ইত্যাদি
উত্তর: গ. যে-সে, যা-তা, যিনি-তিনি ইত্যাদি
১২. কোনগুলো প্রশ্নসূচক সর্বনাম?
ক. আমি, আমরা, তুমি, সে ইত্যাদি
খ., এটি, সেটি ইত্যাদি
গ. কী, কার, কাদের, কিসে ইত্যাদি
ঘ. কেউ, কোন, কেহ ইত্যাদি
উত্তর: গ. কী, কার, কাদের, কিসে ইত্যাদি
১৩. কোনগুলো অনির্দেশ সর্বনাম?
ক. আমি, আমরা, তুমি, সে ইত্যাদি
খ. এটি, সেটি ইত্যাদি
গ. কেউ, কোন, কেহ ইত্যাদি
ঘ. কেউ, কোন, কেহ ইত্যাদি
উত্তর: গ. কেউ, কোন, কেহ ইত্যাদি
১৪. কোনগুলো আত্মবাচক সর্বনাম?
ক. আমি, আমরা, তুমি, সে ইত্যাদি
খ. এটি, সেটি ইত্যাদি
গ. কেউ, কোন, কেহ ইত্যাদি
ঘ. স্বয়ং, নিজ, আপনি ইত্যাদি।
উত্তর: ঘ. স্বয়ং, নিজ, আপনি ইত্যাদি।
১৫. কোনগুলো অন্যাদিবাচক সর্বনাম?
ক. আমি, আমরা, তুমি, সে ইত্যাদি
খ. এটি, সেটি ইত্যাদি
গ. কেউ, কোন, কেহ ইত্যাদি
ঘ. অন্য, অপর, পর ইত্যাদি।
উত্তর: ঘ. অন্য, অপর, পর ইত্যাদি।
১৬। নির্দেশক সর্বনামে রূপ কোনটি?
ক. ‘এ’, ‘ও’ খ. এ, ঐ
গ. ও; ঐ ঘ. এ, আ
উত্তর: ক. ‘এ’, ‘ও’
১৭। যে সর্বনামপদ সাধারণত বিশেষ্যকে নির্দিষ্ট করে দেয়, তাকে কোন সর্বনামপদ বলে।
ক. অন্যাদিবাচক সর্বনাম
খ. আত্মবাচক সর্বনাম
গ. অনির্দেশ সর্বনাম ঘ. নির্দেশক সর্বনাম
উত্তর: ঘ. নির্দেশক সর্বনাম
১৮। বিশেষ্যপদের সাথে যেমন বিভক্তি যোগ হয়ে শব্দগঠন করে, তেমনি, বিভক্তি, প্রত্যয় ও কর্মপ্রবচনীয় যুক্ত হয়ে কিসের রূপ হয়?
ক. ক্রিয়ার খ. সর্বনামের
গ. অর্থের ঘ. অব্যয়ের
উত্তর: খ. সর্বনামের।
সিনিয়র শিক্ষক, বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ পাবলিক কলেজ, ঢাকা
# পরবর্তী অংশ ছাপা হবেআগামীকাল