বাংলা ২য় পত্র

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ব্যাকরণ 
প্রিয় শিক্ষার্থী, আজ বাংলা ২য় পত্রের বহুনির্বাচনি প্রশ্নোত্তর দেওয়া হলো।

বিশেষ্য পদ
১। কোন শব্দটি সমষ্টিবাচক বিশেষ্য?
ক. ছাগল খ. মুরগি গ. জনতা ঘ. বাঘ
উত্তর: গ. জনতা
২। ‘শ্রবণ’ শব্দটি কোন জাতীয় বিশেষ্য?
ক. ভাববাচক খ. শ্রেণিবাচক
গ. সমষ্টিবাচক ঘ. সংজ্ঞাবাচক
উত্তর: ক. ভাববাচক
৩। শ্রেণিবাচক বিশেষ্য কোনটি?
ক. জনতা খ. বাঙালি গ. শ্রীপুর ঘ. ভোজন
উত্তর: খ. বাঙালি
৪। বাক্যে ব্যবহূত প্রতিটি শব্দকে বলে —
ক. পদ খ. শব্দ গ. বিভক্তি ঘ. বাক্য
উত্তর: ক. পদ
৫। পদ কাকে বলে?
ক. বিভক্তিযুক্ত শব্দকে খ. ধ্বনিসমষ্টিকে
গ. বর্ণসমষ্টিকে ঘ. অক্ষরসমষ্টিকে
উত্তর: ক. বিভক্তিযুক্ত শব্দকে
৬। সাধারণত পদ কয় প্রকার?
ক. পাঁচ প্রকার খ. ছয় প্রকার
গ. সাত প্রকার ঘ. আট প্রকার
উত্তর: ক. পাঁচ প্রকার
৭২। নামপদকে কয় ভাগে ভাগ করা যায়?
ক. দুই খ. তিন গ. চার ঘ. পাঁচ
উত্তর: গ. চার
৭। নিচের কোনটি বিশেষ্য পদ?
ক. মন খ. মানুষ গ. মান্য ঘ. কোনটি নয়
উত্তর: ক. মন
৮। ‘আলস্য’ কোন প্রকারের বিশেষ্য?
ক. জাতিবাচক খ. গুণবাচক
গ. সমষ্টিবাচক ঘ. ব্যক্তিবাচক
উত্তর: খ. গুণবাচক
৯। ‘মাতৃ’ শব্দটি কোন পদ?
ক. বিশেষ্য খ. বিশেষণ গ. সর্বনাম ঘ. ক্রিয়া
উত্তর: ক. বিশেষ্য
১০। কোন শব্দটি সংজ্ঞাবাচক বিশেষ্য?
ক. চীন খ. নারী গ. ইলিশ ঘ. নদী
উত্তর: ক. চীন
১১। বিলাসিতা, পরশ্রীকাতরতা, তিক্ততা, হীনতা, মহত্ত্ব ইত্যাদি কোন ধরনের বিশেষ্য?
ক. জাতিবাচক খ. গুণবাচক
গ. সমষ্টিবাচক ঘ. ব্যক্তিবাচক
উত্তর: খ. গুণবাচক
১২। নিচের কোনটি ভাববাচক বিশেষ্যের উদাহরণ?
ক. শয়ন খ. কাজ গ. শরীর ঘ. মধুরতা
উত্তর: ক. শয়ন
১৩। কোনটি জাতিবাচক বিশেষ্য?
ক. কবি খ. ভোজন গ. লবণ ঘ. পর্বত
উত্তর: ক. কবি
১৪। ‘বীরত্ব’ কোন বিশেষ্য পদের উদাহরণ?
ক. জাতিবাচক বিশেষ্য খ. গুণবাচক বিশেষ্য
গ. সমষ্টিবাচক বিশেষ্য ঘ. ব্যক্তিবাচক বিশেষ্য
উত্তর: খ. গুণবাচক বিশেষ্য
১৫। পানি, লবণ, তেল, চাল, চিনি, কাঠ এগুলো কোন ধরনের বিশেষ্য?
ক. জাতিবাচক খ. বস্তুবাচক
গ. সমষ্টিবাচক ঘ. ব্যক্তিবাচক
উত্তর: খ. বস্তুবাচক
১৬। কোনটি সংজ্ঞাবাচক বিশেষ্য?
ক. পর্বত খ. গমন গ. পানি ঘ. কোনোটিই নয়
উত্তর: ঘ. কোনোটিই নয়
১৭। যে বিশেষ্য পদে কোনো গুণ, অবস্থা ও ভাবের নাম বোঝায় তাকে কী বলে
ক. জাতিবাচক বিশেষ্য খ. গুণবাচক বিশেষ্য
গ. সমষ্টিবাচক বিশেষ্য ঘ. ব্যক্তিবাচক বিশেষ্য
উত্তর: খ. গুণবাচক বিশেষ্য
১৮। কোনটি স্থানবাচন বিশেষ্য?
ক. মায়া খ. মানুষ গ. ময়নামতি ঘ. জনতা
উত্তর: গ. ময়নামতি
১৯। যেসব বিশেষ্য পদে কোনো নির্দিষ্ট স্থানের নাম বোঝায় তাকে কী বলে?
ক. জাতিবাচক বিশেষ্য খ. স্থানবাচক বিশেষ্য
গ. সমষ্টিবাচক বিশেষ্য ঘ. ব্যক্তিবাচক বিশেষ্য
উত্তর: খ. স্থানবাচক বিশেষ্য
২০। রহিম, পদ্মা, ঢাকা কোন জাতীয় বিশেষ্য?
ক. জাতিবাচক খ. বস্তুবাচক
গ. সংজ্ঞাবাচক ঘ. ব্যক্তিবাচক
উত্তর: গ. সংজ্ঞাবাচক
২১। সংজ্ঞাবাচক বিশেষ্য কোনটি?
ক. তাজমহল, কোরআন খ. রাজশাহী
গ. ময়নামতি ঘ. মানুষ, হিন্দু
উত্তর: ঘ. মানুষ, হিন্দু
২২। রাজশাহী, চট্টগ্রাম কী বাচক বিশেষ্য?
ক. জাতিবাচক খ. স্থানবাচক
গ. সমষ্টিবাচক ঘ. ব্যক্তিবাচক
উত্তর: খ. স্থানবাচক
২৩। মানুষ, মুসলমান, হিন্দু, বৌদ্ধ, খ্রিষ্টান কী জাতীয় বিশেষ্য ?
ক. জাতিবাচক খ. বস্তুবাচক
গ. সমষ্টিবাচক ঘ. ব্যক্তিবাচক
উত্তর: ক. জাতিবাচক
২৪। ক্রিয়াবাচক বিশেষ্য কোনটি?
ক. মদ খ. লেখা, খাওয়া গ. জনতা ঘ. সভা
উত্তর: খ. লেখা, খাওয়া
২৫। জনতা, সমিতি, সভা, দল কোন জাতীয় বিশেষ্য? ক. জাতিবাচক খ. স্থানবাচক
গ. সমষ্টিবাচক ঘ. ব্যক্তিবাচক
উত্তর: গ. সমষ্টিবাচক
২৬। সুখ, দুঃখ কী বাচক বিশেষ্য?
ক. জাতিবাচক বিশেষ্য খ. গুণবাচক বিশেষ্য
গ. সমষ্টিবাচক বিশেষ্য ঘ. ব্যক্তিবাচক বিশেষ্য
উত্তর: খ. গুণবাচক বিশেষ্য।
মোস্তাফিজুর রহমান লিটন, শিক্ষক
বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ পাবলিক কলেজ, ঢাকা


একাদশ শ্রেণির বিষয় কাঠামো
২০১৪-১৫ শিক্ষাবর্ষের একাদশ শ্রেণির সকল বিভাগের বিষয় কাঠামো পড়াশোনা পাতায় ছাপা হবে আগামী ৬ ও ৮ জুলাই