বাংলাদেশ ও বিশ্বপরিচয়
অধ্যায়-৮
প্রিয় শিক্ষার্থীবৃন্দ, শুভেচ্ছা নিয়ো। আজ তোমাদের অষ্টম অধ্যায়ের আমাদের দায়িত্ব ও কর্তব্য নিয়ে আলোচনা করছি।
সঠিক উত্তরটি খাতায় লেখো।
৭। সন্তানকে সুনাগরিক হিসেবে গড়ে তুলতে বাবা-মার দায়িত্ব ও কর্তব্য কী?
ক. আইন মেনে চলা খ. সন্তানদের শিক্ষালাভের সুযোগ প্রদান করা গ. রাষ্ট্রের প্রতি অনুগত থাকা ঘ. নিয়মিত কর প্রদান
সঠিক উত্তর: খ. সন্তানদের শিক্ষালাভের সুযোগ প্রদান করা
৮। নিজ ধর্মের অনুষ্ঠান উৎসব পালন করা কোন ধরনের অধিকার?
ক. রাষ্ট্রীয় অধিকার খ. পারিবারিক অধিকার
গ. সামাজিক অধিকার ঘ. মৌলিক অধিকার
সঠিক উত্তর: গ. সামাজিক অধিকার
৯। বিদ্যালয়ে আমাদের প্রধান দায়িত্ব কী?
ক. মিলেমিশে থাকা খ. বিদ্যালয় প্রাঙ্গণে ঘুরে বেড়ানো গ. মন দিয়ে লেখাপড়া করা ঘ. গাছ লাগানো
সঠিক উত্তর: গ. মন দিয়ে লেখাপড়া করা
১০। শাওন টেবিল ফ্যানের প্লাগ লাগাতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হলে তার বড় ভাই তাকে বাঁচাতে যা করে—
ক. মেইন সুইচ বন্ধ করে দেয় খ. হাত দিয়ে ধাক্কা দেয় গ. কাঁথা দিয়ে জাপটে ধরে ঘ. মাথায় পানি ঢালতে থাকে
সঠিক উত্তর: ক. মেইন সুইচ বন্ধ করে দেয়
১১। নিচের কোনটি সামাজিক সম্পদ নয়?
ক. রাস্তাঘাট খ. যানবাহন গ. গাছপালা ঘ. ঘরবাড়ি
সঠিক উত্তর: ঘ. ঘরবাড়ি।
# পরবর্তী অংশ ছাপা হবে আগামীকাল
প্রধান শিক্ষক (প্রা.), হু. মু. এরশাদ সরকারি প্রাথমিক বিদ্যালয়, ঢাকা