বাংলাদেশ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
চার বছর আগে এশিয়া কাপের ফাইনালে খেলেছে বাংলাদেশ। প্রতিপক্ষ ছিল পাকিস্তান। এবারও বাংলাদেশ ফাইনালে। প্রতিপক্ষ ভারত। দেশের মানুষের সমর্থনের একটুও কমতি নেই, তবে সমর্থন জানানোর ধরনে এসেছে পরিবর্তন। যারা ৫ মার্চ ফেসবুকে ঢুঁ মেরেছেন তারা জানেন বাংলাদেশি ফেসবুক ব্যবহারকারীদের সিংহভাগই প্রোফাইল ছবি পরিবর্তন করেছেন। মূল ছবির ওপর ক্রিকেটের বাংলাদেশি টাইগারদের সমর্থনের ছাপ আছে তাতে। ফেসবুকের স্বয়ংক্রিয় এ ব্যবস্থার উদ্যোগ নিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড।
কেউ কেউ আবার করছেন কিছু কিছু ইভেন্ট। এ রকমই এক ইভেন্টের নাম ‘বাংলাদেশ এশিয়া কাপ জিতলে’। অর্থাৎ ফাইনালে বাংলাদেশ জিতলে কে কী করবেন সেটাই এখানে জানাচ্ছেন সবাই। সেখানে বিয়ে করা থেকে শুরু করে ধূমপান ছেড়ে দেওয়া, নিয়মিত ক্লাসে যাওয়া সহ অনেক অদ্ভুত সব প্রতিজ্ঞার কথা জানিয়েছেন সবাই।