ব্যাকরণ
প্রিয় শিক্ষার্থী, আজ বাংলা ২য় পত্রের বহুনির্বাচনি প্রশ্নোত্তর দেওয়া হলো।
সর্বনাম পদ
১২. কোনগুলো প্রশ্নসূচক সর্বনাম?
ক. আমি, আমরা, তুমি, সে ইত্যাদি খ. এটি, সেটি ইত্যাদি
গ. কী, কার, কাদের, কিসে
ঘ. কেউ, কোন, কেহ ইত্যাদি
উত্তর: গ. কী, কার, কাদের, কিসে
১৩. কোনগুলো অনির্দেশ সর্বনাম?
ক. আমি, আমরা, তুমি, সে
খ. এটি, সেটি ইত্যাদি
গ. কেউ, কোন, কেহ
ঘ. কেউ, কোন, কেহ ইত্যাদি
উত্তর: গ. কেউ, কোন, কেহ
১৪. কোনগুলো আত্মবাচক সর্বনাম?
ক. আমি, আমরা, তুমি, সে
খ. এটি, সেটি ইত্যাদি
গ. কেউ, কোন, কেহ ইত্যাদি
ঘ. স্বয়ং, নিজ, আপনি
উত্তর: ঘ. স্বয়ং, নিজ, আপনি
১৫. কোনগুলো অন্যাদিবাচক সর্বনাম?
ক. আমি, আমরা, তুমি, সে
খ. এটি, সেটি ইত্যাদি
গ. কেউ, কোন, কেহ ইত্যাদি
ঘ. অন্য, অপর, পর
উত্তর: ঘ. অন্য, অপর, পর
১৬।নির্দেশক সর্বনামে রূপ কোনটি?
ক. ‘এ’, ‘ও’ খ. এ, ঐ
গ. ও; ঐ ঘ. এ, আ
উত্তর: ক. ‘এ’, ‘ও’
১৭। যে সর্বনামপদ সাধারণত বিশেষ্যকে নির্দিষ্ট করে দেয়, তাকে কোন সর্বনাম পদ বলে?
ক. অন্যাদিবাচক সর্বনাম
খ. আত্মবাচক সর্বনাম
গ. অনির্দেশ সর্বনাম
ঘ. নির্দেশক সর্বনাম
উত্তর: ঘ. নির্দেশক সর্বনাম
১৮। কোনটি প্রাণীবাচক রূপ?
ক. এ, এর, ইনি
খ. এটা, এটি, এখান
গ. এসব, এগুলো, এ সমস্ত
ঘ. ও, ওর, ওঁ, উনি, ওকে
উত্তর: ক. এ, এর, ইনি
১৯। কোনটি অপ্রাণীবাচক রূপ?
ক. এ, এর, ইনি
খ. এটা, এটি, এখান
গ. এসব, এগুলো, এ সমস্ত
ঘ. ও, ওর, ওঁ, উনি, ওকে
উত্তর: খ. এটা, এটি, এখান
২০। প্রাণীবাচক ও এর রূপ?
ক. এ, এর, ইনি
খ. এটা, এটি, এখান
গ. এসব, এগুলো, এ সমস্ত
ঘ. ও, ওর, ওঁ, উনি, ওকে
উত্তর: ঘ. ও, ওর, ওঁ, উনি, ওকে
২১। অপ্রাণীবাচক ও এর রূপ কোন বাক্যে প্রয়োগ হয়েছে?
ক. ও যেন ফিরে আসে
খ. ওটি কিসের বই
গ. ও যেন ফিরে না আসে
ঘ. ফিরে এলে হয়তো আবার ভালোবাসব
উত্তর: খ. ওটি কিসের বই
২২। প্রাণীবাচক ও এর রূপ কোন বাক্যে প্রয়োগ হয়েছে?
ক. ও যেন ফিরে আসে
খ. ওটি কিসের বই?
গ. ওসব, ওগুলো, ও সমস্ত
ঘ. ওসব কথা ছাড়ো তো।
উত্তর: ক. ও যেন ফিরে আসে।
মোস্তাফিজুর রহমান লিটন, শিক্ষক
বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ
পাবলিক কলেজ, ঢাকা