ব্যাকরণ
প্রিয় শিক্ষার্থী, আজ বাংলা ২য় পত্রের বহুনির্বাচনি প্রশ্নোত্তর দেওয়া হলো।
১। যে ক্রিয়াপদের কর্ম থাকে তাকে কোন ক্রিয়া বলে?
ক. সকর্মক খ. অকর্মক
গ. প্রযোজক ঘ. যৌগিক
উত্তর: ক. সকর্মক
২। বাক্যের ক্রিয়াকে কী বা কাকে দ্বারা প্রশ্ন করলে যে উত্তর পাওয়া যায়, তাই—
ক. কর্মপদ খ. অকর্মক
গ. প্রযোজক ঘ. যৌগিক
উত্তর: ক. কর্মপদ
৩। কর্মযুক্ত ক্রিয়াই কী ক্রিয়া?
ক. সকর্মক খ. অকর্মক
গ. প্রযোজক ঘ. যৌগিক
উত্তর: ক. সকর্মক
৪। মা রান্না করছেন এটি কোন ক্রিয়া?
ক. সকর্মক খ. অকর্মক
গ. প্রযোজক ঘ. যৌগিক
উত্তর: ক. সকর্মক
৫। মা রান্না করছেন—এ বাক্যে ক্রিয়া পদ হচ্ছে
ক. মা খ. রান্না গ. করছেন ঘ. মা রান্না
উত্তর: গ. করছেন
৬। যে ক্রিয়ার কর্ম নেই, তাকে কোন ক্রিয়া বলে?
ক. সকর্মক খ. অকর্মক
গ. প্রযোজক ঘ. যৌগিক
উত্তর: খ. অকর্মক
৭। সৌরভ পড়ে—এটি কোন ক্রিয়ার উদাহরণ—
ক. সকর্মক খ. অকর্মক
গ. প্রযোজক ঘ. যৌগিক
উত্তর: খ. অকর্মক
৮। প্রয়োগ—বৈশিষ্ট্যে কোন ক্রিয়া হতে পারে?
ক. সকর্মক খ. অকর্মক
গ. প্রযোজক ঘ. যৌগিক
উত্তর: ক. সকর্মক
৯। যে পদ দ্বারা কোনো কিছু করা বা কোনো কাজ করা বোঝায়, তাকে কী বলে?
ক. সকর্মক খ. অকর্মক
গ. প্রযোজক ঘ. ক্রিয়া পদ
উত্তর: ঘ. ক্রিয়া পদ
১০। যে ক্রিয়া দ্বারা বাক্যের অর্থ সম্পূর্ণ প্রকাশিত হয়, তাকে কোন ক্রিয়া বলে?
ক. সমাপিকা ক্রিয়া খ. অকর্মক ক্রিয়া
গ. সকর্মক ক্রিয়া ঘ. অসমাপিকা ক্রিয়া
উত্তর: ক. সমাপিকা ক্রিয়া
১১। সেতু স্কুলে যায় কোন ক্রিয়া পদের উদাহরণ?
ক. সমাপিকা ক্রিয়া খ. অকর্মক ক্রিয়া
গ. সকর্মক ক্রিয়া ঘ. অসমাপিকা ক্রিয়া
উত্তর: ক. সমাপিকা ক্রিয়া
১২। বিথু গান গায়—কোন ক্রিয়া পদের উদাহরণ?
ক. সমাপিকা ক্রিয়া খ. অকর্মক ক্রিয়া
গ. সকর্মক ক্রিয়া ঘ. অসমাপিকা ক্রিয়া
উত্তর: ক. সমাপিকা ক্রিয়া
১৩. যে ক্রিয়া দ্বারা বাক্যের অর্থ সম্পূর্ণ হয় না, তাকে কোন ক্রিয়া বলে।
ক. সমাপিকা ক্রিয়া
খ. অকর্মক ক্রিয়া
গ. সকর্মক ক্রিয়া ঘ. অসমাপিকা ক্রিয়া
উত্তর: ঘ. অসমাপিকা ক্রিয়া
১৪। আমি বাড়ি গিয়ে.... কোন ক্রিয়া পদের উদাহরণ?
ক. সমাপিকা ক্রিয়া খ. অকর্মক ক্রিয়া
গ. সকর্মক ক্রিয়া ঘ. অসমাপিকা ক্রিয়া
উত্তর: ঘ. অসমাপিকা ক্রিয়া
১৫। সে বই নিয়ে.... কোন ক্রিয়া পদের উদাহরণ?
ক. সমাপিকা ক্রিয়া খ. অকর্মক ক্রিয়া
গ. সকর্মক ক্রিয়া ঘ. অসমাপিকা ক্রিয়া
উত্তর: ঘ. অসমাপিকা ক্রিয়া
১৬। বাক্যের অর্থ সম্পূর্ণ করার জন্য আরও কী চাই?
ক. সমাপিকা ক্রিয়া খ. ক্রিয়া
গ. সকর্মক ক্রিয়া ঘ. অসমাপিকা ক্রিয়া
উত্তর: খ. ক্রিয়া
১৭. যে ক্রিয়ার কোনো কর্ম থাকে, তাকে কোন ক্রিয়া বলে?
ক. সমাপিকা ক্রিয়া খ. অকর্মক ক্রিয়া
গ. সকর্মক ক্রিয়া ঘ. অসমাপিকা ক্রিয়া
উত্তর: গ. সকর্মক ক্রিয়া।
শিক্ষক, বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ পাবলিক কলেজ, ঢাকা
# পরবর্তী অংশ ছাপা হবে আগামীকাল