বাংলা ২য় পত্র

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ব্যাকরণ
প্রিয় শিক্ষার্থী, আজ বাংলা ২য় পত্রের বহুনির্বাচনি প্রশ্নোত্তর দেওয়া হলো।

সর্বনাম পদ
১। বাক্যে বিশেষ্য পদের পরিবর্তে যে পদ ব্যবহূত হয়, তাকে কোন পদ বলে?
ক. বিশেষ্য ক. বিশেষণ গ. সর্বনাম ঘ. ক্রিয়া
উত্তর: গ. সর্বনাম
২। বকুল ভালো ছেলে—এখানে বকুল কোন পদ?
ক. বিশেষ্য ক. বিশেষণ গ. সর্বনাম ঘ. ক্রিয়া
উত্তর: ক. বিশেষ্য
৩। বকুল ভালো ছেলে—এখানে বকুল-এর পরিবর্তিত স্থানে কোন পদ ব্যবহার করা যেতে পারে?
ক. বিশেষ্য ক. বিশেষণ গ. সর্বনাম ঘ. ক্রিয়া
উত্তর: গ. সর্বনাম
৪। সে প্রতিদিন স্কুলে যায়—এখানে সে কোন পদ?
ক. বিশেষ্য ক. বিশেষণ গ. সর্বনাম ঘ. ক্রিয়া
উত্তর: গ. সর্বনাম
৫। তাকে সবাই ভালোবাসে—সর্বনাম পদ কোনটি?
ক. সবাই খ. তাকে গ. ভালোবাসে ঘ. তাকে সবাই
উত্তর: খ. তাকে।
৬। বিশেষ্য পদ-এর পরিবর্তে সর্বনাম পদ ব্যবহার করায় বাক্যগুলো কী হয়?
ক. শ্রুতিমধুর খ. ভালো গ. দারুণ ঘ. চমত্কার
উত্তর: ক. শ্রুতিমধুর
৭. বাংলা ভাষায় সর্বনাম পদ কেমন হয়?
ক. নানা রকম খ. সহজ গ. বহুরকম ঘ. কঠিন
উত্তর: ক. নানা রকম
৮। কোনগুলো ব্যক্তিবাচক সর্বনাম?
ক. আমি, আমরা, তুমি, সে ইত্যাদি খ. এটি, সেটি ইত্যাদি গ. সব, সমুদয় ইত্যাদি ঘ. কেউ, কোন ইত্যাদি
উত্তর: ক. আমি, আমরা, তুমি, সে ইত্যাদি
৯. কোনগুলো নির্দেশক সর্বনাম?
ক. আমি, আমরা, তুমি, সে ইত্যাদি খ. এটি, সেটি ইত্যাদি গ. সকল, সব ইত্যাদি ঘ. কোন, কেহ ইত্যাদি
উত্তর: খ. এটি, সেটি ইত্যাদি
১০. কোনগুলো সাকল্যবাচক সর্বনাম?
ক. আমি, আমরা, তুমি, সে ইত্যাদি
খ. এটি, সেটি ইত্যাদি গ. সকল, সব, সমুদয় ইত্যাদি ঘ. কেউ, কোন, কেহ ইত্যাদি
উত্তর: গ. সকল, সব, সমুদয় ইত্যাদি
১১. কোনগুলো সাপেক্ষ সর্বনাম?
ক. আমি, আমরা, তুমি, সে ইত্যাদি খ. এটি, সেটি ইত্যাদি গ. যে-সে, যা-তা, যিনি-তিনি ইত্যাদি
ঘ. কেউ, কোন, কেহ ইত্যাদি
উত্তর: গ. যে-সে, যা-তা, যিনি-তিনি ইত্যাদি।
# পরবর্তী অংশ ছাপা হবে আগামীকাল
মোস্তাফিজুর রহমান লিটন, শিক্ষক
বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ পাবলিক কলেজ, ঢাকা