বাংলা ২য় পত্র

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ব্যাকরণ 
প্রিয় শিক্ষার্থী, আজ বাংলা ২য় পত্রের বহুনির্বাচনি প্রশ্নোত্তর দেওয়া হলো।

১। ক্রিয়া যে সময় ঘটে সে সময়কে কী বলে?
ক. নাম পদ খ. ক্রিয়ামূল
গ. ক্রিয়ার কাল ঘ. নামপদ
উত্তর: গ. ক্রিয়ার কাল
২। কাল কাকে বলে?
ক. ক্রিয়া সংঘটনের সময়কে
খ. ক্রিয়ার অবস্থাকে
গ. কর্তা যা করে তাকে
ঘ. যেকোনো সময়ে
উত্তর: ক. ক্রিয়া সংঘটনের সময়কে
৩ ক্রিয়ার কাল কত প্রকার?
ক. এক প্রকার খ. দুই প্রকার
গ. তিন প্রকার ঘ. চার প্রকার
উত্তর: গ. তিন প্রকার
৪। প্রত্যেক কাল আবার কয় ভাগে বিভক্ত?
ক. এক প্রকার খ. দুই প্রকার
গ. তিন প্রকার ঘ. চার প্রকার
উত্তর: ঘ. চার প্রকার
৫। ‘গল্পটি আমি মায়ের মুখে শুনেছি,’ বাক্যস্থিত ক্রিয়াটি কোন কাল নির্দেশ করে?
ক. সাধারণ অতীত খ. ঘটমান অতীত
গ. পুরাঘটিত বর্তমান
ঘ. নিত্যবৃত্ত অতীত
উত্তর: গ. পুরাঘটিত বর্তমান
৬। কোনটি পুরাঘটিত বর্তমান কালের উদাহরণ?
ক. সবাই বসে গল্প করছিল
খ. দেখিতে গিয়াছি পর্বতমালা
গ. গাইতাম গান শুনি কোকিলের ধ্বনি
ঘ. ডেকেছিলে ছুটির নিমন্ত্রণে
উত্তর: খ. দেখিতে গিয়াছি পর্বতমালা
৭। ‘এ বছর আমি এসএসসি পরীক্ষায় অবতীর্ণ হয়েছি,’ এ বাক্যের ক্রিয়াপদটি কোন কালের?
ক. সাধারণ অতীত খ. ঘটমান অতীত
গ. পুরাঘটিত বর্তমান
গ. নিত্যবৃত্ত অতীত
উত্তর: গ. পুরাঘটিত বর্তমান
৮। যে ক্রিয়া বরাবর হয় বা এখন হচ্ছে, তার কালকে কোন কাল বলে?
ক. বর্তমান কাল খ. অতীত কাল
গ. ভবিষ্যৎ কাল ঘ. কোনোটি নয়
উত্তর: ক. বর্তমান কাল
৯। ইতিহাসের ঘটনা বর্ণনায় অতীত কালের ক্রিয়া নিত্য বর্তমান হিসেবে ব্যবহূত হলে তাকে কোন কাল বলে?
ক. পুরাঘটিত বর্তমান কাল
খ. ঘটমান বর্তমান কাল
গ. ঐতিহাসিক বর্তমান কাল
ঘ. নিত্যবৃত্ত বর্তমান কাল
উত্তর: গ. ঐতিহাসিক বর্তমান কাল
১০। ‘বসন্তের হাওয়া বইছে,’ কোন কালের উদাহরণ?
ক. সাধারণ বর্তমান
খ. পুরাঘটিত বর্তমান
গ. ঘটমান বর্তমান ঘ. বর্তমান অনুজ্ঞা
উত্তর: গ. ঘটমান বর্তমান
১১। কোনটি ঘটমান বর্তমান কালের উদাহরণ নয়?
ক. দিকে দিকে আগুন জ্বলছে
খ. মিলা গান গাইছে
গ. আমি দেখলাম চোর পালাচ্ছে
ঘ. কাজটি কি তুমি করেছিলে
উত্তর: ক. দিকে দিকে আগুন জ্বলছে
১২। ‘তখন আমরাও খেলতাম,’ কোন কালের উদাহরণ?
ক. সাধারণ অতীত কাল
খ. ঘটমান বর্তমান কাল
গ. পুরাঘটিত বর্তমান কাল
ঘ. নিত্যবৃত্ত অতীত কাল
উত্তর: ঘ. নিত্যবৃত্ত অতীত কাল।
# পরবর্তী অংশ ছাপা হবে আগামীকাল
মোস্তাফিজুর রহমান লিটন, শিক্ষক
বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ পাবলিক
কলেজ, ঢাকা