বাংলা ২য় পত্র

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বহুনির্বাচনি প্রশ্নোত্তর

সুপ্রিয় শিক্ষার্থীরা, আজ তোমাদের জন্য বাংলা ২য় পত্র থেকে গুরুত্বপূর্ণ বহুনির্বাচনি প্রশ্নোত্তর দেওয়া হলো। 

বাক্য

৮। প্রয়োজনের অতিরিক্ত শব্দ ব্যবহারে বাক্যে কোন গুণটি হারায়?

ক. আসত্তি     খ. বাহুল্য

গ. যোগ্যতা    ঘ. আকাঙ্ক্ষা

উত্তর: গ. যোগ্যতা

৯। বাক্যের অর্থ পরিষ্কারভাবে বোঝার জন্য এক পদের পর অন্য পদ শোনার ইচ্ছাকে বলে?

ক. আসত্তি খ. আকাঙ্ক্ষা  

গ. যোগ্যতা খ. অর্থসংগতি

উত্তর: খ. আকাঙ্ক্ষা 

১০। ভাষা বিচারে একটা বাক্যের কয়টি গুণ থাকা আবশ্যক?

ক. তিনটি খ. পাঁচটি  

গ. চারটি ঘ. ছয়টি

উত্তর: ক. তিনটি

১১। বাক্যে উপমা-অলংকার যথাযথভাবে ব্যবহার না করলে কোন গুণ নষ্ট হয়?

ক. আসত্তি খ. আকাঙ্ক্ষা  

গ. যোগ্যতা খ. অর্থসংগতি

উত্তর: গ. যোগ্যতা

১২।‘হাতিগুলো আকাশে উড়ছে’— বাক্যটিতে কোন গুণের অভাব রয়েছে?

ক. আসত্তি খ. আকাঙ্ক্ষা  

গ. যোগ্যতা খ. অর্থসংগতি

উত্তর: গ. যোগ্যতা

১৩। যেসব পদের সাহায্যে মনোভাব সম্পূর্ণরূপে প্রকাশ পায় তাকে কী বলে?

ক. বিভক্তি খ. বাক্য

গ. শব্দ ঘ. পদ  উত্তর: খ. বাক্য

১৪। সার্থক বাক্য গঠনের জন্য কয়টি বৈশিষ্ট্য থাকতে হয়?

ক. তিনটি খ. পাঁচটি

গ. চারটি ঘ. ছয়টি

উত্তর: ক. তিনটি

১৫। বাক্যের অর্থ সঠিকভাবে বোঝার জন্য এক পদের পর অন্য পদ শোনার আগ্রহকে কী বলে?

ক. আসত্তি খ. আকাঙ্ক্ষা  

গ. যোগ্যতা খ. অর্থসংগতি

উত্তর: খ. আকাঙ্ক্ষা 

১৬। বাক্যের সুশৃঙ্খল পদবিন্যাসকে কী বলে? ক. আসত্তি খ. আকাঙ্ক্ষা  

গ. যোগ্যতা খ. অর্থসংগতি

উত্তর: ক. আসত্তি

১৭। কোন বাক্যাংশটি গুরুচন্ডালী দোষযুক্ত?

ক. ঘোটকের গাড়ি খ. মড়াপোড়া

গ. ঘোড়ার গাড়ি ঘ. শবদাহ

উত্তর: ক. ঘোটকের গাড়ি

১৮।‘বর্ষার রৌদ্র প্লাবনের সৃষ্টি করে’— বাক্যটিতে কোন গুণের অভাব রয়েছে?

ক. আসত্তি খ. আকাঙ্ক্ষা  

গ. যোগ্যতা খ. কোনোটি নয়

উত্তর: গ. যোগ্যতা

১৯। বাক্যের অর্থসংগতি রক্ষার জন্য সুশৃঙ্খল পদবিন্যাসকে কী বলে?

ক. আসত্তি খ. আকাঙ্ক্ষা  

গ. যোগ্যতা খ. ইচ্ছা

উত্তর: ক. আসত্তি

২০। বিভক্তিযুক্ত শব্দ হলো—

ক. পদ খ. বাক্য

গ. উপসর্গ ঘ. অনুসর্গ

উত্তর: ক. পদ

২১। আসত্তি, আকাঙ্ক্ষা, যোগ্যতা বাক্যের কী?

ক. গুণ খ. অংশ

গ. উপাদান ঘ. প্রকারভেদ

উত্তর: ক. গুণ।

# পরবর্তী অংশ ছাপা হবে আগামীকাল

শিক্ষক, বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ পাবলিক কলেজ