বাংলা ২য় পত্র
বহুনির্বাচনি প্রশ্নোত্তর
সুপ্রিয় শিক্ষার্থীরা, আজ তোমাদের জন্য বাংলা ২য় পত্র থেকে গুরুত্বপূর্ণ বহুনির্বাচনি প্রশ্নোত্তর দেওয়া হলো।
শব্দ গঠন
১৫। গঠনগতভাবে বাংলা শব্দ কত প্রকার? ক. ২ খ. ৪ গ. ৬ ঘ. ৮
উত্তর: ক. ২
১৬। যে শব্দকে বিশেষণ করা বা ভাঙা যায় না সেগুলো কী বলে?
ক. সাধিত শব্দ খ. রূঢ় শব্দ
গ. যৌগিক শব্দ ঘ. মৌলিক শব্দ
উত্তর: ঘ. মৌলিক শব্দ
১৭। মৌলিক শব্দের উদাহরণ—
ক. আমাকে খ. ভাবুক
গ. হাত ঘ. সন্তাপ
উত্তর: গ. হাত
১৮। যে শব্দকে বিশেষণ করা বা ভাঙা যায় সেগুলোকে বলে—
ক. সাধিত শব্দ খ. রূঢ় শব্দ
গ. যৌগিক শব্দ ঘ. মৌলিক শব্দ
উত্তর: ক. সাধিত শব্দ
১৯। অচেনা, ডুবুরি, দৈনিক— এগুলো কোন জাতীয় শব্দ?
ক. সাধিত শব্দ খ. রূঢ় শব্দ
গ. যৌগিক শব্দ ঘ. দ্বিরুক্তি শব্দ
উত্তর: ক. সাধিত শব্দ
২০। ‘আমাকে’ শব্দটি গঠিত হয়েছে—
ক. প্রত্যয়যোগে খ. বিভক্তিযোগে
গ. সমাসযোগে ঘ. সন্ধিযোগে
উত্তর: খ. বিভক্তিযোগে
২১। যে বর্ণ বা বর্ণ সমষ্টি শব্দ বা ধাতুর পূর্বে বসে নতুন শব্দ গঠন করে তাকে কী বলে?
ক. সমাস খ. প্রত্যয়
গ. বিভক্তি ঘ. উপসর্গ
উত্তর: ঘ. উপসর্গ
২২। বিহার, আগমন, অভাব— শব্দগুলো গঠিত হয়েছে—
ক. প্রত্যয়যোগে খ. উপসর্গযোগে
গ. সমাসযোগে ঘ. সন্ধিযোগে
উত্তর: খ. উপসর্গযোগে
২৩। উপসর্গযোগে গঠিত শব্দ—
ক. প্রহার, সুখবর খ. মিঠাই, কাঁদন
গ. নদী, সংবাদ ঘ. দলে দলে
উত্তর: ক. প্রহার, সুখবর
২৪। উপসর্গ কত প্রকার?
ক. দুই প্রকার খ. তিন প্রকার
গ. পাঁচ প্রকার ঘ. চার প্রকার
উত্তর: খ. তিন প্রকার
২৫। খাঁটি বাংলা উপসর্গ কয়টি?
ক. ২১ খ. ২২ গ. ২৫ ঘ. ৩৯
উত্তর: ক. ২১
২৬। তৎসম উপসর্গ কয়টি?
ক. ১৬ খ. ১৮ গ. ২০ ঘ. ২২
উত্তর: গ. ২০
২৭। উপসর্গের প্রধান কাজ কী?
ক. শব্দ গঠন করা
খ. শব্দকে সমপ্রসারণ করা
গ. শব্দকে সংকুচিত করা
ঘ. শব্দের উৎস নির্দেশ করা
উত্তর: ক. শব্দ গঠন করা
২৮। উপসর্গ যুক্ত হয় শব্দের—
ক. মাঝে খ. আলাদা
গ. আগে ঘ. শেষে
উত্তর: গ. আগে।
শিক্ষক, বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ পাবলিক কলেজ
পরবর্তী অংশ ছাপা হবে আগামী শনিবার