বাংলাদেশ ও বিশ্বপরিচয়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

অধ্যায়-৮
প্রিয় শিক্ষার্থীবৃন্দ, শুভেচ্ছা নিয়ো। আজ তোমাদের বইয়ের অষ্টম অধ্যায়ের আমাদের দায়িত্ব ও কর্তব্য নিয়ে আলোচনা করছি।
 সঠিক উত্তরটি খাতায় লেখো।
১। কোনটি সমাজের প্রতি আমাদের দায়িত্বের অবহেলা?
ক. নিয়ম মানা খ. সম্পদ ক্রয় গ. সহযোগিতা ঘ. অন্যের ক্ষতি করা
সঠিক উত্তর: ঘ. অন্যের ক্ষতি করা
২। আমাদের দেশে কত বছর বয়সে নাগরিক ভোট দিতে পারে?
ক. ১৮ বছর খ. ২০ বছর গ. ২২ বছর ঘ. ২৪ বছর
সঠিক উত্তর: ক. ১৮ বছর
৩। দেশে সুশাসন প্রতিষ্ঠায় কী ধরনের লোককে ভোট দেওয়া উচিত?
ক. সৎ ও যোগ্য ব্যক্তি খ. ধনী ও নামকরা ব্যক্তি
গ. নিজ দলের লোক ঘ. প্রভাবশালী ব্যক্তি
সঠিক উত্তর: ক. সৎ ও যোগ্য ব্যক্তি
৪। রাস্তায় চলার সময় আমাদের কী করা উচিত নয়?
ক. জেব্রাক্রসিং ব্যবহার খ. ওভারব্রিজ ব্যবহার
গ. ফুটপাত ব্যবহার ঘ. রাস্তার মাঝ দিয়ে হাঁটা
সঠিক উত্তর: ঘ. রাস্তার মাঝ দিয়ে হাঁটা
৫। দেশের উন্নয়নে কী ধরনের নাগরিক প্রয়োজন?
ক. শিক্ষিত খ. নিরক্ষর গ. ব্যবসায়ী ঘ. রাজনৈতিক নেতা
সঠিক উত্তর: ক. শিক্ষিত
৬। কোনটি নাগরিকের প্রধান কর্তব্য?
ক. রাষ্ট্রের প্রতি অনুগত থাকা খ. নিজ নিজ ধর্ম পালন করা
গ. প্রচলিত আইন মেনে চলা ঘ. সরকারি কাজে সহযোগিতা করা
সঠিক উত্তর: ক. রাষ্ট্রের প্রতি অনুগত থাকা।
# পরবর্তী অংশ ছাপা হবে আগামীকাল