বাংলা ২য় পত্র

ব্যাকরণ 
প্রিয় শিক্ষার্থী, আজ বাংলা ২য় পত্রের বহুনির্বাচনি প্রশ্নোত্তর দেওয়া হলো।

১। ধ্বনি নির্দেশক চিহ্নকে কী বলে?
ক. শব্দ খ. বর্ণ গ. বাক্য ঘ. পদ
উত্তর: খ. বর্ণ
২। কোন স্বরবর্ণের সংক্ষিপ্ত রূপ নেই?
ক. অ খ. আ গ. ই ঘ. ঈ
উত্তর: ক. অ
৩। ‘শ্মশান’-এর শুদ্ধ উচ্চরণ কোনটি?
ক. শঁশান খ. শসান্
গ. শোশান্ ঘ. শোসান্
উত্তর: ক. শঁশান
৪। ‘স্মরণ’-এর শুদ্ধ উচ্চারণ হবে—
ক. শঁরন্ খ. শোরন্
গ. শঁরোন্ ঘ. শোরোন
উত্তর: গ. শঁরোন্
৫। ‘ম’ অনুচ্চরিত থাকে কোন শব্দে—
ক. স্মার্ট খ. স্মৃতি গ. স্মিত ঘ. স্মাইল
উত্তর: খ. স্মৃতি
৬। পদের মধ্যে বা শেষে ম-ফলা থাকলে উচ্চারণে সে বর্ণের দ্বিত হয় এবং সামান্য নাসিক্য স্বর হয়—এই সূত্রের আলোকে সঠিক শব্দ কোনটি?
ক. বিস্ময় খ. শ্মশান
গ. মৃন্ময় ঘ. স্মরণ
উত্তর: ক. বিস্ময়
৭। ‘আত্মীয়’-এর শুদ্ধ উচ্চারণ কোনটি?
ক. আতঁ্তীয়ো খ. আতিতঁয়
গ. আততীয় ঘ. আতত্বীয়
উত্তর: খ. আতিতঁয়
৮। ‘পদ্ম’-এর শুদ্ধ উচ্চরণ হলো—
ক. পদ্দঁ খ. পোদেদাঁ
গ. পদেদাঁ ঘ. পদদুঁ
উত্তর: গ. পদেদাঁ
৯। ‘মৃণ্ময়’-এর শুদ্ধ উচ্চরণ হবে—
ক. মৃন্ময় খ. মৃনমোয়
গ. মৃনময় ঘ. মৃনমোয়
উত্তর: ক. মৃন্ময়
১০। ‘জন্ম’-এর শুদ্ধ উচ্চরণ কোনটি?
ক. জন্ম খ. জনমো
গ. জনেমা ঘ. জনমো
উত্তর: গ. জনেমা
১১। ‘দ্বিত’-এর শুদ্ধ উচ্চরণ কোনটি?
ক. দিতেতা খ. দিতেতাঁ
গ. দিত্ত ঘ. দিততঁ
উত্তর: ক. দিতেতা
১২। ‘স্বজন’-এর শুদ্ধ উচ্চারণ হবে—
ক. সজোন খ. শজোন
গ. শজন ঘ. শোঁজোন
উত্তর: খ. শজোন
১৩। ‘শব্দের মধ্যে বা শেষে ব-ফলা যুক্ত হলে ব্যঞ্জনটির দ্বিত্ব উচ্চারণ হয়— এই সূত্রের আলোকে সঠিক উচ্চারণ হলো—
ক. বিশ্শা্ খ. পক্ক
গ. দনেদা ঘ. তিব্বত
উত্তর: ক. বিশ্শা্
১৪। সন্ধিজাত শব্দের যুক্ত ব-ফলায় ব-এর উচ্চারণ বজায় থাকে—এ সূত্রের আলোকে সঠিক উচ্চারণ হলো— ক. তিব্বত খ. দিগিবজয়
গ. বিলেলা ঘ. লম্ব
উত্তর: খ. দিগিবজয়
১৫। ‘লম্ব’-র শুদ্ধ উচ্চাণ কোনটি?
ক. লমবো খ. লোমেবা
গ. লমেবা ঘ. লোম্ব
উত্তর: গ. লমেবা
১৬। ‘উদ্বেল’-র শুদ্ধ উচ্চরণ কোনটি?
ক. উদেবল খ. ওদবেল
গ. উদেবল্ ঘ. উদবেল
উত্তর: গ. উদেবল্
১৭। অর্থময় ধ্বনিই হলো—
ক. বর্ণ খ. শব্দ গ. পদ ঘ. বাক্য
উত্তর: খ. শব্দ
১৮। বাক্য তৈরি হয়—
ক. ধ্বনি দিয়ে খ. বর্ণ দিয়ে
গ. শব্দ দিয়ে ঘ. অক্ষর দিয়ে
উত্তর: গ. শব্দ দিয়ে
১৯। ধ্বনি তৈরিতে সহায়তা করে কোনটি?
ক. স্বরতন্ত্রী খ. গলনালি
গ. তালু ঘ. বাগ্যন্ত্র
উত্তর: ঘ. বাগ্যন্ত্র
২০। ‘ড়’ ও ‘ঢ়’ ধ্বনি দুটিকে কী ধ্বনি বলে?
ক. স্বরতন্ত্রী খ. শিস ধ্বনি
গ. তাড়নজাত ধ্বনি
ঘ. পার্শ্বিক ধ্বনি
উত্তর: গ. তাড়নজাত ধ্বনি
২১। ক খ গ ঘ ঙ-এর উচ্চারণ স্থান হলো—
ক. অগ্রতালু খ. জিহ্বামূল
গ. পশ্চাৎ দন্তমূল ঘ. অগ্রদন্তমূল
উত্তর: খ. জিহ্বামূল
২২। কোন ধ্বনি উচ্চারণের সময় বাতাসে চাপের আধিক্য থাকে?
ক. মহাপ্রাণ ধ্বনি খ. অঘোষ ধ্বনি
গ. অল্পপ্রাণ ধ্বনি ঘ. ঘোষ ধ্বনি
উত্তর: ক. মহাপ্রাণ ধ্বনি
২৩। উচ্চারণ স্থান অনুযায়ী ‘ট’ বর্গীয় ধ্বনিসমূহের নাম কী?
ক. কণ্ঠ্য ধ্বনি খ. তালব্য ধ্বনি
গ. মূর্ধন্য ধ্বনি ঘ. দন্ত্য ধ্বনি
উত্তর: গ. মূর্ধন্য ধ্বনি
২৪। কোনটি কম্পনজাত ধ্বনি?
ক. ক খ. স গ. হ ঘ. র
উত্তর: ঘ. র
২৫। যে বর্ণ উচ্চারণের সময় বাতাসের চাপের স্বল্পতা থাকে তাকে কী বর্ণ বলে?
ক. ঘোষ বর্ণ খ. অঘোষ বর্ণ
গ. মহাপ্রাণ বর্ণ ঘ. অল্পপ্রাণ বর্ণ
উত্তর: ঘ. অল্পপ্রাণ বর্ণ।
মোস্তাফিজুর রহমান লিটন, শিক্ষক
বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ পাবলিক
কলেজ, ঢাকা
# পরবর্তী অংশ ছাপা হবে আগামীকাল