বাংলা ২য় পত্র
বহুনির্বাচনি প্রশ্নোত্তর
প্রিয় শিক্ষার্থীরা, তোমাদের জন্য ধারাবাহিকভাবে বাংলা ২য় পত্র থেকে গুরুত্বপূর্ণ বহুনির্বাচনি প্রশ্নোত্তর দেওয়া হলো।
বিরাম চিহ্ন
৩৬। বাড়ি বা রাস্তার নম্বরের পরে কোন চিহ্ন বসে?
ক. দাঁড়ি খ. কোলন
গ. ড্যাশ ঘ. কমা
সঠিক উত্তর: ঘ. কমা
৩৭। এক কথার সঙ্গে অন্য কথার, এক বাক্যের সঙ্গে অন্য বাক্যের অবিচ্ছেদ্য সম্পর্ক থাকলে যে চিহ্ন ব্যবহূত হয়, তার নাম কী?
ক. দাঁড়ি খ. সেমিকোলন
গ. ড্যাশ ঘ. ছেদ
সঠিক উত্তর: গ. ড্যাশ।
৩৮। যৌগিক ও মিশ্রবাক্যে পৃথক ভাবাপন্ন দুই বা তার বেশি বাক্যের সমন্বয় বা সংযোগ বোঝাতে কোন চিহ্ন ব্যবহূত হয়?
ক. দাঁড়ি খ. সেমিকোলন
গ. ড্যাশ ঘ. ছেদ
সঠিক উত্তর: গ. ড্যাশ
৩৯। সমাসবদ্ধ পদের অংশগুলো বিচ্ছিন্ন করে দেখানোর জন্য কোন চিহ্ন ব্যবহূত হয়?
ক. দাঁড়ি খ. হাইফেন
গ. ড্যাশ ঘ. ছেদ
সঠিক উত্তর: খ. হাইফেন
৪০। তারিখ লিখতে বার ও মাসের পর কোন চিহ্ন বসে?
ক. কমা খ. সেমিকোলন
গ. ড্যাশ ঘ. প্রশ্নচিহ্ন।
সঠিক উত্তর: ক. কমা
৪১। বাক্যের সম্বোধন পদের পরে কী বসে?
ক. দাঁড়ি খ. কমা
গ. ড্যাশ ঘ. ছেদ
সঠিক উত্তর: খ. কমা
৪২। একজাতীয় একধিক পদ পর পর থাকলে পদগুলোর পরে কী বসে?
ক. দাঁড়ি খ. কমা
গ. ড্যাশ ঘ. ছেদ।
সঠিক উত্তর: খ. কমা
৪৩। কোনো অপূর্ণ বাক্যের পর অন্য বাক্যের প্রয়োগ হলে কোন চিহ্ন বসে?
ক. দাঁড়ি খ. সেমিকোলন
গ. কোলন ঘ. ছেদ।
সঠিক উত্তর: গ. কোলন
৪৪। দুই শব্দের সংযোগ বোঝানোর জন্য কোন চিহ্ন ব্যবহূত হয়?
ক. দাঁড়ি খ. সেমিকোলন
গ. ড্যাশ ঘ. হাইফেন।
সঠিক উত্তর: ঘ. হাইফেন
৪৫। সমার্থক ও বিপরীতার্থক শব্দের মধ্যে কোনটি বসে?
ক. দাঁড়ি খ. সেমিকোলন
গ. ড্যাশ ঘ. ছেদ
সঠিক উত্তর: গ. ড্যাশ
৪৬। সংযোজক অব্যয় দিয়ে কয়েকটি পদ এক বাক্যে ব্যবহূত হলে কোনটি বসে?
ক. কমা খ. সেমিকোলন
গ. ড্যাশ ঘ. ছেদ
সঠিক উত্তর: ক. কমা
৪৭। উদ্ধরণ চিহ্নের আগে কোনটি বসে?
ক. কমা খ. সেমিকোলন
গ. ড্যাশ ঘ. ছেদ
সঠিক উত্তর: ক. কমা
৪৮। কোথায় কমা বসে?
ক. জোড়া শব্দ ব্যবহারে
খ. খণ্ড বাক্যে
গ. বাড়ির নম্বরের পরে
ঘ. সব কয়টি সঠিক
সঠিক উত্তর: ঘ. সব কয়টি সঠিক
৪৯। কোথায় সেমিকোলন বসে?
ক. খণ্ডবাক্যে খ. যৌগিক বাক্যে
গ. বিস্ময় প্রকাশে
ঘ. সম্বোধনের পরে
সঠিক উত্তর: ক. খণ্ডবাক্যে
৫০। বাক্যে পরিসমাপ্তি বোঝাতে কোন চিহ্ন ব্যবহূত হয়?
ক. দাঁড়ি বা পূর্ণচ্ছেদ
খ. সেমিকোলন
গ. ড্যাশ ঘ. ছেদ।
সঠিক উত্তর: ক. দাঁড়ি বা পূর্ণচ্ছেদ
৫১। বাক্যে প্রশ্ন বোঝানোর জন্য কোন চিহ্ন বসে?
ক. কমা খ. সেমিকোলন
গ. ড্যাশ ঘ. প্রশ্নবোধক চিহ্ন।
সঠিক উত্তর: ঘ. প্রশ্নবোধক চিহ্ন
৫২। সন্দেহ বা ব্যঙ্গ বোঝাতে কোনটি বসে?
ক. কমা খ. সেমিকোলন
গ. ড্যাশ ঘ. প্রশ্নবোধক।
সঠিক উত্তর: ঘ. প্রশ্নবোধক।
৫৩। বিস্ময় চিহ্ন কোনটি?
ক. “ ” খ. ?
গ. ! ঘ. ;
সঠিক উত্তর: গ. !
৫৪। কোথায় কোলন বসে?
ক. বিস্ময় প্রকাশে
খ. উদ্ধৃতির পূর্বে/উদাহরণ দিতে গেলে
গ. যৌগিক বাক্যে
ঘ. সম্বোধনের পরে।
সঠিক উত্তর: খ. উদ্ধৃতির পূর্বে/উদাহরণ দিতে গেলে
৫৫। বক্তব্য ব্যাখ্যার জন্য কোনটি ব্যবহূত হয়?
ক. কমা খ. সেমিকোলন
গ. ড্যাশ ঘ. প্রশ্নবোধক
সঠিক উত্তর: গ. ড্যাশ
৫৬। উক্তি-প্রত্যুক্তি বোঝাতে কোনটি বসে?
ক. কমা খ. সেমিকোলন
গ. ড্যাশ ঘ. প্রশ্নবোধক
সঠিক উত্তর: গ. ড্যাশ।
শিক্ষক, বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ পাবলিক কলেজ
পরবর্তী অংশ ছাপা হবে আগামীকাল