বাংলা ২য় পত্র

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ব্যাকরণ 
প্রিয় শিক্ষার্থী, আজ বাংলা ২য় পত্রের বহুনির্বাচনি প্রশ্নোত্তর দেওয়া হলো।

শব্দ ও পদ
বহুবচন গঠনের নিয়ম ও উদাহরণ: ব্যাকরণে বচন অর্থ সংখ্যার ধারণা। তাই, যে শব্দ দিয়ে ব্যাকরণে কোনো কিছুর ধারণা প্রকাশ করা হয়, তাকে বচন বলে।
বাংলা ভাষায় বচন দুই প্রকার। যথা:
১. একবচন ২. বহুবচন।
একবচন: যে শব্দ দিয়ে কোনো বস্তু, প্রাণী বা ব্যক্তির একটিমাত্র সংখ্যার ধারণা হয়, তাকে একবচন বলে। যেমন: শিক্ষক বললেন, Èদুই আর দুই চার হয়।'
একবচন প্রকাশের উপায়: বাংলা ভাষায় একবচন প্রকাশের কিছু উপায় আছে। যেমন:
ক. শব্দের মূল রূপের সঙ্গে কিছু যোগ না করে:
আমার বাড়ি যেও ভ্রমর, বসতে দেব পঁিড়ে।'
বাস ঢাকা ছেড়েছে।
খ. শব্দের শেষে টি, টা, খান, খানা, খানি, গাছ, গাছা, গাছি ইত্যাদি নির্দেশক যোগ করে:
মেয়েটি খুব চালাক।
দড়িগাছ দিয়ে যা তো মা।
গ. শব্দের আগে এক, একটা, একটি, একখানা, একজন ইত্যাদি সংখ্যাবাচক শব্দ বসিয়ে:
একটি কলম নিয়ে দুই ভাইয়ের মধ্যে টানাটানি শুরু হয়েছে।
একজন ছাত্র এসেছিল তোমার কাছে।
২. বহুবচন: যে শব্দ দিয়ে একের অধিকসংখ্যক বস্তু, ব্যক্তি বা প্রাণীর ধারণা পাওয়া যায়, তাকে বহুবচন বলে। যেমন: ছেলেরা মাঠে খেলছে।
শিশুগণ দেয় মন নিজ নিজ পঠে।'
বহুবচন গঠনের নিয়ম ও উদাহরণ
বাংলা ভাষায় বহুবচন গঠনের নানা উপায় আছে। প্রাণীবাচক ও অপ্রাণীবাচক এবং উন্নত প্রাণীবাচক ও ইতর প্রাণীবাচক শব্দভেদে বিভিন্ন ধরনের বহুবচনবোধক বিভক্তি, প্রত্যয় ও সমষ্টিবাচক শব্দযোগে বহুবচন গঠন করা হয়ে থাকে। যেমন:
১. শব্দের শেষে রা, এরা, গুলো, গুলি, দের বিভক্তি যোগ করে: রা-ছেলেরা বল খেলছে।
এরা-ভাইয়েরা আমার, রক্ত যখন দিয়েছি, আরও দেব।'
গুলো-আমগুলো রাজশাহী থেকে এসেছে।
দের-মুক্তিযোদ্ধাদের আমরা শ্রদ্ধা করি।
২. শব্দের শেষে গণ, বর্গ, কুল, গুচ্ছ, পাল, দল, দাম, ঝঁাক, আবলি, সব, রাশি ইত্যাদি সমষ্টিবাচক শব্দ যোগ করে।
গণ - শিশুগণ দেয় মন নিজ নিজ পাঠে।'
কুল - সন্ধ্যায় পক্ষীকুল কুলায় ফিরে এসেছে।
গুচ্ছ - আমি রবীন্দ্রনাথের গল্পগুচ্ছ' পড়েছি।
পাল - রাখাল গরুর পাল লয়ে যায় মাঠে।'
দল - জাতীয় ক্রিকেট দলে তার জায়গা হয়েছে।
দাম - শৈবালদামে পুকুর ভরেছে।
ঝঁাক - পায়রার ঝঁাক বাকুম বাকুম করছে।
আবলি-আজ রাতে পদাবলি কীর্তন শুনতে যাব।
সব - পাখিসব করে রব রাতি পোহাইল।'
রাশি - বাজারে নিয়ে যাওয়ার জন্য পুষ্পরাশি চয়ন করা হয়েছে।
৩. শব্দের আগে অনেক, অজস্র, অসংখ্য, প্রচুর, বহু, বিস্তর, নানা, ঢের, সব, সকল, সমস্ত , হরেক ইত্যাদি শব্দ ব্যবহার করে:
বহু - তিনি বহু সম্পত্তির মালিক।
বিস্তর - সে কহে বিস্তর মিছা, যে কহে বিস্তর।
নানা - নানা মুনির নানা মত।
সকল - পৃথিবীর সকল মানুষ আমার ভাই।
হরেক-মেলায় হরেক রকম জিনিস পাওয়া যায়।
৪. একই শব্দ পর পর দুবার বসিয়ে:
খেটে - আমি খেটে খেটে সার হলাম।
দ্বারে - দ্বারে দ্বারে ঘুরেও আজ ভিক্ষা জুটল না।
ছোট - আমাদের ছোট গঁায়ে ছোট ছোট ঘর।'
বিন্দু- বিন্দু বিন্দু জল, গড়ে তোলে সাগর অতল।
আগে সংখ্যাবাচক শব্দ বসিয়ে:
কাঞ্চনের বিয়েতে শ পঁাচেক অতিথি খাবে।
সপ্তাহ দুই পরে মাছের দাম কমে যাবে।
শিয়াল তার সাত ছেলেকে কুমিরের কাছে পড়তে দিল।
দশ কেজি রসগোল্লা দিন তো
৬. কখনো কখনো একবচনের রূপ দিয়ে:
মানুষ মরণশীল। বাঙালি সব পারে।
বাগানে ফুল ফুটেছে।
বাজারে লোক জমেছে।
পোকার আক্রমণে ফসল নষ্ট হয়।
বনে বাঘ থাকে। গরু আমাদের দুধ দেয়।
বিশেষ দ্রষ্টব্য: বচন মূলত বিশেষ্য ও সর্বনাম পদের এক বা একাধিক সংখ্যার ধারণা নির্দেশ করে। সে- কারণে শুধু বিশেষ্য ও সর্বনাম পদের বচনভেদ হয়। উন্নত প্রাণীবাচক শব্দের বহুবচনে গণ, বৃন্দ, মণ্ডলী, বর্গ এবং অপ্রাণীবাচক শব্দের বহুবচনে আবলি, গুচ্ছ, দাম, নিকর, পুঞ্জ, মালা, রাজি, রাশি ব্যবহূত হয়।
রা, এরা গণ, গুলো, কুল, সকল, সব, সমূহ প্রাণীবাচক ও অপ্রাণীবাচক উভয় শব্দের বহুবচনে ব্যবহূত হয়ে থাকে।
বাংলা বাক্যে একই সঙ্গে একাধিক বহুবচনবাচক শব্দ ব্যবহূত হয় না। যেমন:
সকল ছাত্রদের বুঝিয়ে দেওয়া হয়েছে। (ভুল)
সকল ছাত্রকে বুঝিয়ে দেওয়া হয়েছে। (শুদ্ধ)
ছাত্রদের বুঝিয়ে দেওয়া হয়েছে। (শুদ্ধ)।
মোস্তাফিজুর রহমান লিটন, শিক্ষক
বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ পাবলিক কলেজ, ঢাকা