
প্রিয় শিক্ষার্থী, তোমাদের জন্য আজ দেওয়া হলো বাংলা ২য় পত্রের ভাষা থেকে কিছু দরকারি বহুনির্বাচনী প্রশ্নোত্তর।
১২. তার চুল পেকেছে কিন্তু বুদ্ধি পাকেনি—এটা কোন বাক্য?
ক. সরল বাক্য খ. মিশ্র বাক্য গ. খণ্ড বাক্য ঘ. যৌগিক বাক্য।
১৩. Better halfশব্দটির বাংলা পরিভাষা কোনটি?
ক. উত্তমার্ধ খ. নিকৃষ্টার্ধ গ. পরার্থ ঘ. পরমার্ধ
১৪. নিখাদ অর্থে কাঁচা শব্দের ব্যবহার কোনটি?
ক. কাঁচা কথা খ. কাঁচা সোনা গ. কাঁচা ইট ঘ. কাঁচা চুল।
১৫. কর্মকর্তৃবাচ্যের উদাহরণ কোনটি?
ক. ঝড় বয় ভয় হ খ. সকালে সূর্য ওঠে
গ. বাঁশি বাজে ঘ. গগনে গরজে মেঘ
১৬. অর্থসংগতি রক্ষার জন্য পরোক্ষ উক্তিতে কিসের পরিবর্তন করতে হয়?
ক. অর্থের খ. প্রশ্ন চিহ্নের
গ. সর্বনাম ও বিশেষ্য পদের ঘ. ক্রিয়াপদের
১৭. লোকটি হাড়ে হাড়ে শয়তান—হাড়ে হাড়ে শব্দ কী অর্থে প্রকাশ পেয়েছে?
ক. সতর্কতা খ. আধিক্য গ. কালের বিস্তার ঘ. ভাবের বিস্তার
১৮. হস্তী শব্দের সমার্থক শব্দ কোনটি?
ক. দ্বিপ খ. প্রাচীন গ. দ্বীপ ঘ. দীপ
১৯. কোনটি লিঙ্গান্তর হয় না?
ক. বেয়াই খ. সাহেব গ. কবিরাজ ঘ. কুলি
২০. রাজার দুয়ারে হতি বাধা কোন অধিকরণ কারক?
ক. ভাবাধিকরণ খ. ঐকদেশিক গ. অভিব্যাপক ঘ. আধারাদিকরণ
২১. কোন শব্দগুলোতে ণ-ত্ব বিধানের বাইরে ণ-এর ব্যবহার হয়েছে?
ক. ঘণ্টা, লণ্ঠন, ভণ্ড খ. তৃণ, বর্ণ, কর্ণ
গ. কৃপণ, রামায়ণ, বহ্নি ঘ. বেণু বীণা, বাণ।
বাংলা ২য় পত্র: বহুনির্বাচনী প্রশ্নোত্তর
সঠিক উত্তর: ১২. ঘ ১৩. ক ১৪. খ ১৫. গ ১৬. গ ১৭. খ ১৮. ক ১৯. গ ২০. ঘ ২১. ঘ।