বাংলা ২য় পত্র
ব্যাকরণ
প্রিয় শিক্ষার্থী, আজ বাংলা ২য় পত্রের বহুনির্বাচনি প্রশ্নোত্তর দেওয়া হলো।
ক্রিয়ার কাল
৪। ‘খোকা স্কুলে গিয়েছিল,’ বাক্যটি কোন কালের?
ক. সাধারণ অতীত কাল
খ. ঘটমান বর্তমান কাল
গ. পুরাঘটিত বর্তমান কাল
ঘ. পুরাঘটিত অতীত কাল
উত্তর: ঘ. পুরাঘটিত অতীত কাল
৫। কোনটি পুরাঘটিত অতীত কাল?
ক. সেবার তাকে সুস্থই দেখেছিলাম
খ. দিন যায়, কথা থাকে
গ. দিন কেটে যাচ্ছিল কোনো রকম
ঘ. কত কথাই না শুনলাম
উত্তর: ক. সেবার তাকে সুস্থই দেখেছিলাম
৬। ‘কাল একবার আসিও,’ বাক্যটি কোন কালের অনুজ্ঞায় ব্যবহূত হয়?
ক. বর্তমান খ. অতীত
গ. ভবিষ্যৎ ঘ. সাধারণ বর্তমান
উত্তর: গ. ভবিষ্যৎ
৭। ‘রোগ হলে ওষুধ খাবে,’ ভবিষ্যৎ কালের অনুজ্ঞায় কোন অর্থ প্রকাশ পাচ্ছে?
ক. আদেশ খ. অনুরোধ
গ. অনুনয় ঘ. বিধান
উত্তর: ঘ. বিধান
৮। পুরাঘটিত বর্তমান কালের উদাহরণ কোনটি?
ক. আকাশে মেঘ ডেকেছিল
খ. শীতের বাতাস বইছে
গ. কৃষ্ণচূড়া ফুটেছে
ঘ. বৃষ্টিতে পথে কাদা হয়েছে
উত্তর: ঘ. বৃষ্টিতে পথে কাদা হয়েছে
৯। কোনটিতে পুরাঘটিত বর্তমান কাল আছে?
ক. হাসান বই পড়ছে খ. বৃষ্টি নামল
গ. এতক্ষণ অঙ্ক করেছি
ঘ. হয়তো বৃষ্টি হবে
উত্তর: গ. এতক্ষণ অঙ্ক করেছি
১০। স্বাভাবিক ও অভ্যস্ততা বোঝালে সাধারণ বর্তমান কালের ক্রিয়াকে বলা হয়—
ক. পুরাঘটিত বর্তমান কাল
খ. ঘটমান বর্তমান কাল
গ. ঐতিহাসিক বর্তমান কাল
ঘ. নিত্যবৃত্ত বর্তমান কাল
উত্তর: ঘ. নিত্যবৃত্ত বর্তমান কাল
১২। ‘খোকা হাসে’ ‘রিনি নাচে’, কোন কালের উদাহরণ?
ক. ভবিষ্যৎ কাল খ. অতীত কাল
গ. ঐতিহাসিক বর্তমান কাল
ঘ. বর্তমান কাল
উত্তর: ঘ. বর্তমান কাল
১৩। যে ক্রিয়া সাধারণত নিত্য বা সব সময় ঘটে থাকে, তার কালকে কোন কাল বলে?
ক. পুরাঘটিত বর্তমান
খ. নিত্যবৃত্ত বর্তমান
গ. ঘটমান বর্তমান
ঘ. কোনোটিই নয়
উত্তর: খ. নিত্যবৃত্ত বর্তমান
১৪। কোনো ক্রিয়া বর্তমানে চলছে বোঝালে কোন কাল হয়?
ক. পুরাঘটিত বর্তমান
খ. নিত্যবৃত্ত বর্তমান
গ. ঘটমান বর্তমান ঘ. সব কটি
উত্তর: গ. ঘটমান বর্তমান
১৫। সাধারণ বা নিত্যবৃত্ত বর্তমান কালের উদাহরণ কোনটি?
ক. আমি পড়েছি খ. সুখে থাকো
গ. রাজা এসেছে ঘ. রহিম পড়ে
উত্তর: ঘ. রহিম পড়ে
১৬। ‘সূর্য পূর্ব দিকে ওঠে,’ কোন বর্তমান কাল?
ক. সাধারণ বা নিত্যবৃত্ত
খ. ঘটমান
গ. বর্তমান অনুজ্ঞা ঘ. পুরাঘটিত
উত্তর: ক. সাধারণ বা নিত্যবৃত্ত
১৭। ঘটমান বর্তমান কালের উদাহরণ কোনটি?
ক. মামুন লিখ
খ. ঝমঝম বৃষ্টি
গ. অনিল খেলা করছে ঘ. সব কটি
উত্তর: গ. অনিল খেলা করছে
১৮। কোনটি ঘটমান বর্তমান?
ক. সজল গান গাইছে
খ. ঘুম থেকে ওঠো
গ. সদা সত্য কথা বলবে
ঘ. সূর্য পূর্বদিকে ওঠে
উত্তর: ক. সজল গান গাইছে
১৯। যে ক্রিয়া সবেমাত্র ঘটেছে, এখনো তার ফল বর্তমান আছে, তার কালকে কী বলে?
ক. পুরাঘটিত বর্তমান
খ. সাধারণ বর্তমান
গ. ঘটমান বর্তমান ঘ. বর্তমান অনুজ্ঞা
উত্তর: ক. পুরাঘটিত বর্তমান
২০। পুরাঘটিত বর্তমান কালের উদাহরণ কোনটি?
ক. জাহিদ এসেছে
খ. সূর্য পূর্বদিকে ওঠে
গ. দুটোই সঠিক ঘ. কোনোটিই নয়
উত্তর: ক. জাহিদ এসেছে
২১। শর্তবাচক ভাবের উদাহরণ কোনটি?
ক. বাড়ি যাও খ. সে এলে আমি যাব
গ. অন্যায় কাজ করবে না
ঘ. মানুষ হও
উত্তর: খ. সে এলে আমি যাব
২২। ‘বৃষ্টি এলে ঘরে থাকব,’ বাক্যের ক্রিয়াপদটি কোন ভাব প্রকাশ করে?
ক. অনুজ্ঞা ভাব
খ. নির্দেশক ভাব
গ. শর্তবাচক ভাব ঘ. আকাঙ্ক্ষা ভাব
উত্তর: গ. শর্তবাচক ভাব।
# পরবর্তী অংশ ছাপা হবে আগামীকাল
মোস্তাফিজুর রহমান লিটন
শিক্ষক, বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ পাবলিক কলেজ, ঢাকা