বাংলা ২য় পত্র

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ব্যাকরণ

প্রিয় শিক্ষার্থী, আজ বাংলা ২য় পত্রের ব্যকরণ অংশের বহুনির্বাচনি প্রশ্নোত্তর দেওয়া হলো।

ধাতু

১। যেসব ধাতু বিশ্লেষণ করা সম্ভব নয়, সেগুলোকে বলা হয়—

ক. সাধিত ধাতু খ. মৌলিক ধাতু

গ. যৌগিক ধাত ঘ. প্রযোজক ধাতু

উত্তর: খ. মৌলিক ধাতু

২। তত্সম ক্রিয়া পদের ধাতুকে কী বলে?

ক. সাধিত ধাতু খ. খাঁটি বাংলা ধাতু

গ. সংস্কৃত মূল ধাতু ঘ. নাম ধাতু

উত্তর: গ. সংস্কৃত মূল ধাতু

৩। সংস্কৃত থেকে প্রাকৃতের মাধ্যমে পরিবর্তিত হয়ে ব্যবহূত ধাতুর নাম কী?

ক. সাধিত ধাতু খ. খাঁটি বাংলা ধাতু

গ. যৌগিক ধাতু ঘ. প্রযোজক ধাতু

উত্তর: খ. খাঁটি বাংলা ধাতু

৪। বিদেশি ভাষা থেকে যেসব ধাতু বাংলা ভাষায় ব্যবহূত হয় তার নাম কী?

ক. নাম ধাতু খ. মৌলিক ধাতু

গ. বিদেশি ধাতু ঘ. ণিজন্ত ধাতু

উত্তর: গ. বিদেশি ধাতু

৫। বিদেশি ধাতু কোনটি?

ক. ফির্ খ. গমন গ. পড় ঘ. নাচ্

উত্তর: ক. ফির্

৬। কোনটি মৌলিক ধাতু?

ক. করা খ. দেখ্ গ. কাটা ঘ. দোলা

উত্তর: খ. দেখ্

৭। মৌলিক ধাতু কাকে বলে?

ক. যে ধাতুকে বিশ্লেষণ করা যায় না

খ. যে ধাতু বিদেশি ভাষা থেকে এসেছে

গ. যে ধাতু ‘আ’ প্রত্যয়যোগে গঠিত হয়

ঘ. যে ধাতু সংস্কৃত থেকে এসেছে

উত্তর: ক. যে ধাতুকে বিশ্লেষণ করা যায় না

৮। মৌলিক ধাতুর সঙ্গে ‘আ’ প্রত্যয়যোগে কোন ধাতু গঠিত হয়?

ক. তত্সম ধাতু খ. সাধিত ধাতু

গ. বিদেশি ধাতু ঘ. সংযোগমূলক ধাতু

উত্তর: খ. সাধিত ধাতু

৯। মৌলিক ধাতুর পরে প্রেরণার্থে ‘আ’ প্রত্যয়যোগে যে ধাতু গঠিত হয় তাকে কী বলে?

ক. নাম ধাতু খ. সাধিত ধাতু

গ. বিদেশি ধাতু

ঘ. প্রযোজক/ণিজন্ত ধাতু

উত্তর: ঘ. প্রযোজক/ণিজন্ত ধাতু

১০। প্রযোজক ধাতুর উদাহরণ কোনটি?

ক. গতি খ. গমন গ. দর্শন ঘ. খাওয়ানো

উত্তর: ঘ. খাওয়ানো

১১। অনুকার শব্দ আ-প্রত্যয়যোগে ধাতুরূপে ব্যবহূত হলে তাকে কোন ধাতু বলে?

ক. নাম ধাতু খ. প্রযোজক ধাতু

গ. ধনাত্মক ধাতু ঘ. ণিজন্ত ধাতু

উত্তর: গ. ধনাত্মক ধাতু

১২। ‘এখনো সাবধান হও নতুবা আখের খারাপ হবে’—‘হও’ কোন ধাতুর উদাহরণ?

ক. মৌলিক ধাতু খ. সাধিত ধাতু

গ. বিদেশি ধাতু ঘ. সংযোগমূলক ধাতু

উত্তর: ঘ. সংযোগমূলক ধাতু

১৩। বিশেষ্য, বিশেষণের সঙ্গে কর্, দে ইত্যাদি মৌলিক ধাতু যুক্ত হয়ে যে নতুন ধাতু হয় তার নাম কী?

ক. মৌলিক ধাত খ. সাধিত ধাতু

গ. বিদেশি ধাতু ঘ. সংযোগমূলক ধাতু

উত্তর: ঘ. সংযোগমূলক ধাতু

১৪। যৌগিক ধাতুর অপর নাম কী?

ক. মৌলিক ধাতু খ. সাধিত ধাতু

গ. নাম ধাতু ঘ. সংযোগমূলক ধাতু

উত্তর: ঘ. সংযোগমূলক ধাতু।

# পরবর্তী অংশ ছাপা হবে আগামীকাল

মোস্তাফিজুর রহমান লিটন, শিক্ষক

বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ পাবলিক কলেজ, ঢাকা