ব্যাকরণ
প্রিয় শিক্ষার্থী, আজ বাংলা ২য় পত্রের বহুনির্বাচনি প্রশ্নোত্তর দেওয়া হলো।
১৩। যে ক্রিয়া অতীত কালে চলেছিল এবং তখনো শেষ হয়নি, এরূপ বোঝায়, তার কালকে কী বলে?
ক. সাধারণ অতীত
খ. ঘটমান বর্তমান
গ. পুরাঘটিত বর্তমান
ঘ. ঘটমান অতীত
উত্তর: ঘ. ঘটমান অতীত
১৪। ‘সে পড়ছিল,’ কোন কাল নির্দেশ করে ?
ক. সাধারণ অতীত
খ. ঘটমান বর্তমান
গ. পুরাঘটিত বর্তমান
ঘ. ঘটমান অতীত
উত্তর: ঘ. ঘটমান অতীত
১৫। যে ক্রিয়া আগেই শেষ হয়ে গেছে, তাকে কোন কাল বলে?
ক. পুরাঘটিত অতীত
খ. ঘটমান বর্তমান
গ. পুরাঘটিত বর্তমান
ঘ. ঘটমান অতীত
উত্তর: ক. পুরাঘটিত অতীত
১৬। পুরাঘটিত অতীত কালের উদাহরণ কোনটি?
ক. মেয়েটি কাঁদছিল
খ. জীবন স্কুলে গিয়েছিল
গ. বইটি পড়েছিলাম ঘ. সে যায়
উত্তর: ক. মেয়েটি কাঁদছিল
১৭। যে ক্রিয়া অতীত কালে সব সময় ঘটত, তার কালকে কী বলে?
ক. নিত্যবৃত্ত অতীত
খ. ঘটমান অতীত
গ. পুরাঘটিত অতীত
ঘ. ঘটমান ভবিষ্যত্
উত্তর: ক. নিত্যবৃত্ত অতীত
১৮। তন্বী বেড়াতে গেলে খুকী খুশি হতো, কোন অতীত কালের উদাহরণ?
ক. নিত্যবৃত্ত অতীত
খ. ঘটমান অতীত
গ. পুরাঘটিত অতীত
ঘ. ঘটমান অতীত
উত্তর: ক. নিত্যবৃত্ত অতীত
১৯। অতীত কালের অভ্যাস বোঝাতে কোন কাল হয়?
ক. নিত্যবৃত্ত অতীত
খ. ঘটমান অতীত
গ. পুরাঘটিত অতীত
ঘ. ঘটমান অতীত
উত্তর: ক. নিত্যবৃত্ত অতীত
২০। ‘তিনি প্রতিদিন এখানে আসতেন,’ এ বাক্যে ‘আসতেন’ ক্রিয়াটি কোন কালের?
ক. ঘটমান ভবিষ্যত্
খ. ঘটমান অতীত
গ. পুরাঘটিত অতীত
ঘ. নিত্যবৃত্ত অতীত
উত্তর: ঘ. নিত্যবৃত্ত অতীত
ক্রিয়ার কাল
১। অতীতকালে যে ক্রিয়া সাধারণত ‘অভ্যস্ততা’ অর্থে ব্যবহূত হয়, তাকে কোন কাল বলে?
ক. পুরাঘটিত অতীত
খ. নিত্যবৃত্ত অতীত
গ. ঘটমান বর্তমান
ঘ. সাধারণ অতীত
উত্তর: খ. নিত্যবৃত্ত অতীত
২। কোন বাক্যে সম্ভাবনা প্রকাশে নিত্যবৃত্ত অতীত কালের বিশিষ্ট ব্যবহার হয়েছে?
ক. আমরা রোজ সকালে নদীর তীরে ভ্রমণ করতাম
খ. সাতাশ হতো যদি একশ সাতাশ
গ. তুমি যদি যেতে তবে ভালোই হতো
ঘ. কোনোটিই সঠিক নয়
উত্তর: গ. তুমি যদি যেতে তবে ভালোই হতো
৩। নিত্যবৃত্ত অতীত কালের উদাহরণ কোনটি?
ক. তুমি গিয়েছিলে
খ. তুমি পড়তে থাকবে
গ. আমি সেখানে যেতাম
ঘ. আমি লিখে থাকব
উত্তর: গ. আমি সেখানে যেতাম।
# পরবর্তী অংশ ছাপা হবে আগামীকাল
মোস্তাফিজুর রহমান লিটন, শিক্ষক
বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ পাবলিক
কলেজ, ঢাকা