বাংলা ২য় পত্র

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বহুনির্বাচনি প্রশ্নোত্তর 
সুপ্রিয় শিক্ষার্থীরা, আজ তোমাদের জন্য বাংলা ২য় পত্র থেকে গুরুত্বপূর্ণ বহুনির্বাচনি প্রশ্নোত্তর দেওয়া হলো।

বাক্য
২২। ‘বাক্যের আকাঙ্ক্ষা’ বলতে বোঝায়—
ক. অর্থ প্রকাশের নিমিত্তে সুশৃঙ্খল পদবিন্যাস
খ. সম্পূর্ণ অর্থ উপলব্ধির ইচ্ছা
গ. সংগত অর্থ প্রকাশের শক্তি
ঘ. পরস্পর অন্বিত পদসমূহের বিন্যাস
সঠিক উত্তর: খ. সম্পূর্ণ অর্থ উপলব্ধির ইচ্ছা
২৩। বাক্যস্থিত পদসমূহের অন্তর্গত ও ভাবগত মিল বন্ধনের নাম কী?
ক. আসত্তি খ. পূর্ণতা গ. যোগ্যতা খ. অর্থসংগতি
সঠিক উত্তর: গ. যোগ্যতা
২৪। নিচের কোনটি সার্থক বাক্য নয়?
ক. আমি বই পড়ব খ. আমি ভাত খাব
গ. আমি ছবি দেখব ঘ. গরুগুলো আকাশে ওড়ে
সঠিক উত্তর: ঘ. গরুগুলো আকাশে ওড়ে
২৫। ‘আষাঢ়-শ্রাবণ দুই মাস বসন্তকাল’ —বাক্যটিতে কোন গুণের অভাব?
ক. আসত্তি খ. আকাঙ্ক্ষা
গ. যোগ্যতা খ. অর্থসংগতি
সঠিক উত্তর: গ. যোগ্যতা
২৬। ‘তোমার হাত দুটি ইস্পাতের মতো নরম’—বাক্যটিতে কোন গুণের অভাব রয়েছে?
ক. আসত্তি খ. আকাঙ্ক্ষা গ. যোগ্যতা খ. অর্থ
সঠিক উত্তর: গ. যোগ্যতা
২৭। বাক্যে যাকে উদ্দেশ্য করে কিছু বলা হয় তাকে কী বলে?
ক. উদ্দেশ্য খ. বিধেয় গ. প্রসারক ঘ. লক্ষ্য
সঠিক উত্তর: ক. উদ্দেশ্য
২৮। বাক্যে কয়টি অংশ আছে?
ক. তিনটি খ. চারটি গ. পাঁচটি ঘ. দুটি
সঠিক উত্তর: ঘ. দুটি
২৯। বাক্যে উদ্দেশ্য সম্বন্ধে যা কিছু বলা হয় তাকে কী বলে?
ক. বিধান খ. উদ্দেশ্য গ. বিধেয় ঘ. কোনোটি নয়
সঠিক উত্তর: ক. বিধান
৩০। ‘ছাত্ররা পড়ছে’—এ বাক্যের বিধেয় অংশ কোনটি? ক. ছাত্ররা খ. পড়ছে
গ. ছাত্ররা পড়ছে ঘ. সব কয়টি
সঠিক উত্তর: ঘ. সব কয়টি
৩১। উদ্দেশ্যের সমপ্রসারণে উদ্দেশ্য পদের আগে কী পদ বসে?
ক. বিশেষ্য খ. বিশেষণ গ. সর্বনাম ঘ. ক্রিয়া
সঠিক উত্তর: খ. বিশেষণ
৩২। বিধেয়ের সমপ্রসারণে বিধেয়ের সঙ্গে কী যুক্ত হয়?
ক. বিশেষ্য খ. বিশেষণ গ. সর্বনাম ঘ. ক্রিয়া
সঠিক উত্তর: খ. বিশেষণ
৩৩। যে নির্দিষ্ট নিয়মে শব্দবিন্যাস করে বাক্য গঠন করা হয় তাকে কী বলে?
ক. পদক্রম খ. আকাঙ্ক্ষা গ. যোগ্যতা খ. ইচ্ছা
সঠিক উত্তর: ক. পদক্রম
৩৪। কর্তা ক্রিয়ার আগে বসে—এর উদাহরণ কোনটি?
ক. সঙ্গে যাবে কে খ. পাতা খায় ছাগলে
গ. আলম ডাকছে ঘ. গান গায় সুমি রায়
সঠিক উত্তর: গ. আলম ডাকছে
৩৫। তারা চিৎকার করছে।—এ বাক্যটিতে কর্তা কোনটি?
ক. তারা খ. চিৎকার গ. করছে ঘ. সব কয়টি
সঠিক উত্তর: ক. তারা
৩৬। কর্তা ক্রিয়ার পরেও বসতে পারে—এর উদাহরণ কোনটি?
ক. সে যায় খ. সঙ্গে যাবে কে
গ. মিলি আসে ঘ. হাসনা গান গায়
সঠিক উত্তর: খ. সঙ্গে যাবে কে ।
৩৭। অনুজ্ঞায় কী প্রায়ই উহ্য থাকে?
ক. কর্ম খ. কর্তা গ. ক্রিয়া ঘ. বিশেষণ
সঠিক উত্তর: খ. কর্তা।

শিক্ষক, বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ পাবলিক কলেজ, ঢাকা

পরবর্তী অংশ ছাপা হবে আগামীকাল