বাংলাদেশ ও বিশ্বপরিচয়
অধ্যায়-৮
প্রিয় শিক্ষার্থীবৃন্দ, শুভেচ্ছা নিয়ো। আজ তোমাদের অষ্টম অধ্যায়ের আমাদের দায়িত্ব ও কর্তব্য নিয়ে আলোচনা করছি।
সঠিক উত্তরটি খাতায় লেখো।
১২। দেশের শান্তিশৃঙ্খলা রক্ষার জন্য সরকার কী করে?
ক. কর ধার্য করে খ. আইনকানুন প্রণয়ন করে
গ. কর্মচারী নিয়োগ করে ঘ. নির্বাচন পরিচালনা করে
সঠিক উত্তর: খ. আইনকানুন প্রণয়ন করে
১৩। স্কুলে যাওয়ার সময় রাস্তা পার হতে তুমি কী করবে?
ক. ফুটপাত দিয়ে পার হবে খ. লেভেলক্রসিং দিয়ে পার হবে
গ. জেব্রাক্রসিং দিয়ে রাস্তা পার হবে
ঘ. রাস্তার মাঝখান দিয়ে রাস্তা পার হবে
সঠিক উত্তর: গ. জেব্রাক্রসিং দিয়ে রাস্তা পার হবে
১৪। প্রাথমিক চিকিৎসার বাক্সে কী থাকে না?
ক. ব্যান্ডেজ খ. কলম গ. থার্মোমিটার ঘ. কাঁচি
সঠিক উত্তর: খ. কলম
১৫। প্রাথমিক চিকিৎসার বাক্স কেন বাড়িতে রাখতে হবে?
ক. বাড়িতে সাময়িক চিকিৎসা পেতে
খ. বাড়িতে পরিপূর্ণ চিকিৎসা পেতে
গ. অবস্থার উন্নতিতে সহায়তা করতে
ঘ. হাসপাতালে নেওয়ার উপযোগী করতে
সঠিক উত্তর: ক. বাড়িতে সাময়িক চিকিৎসা পেতে
১৬। কোনটি শিশুর দায়িত্ব ও কর্তব্য?
ক. শিক্ষালাভ খ. কর দেওয়া গ. ভোট দেওয়া ঘ. আইন মানা
সঠিক উত্তর: ক. শিক্ষালাভ।
# পরবর্তী অংশ ছাপা হবে আগামীকাল
প্রধান শিক্ষক (প্রা.), হু. মু. এরশাদ সরকারি প্রাথমিক বিদ্যালয়, ঢাকা