বাংলা ২য় পত্র

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ব্যাকরণ 
প্রিয় শিক্ষার্থী, আজ বাংলা ২য় পত্রের বহুনির্বাচনি প্রশ্নোত্তর দেওয়া হলো।

১। বচন অর্থ কী?
ক. ক্রমের ধারণা খ. গণনার ধারণা
গ. পরিমাণের ধারণা
ঘ. সংখ্যার ধারণা
উত্তর: ঘ. সংখ্যার ধারণা
২। ব্যাকরণে কোন কোন পদের সংখ্যাগত ধারণ প্রকাশের উপায়কে বচন বলে?
ক. বিশেষ্য এবং সর্বনাম পদ
খ. সর্বনাম এবং ক্রিয়া পদ
গ. বিশেষ্য এবং বিশেষণ পদ
ঘ. সর্বনাম এবং বিশেষণ পদ
উত্তর: ক. বিশেষ্য এবং সর্বনাম পদ
৩। বচন' কয় প্রকার?
ক. দুই প্রকার খ. তিন প্রকার
গ. চার প্রকার ঘ. পঁাচ প্রকার
উত্তর: ক. দুই প্রকার
৪। যা দিয়ে ব্যাকরণে সংখ্যা বোঝায়, তাকে কী বলে?
ক. প্রকৃতি খ. প্রত্যয়
গ. বচন ঘ. বিভক্তি
উত্তর: গ. বচন
৫। বচন' ব্যাকরণের কী জাতীয় শব্দ?
ক. তত্সম খ. দেশি
গ. বিদেশি ঘ. পারিভাষিক
উত্তর: ঘ. পারিভাষিক
৬। কোন ক্ষেত্রে ক্রিয়া বিভক্তির পার্থক্য দেখা যায় না?
ক. বচনভেদে খ. কালভেদে
গ. বাচ্যভেদে ঘ. পুরুষভেদে
উত্তর: ক. বচনভেদে
৭। বহুবচন করতে কোনটি প্রাণীবাচক এবং অপ্রাণীবাচক শব্দে ব্যবহূত হয়?
ক. রাজি খ. সকল
গ. মালা ঘ. আবলি
উত্তর: খ. সকল
৮। পদের সঙ্গে কোনো কিছুর যোগ না করে একবচন বোঝানো হয়েছে কোন পদে?
ক. খেলোয়াড়রা খ. ছাত্রবৃন্দ
গ. গাছ ঘ. শিক্ষকরা
উত্তর: গ. গাছ
৯। পদের পূর্বে এক, একটি, একটা, একজন ইত্যাদি শব্দ যোগ করে একবচন নির্দেশ করা যায়।- এর উদাহরণ কোনটি?
ক. ৫ জন লোক খ. বইগুলো
গ. একজন শিক্ষক ঘ. লোকেরা
উত্তর: গ. একজন শিক্ষক
১০। কোনটি সঠিক বহুবচন?
ক. লাঠিগাছা খ. ফুলদল
গ. ঘটনাবলি ঘ. তরুশ্রেণি
উত্তর: ক. লাঠিগাছা
১১। কোনটি বিশেষ্যের একবচন নির্দেশ করে?
ক. গুলি খ. পাল গ. টি ঘ. রা
উত্তর: গ. টি
১২। কেবল অপ্রাণীবাচক বহুবচনের প্রত্যয় কোনটি?
ক. সমাজ খ. কুল গ. মালা ঘ. মণ্ডল
উত্তর: গ. মালা
১৩। অপ্রাণী বা ইতর প্রাণীবাচক শব্দের বহুবচনে কোন বিভক্তি যুক্ত হয় না?
ক. গুলি খ. পাল গ. টি ঘ. রা
উত্তর: ঘ. রা
১৪। অনেক সময় বিশেষ্য ও বিশেষণ পদের দ্বিত্ব প্রয়োগে কী সাধিত হয়?
ক. বহুবচন খ. সন্ধি
গ. লিঙ্গ ঘ. একবচন
উত্তর: ক. বহুবচন
১৫। কোন বহুবচনবোধক শব্দগুলো কেবল অপ্রাণীবাচক শব্দে ব্যবহূত হয়?
ক. বর্গ, বৃন্দ, মালা
খ. কুল, নিচয়, সকল
গ. আবলি, পুঞ্জ, রাশি
ঘ. কুল, সমূহ, বৃন্দ
উত্তর: গ. আবলি, পুঞ্জ, রাশি
১৬। কমল' শব্দটির শেষে কোন বহুবচনবোধক শব্দটি বসবে?
ক. নিয়ে খ. দাম গ. রাজি ঘ. নিকর
উত্তর: ঘ. নিকর
১৭। ইতর' প্রাণীবাচক শব্দের বহুবচনে কী যুক্ত হবে?
ক. গুলো খ. রাশি গ. রা ঘ. এবং
উত্তর: ক. গুলো
১৮। পাখি' শব্দটির শেষে কোন বহুবচনবোধের শব্দটি বসবে?
ক. ফুল খ. নিকর গ. সব ঘ. মালা
উত্তর: গ. সব
১৯। বৃন্দ' প্রতীকটির সঠিক প্রয়োগ হবে কোন শব্দে?
ক. সময় খ. ঘড়ি গ. টাকা ঘ. ছাত্রী
উত্তর: ঘ. ছাত্রী
২০। কোন রীতির বহুবচনে রা, এরা, গুলো এসব প্রত্যয় হয়?
ক. চলিত রীতির বহুবচনে
খ. বহুবচনে গ. একবচনে
ঘ. সব কয়টি
উত্তর: ক. চলিত রীতির বহুবচনে
২১। কোনটি প্রাণী এবং অপ্রাণীবাচক শব্দে ব্যবহূত হয়?
ক. টাকা খ. দাম গ. সমূহ ঘ. নিচয়
উত্তর: গ. সমূহ
২২। পুঞ্জ, মালা, রাজি, রাশি, নিকর কোন বাচক শব্দে ব্যবহূত হয়?
ক. উন্নত প্রাণীবাচক খ. প্রাণীবাচক
গ. অপ্রাণীবাচক
ঘ. ইতর প্রাণীবাচক
উত্তর: গ. অপ্রাণীবাচক।
মোস্তাফিজুর রহমান লিটন
শিক্ষক, বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ পাবলিক কলেজ, ঢাকা