বাংলা ২য় পত্র

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

১। রচনামূলক প্রশ্ন:
ক) দ্বন্দ্বমুখর নাটক হিসেবে ‘রক্তাক্ত প্রান্তর’ নাটকের সার্থকতা আলোচনা করো। ১০
অথবা, খ) জোহরা বেগমের চরিত্র বিশ্লেষণ করো।
২। সংক্ষিপ্ত প্রশ্নের উত্তর দাও। ৫
ক) মরণ যেখানে বাসা বেঁধেছে, তার নাম কারাগার নয়—কে, কাকে কোন প্রসঙ্গে উক্তিটি করেছে?
অথবা, খ) আমি পরীক্ষা করতে আসিনি, গ্রহণ করতে এসেছি—কে, কাকে, কেন এই উক্তিটি করেছিল?
৩। ব্যাখ্যা লেখো। ৫
ক) কালো পর্দা না ছাই, ঐ রূপের আগুন অত সহজে ঢাকা পড়ে?
অথবা, খ) আমি নারী, আমি হূদয় দিয়ে বিশ্ব জয় করব।
৪। রচনা লেখো: যেকোনো একটি ২০
ক। তথ্যপ্রযুক্তি ও বাংলাদেশ
খ। ট্রেন ফেল করে একাকী স্টেশনে
গ। বাংলাদেশের পোশাকশিল্প
ঘ। যুদ্ধাপরাধ: সমকালীন বাংলাদেশ
ঙ। পরিবেশদূষণ ও তার প্রতিকার
৫। যেকোনো পাঁচটি প্রশ্নের উত্তর দাও। ৫×৬ = ৩০
ক। ‘উপসর্গের অর্থবাচকতা নেই কিন্তু অর্থদ্যোতকতা আছে’—ব্যাখ্যা করো।
খ। সন্ধি ও সমাসের ছয়টি পার্থক্য লেখো।
গ। শব্দের অর্থগত শ্রেণিবিভাগ আলোচনা করো।
ঘ। ব্যাসবাক্যসহ সমাস নির্ণয় করো: যেকোনো ছয়টি
আজকাল, আমকুড়ানো, আমরা, পুষ্পাঞ্জলি, দেবদত্ত, দেশভঙ্গ, হাভাত, তিমিরবিদারী, অতিমাত্রা।
ঙ। সমার্থক শব্দ লেখো: ০২টি করে যেকোনো ০৩টি।
আইন, ঠাহর, ক্ষপা, তোয়ধি, সত্ত্ব
চ। পারিভাষিক শব্দ লেখো : যেকোনো ছয়টি
Consent, Crude, fixation, Gratuity, Margin, Profile, race, Umdue, Zodiac.
ছ। বাংলা বানানের ছয়টি নিয়ম লেখো।
জ। প্রকৃতি ও প্রত্যয় নির্ণয় করো: যেকোনো ছয়টি
মানব, মাধুর্য, বাঙালি, ঢাকাই, উক্ত, দৃগ্ধ, কারক, ঐতিহাসিক, স্মর্তব্য
৬। পত্র লেখো: যেকোনো একটি ১০ ক) তোমার কলেজের নবাগত শিক্ষার্থীর উদ্দেশে একটি অভিনন্দনপত্র লেখো।
খ) বন্যার্তদের সাহায্যের আবেদন জানিয়ে সংবাদপত্রে প্রকাশের জন্য পত্র লেখো।
৭। যেকোনো একটি প্রশ্নের উত্তর দাও। ১০
ক) নিরক্ষরতা দূরীকরণের লক্ষ্যে কোনো বিশেষ এলাকার তথ্যানুসন্ধানসংবলিত একটি প্রতিবেদন রচনা করো।
অথবা, খ) ‘শিক্ষাপ্রতিষ্ঠানে সন্ত্রাস’—এ শিরোনামে একটি ভাষণ তৈরি করো।
৮। ভাবসম্প্রসারণ করো। ১০
ক) ধ্বনিটিরে প্রতিধ্বনি সদা ব্যঙ্গ করে
ধ্বনির কাছে ঋণি সে যে পাছে ধরা পড়ে।
অথবা, খ) দুর্জন বিদ্বান হলেও পরিত্যাজ্য।