বাংলাদেশ ও বিশ্বপরিচয়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সিদ্দিকুর রহমান, প্রধান শিক্ষক (প্রা.), হু. মু. এরশাদ সরকারি প্রাথমিক বিদ্যালয়, ঢাকা
অধ্যায়-৮
প্রিয় শিক্ষার্থীবৃন্দ, শুভেচ্ছা নিয়ো। আজ তোমাদের অষ্টম অধ্যায়ের আমাদের দায়িত্ব ও কর্তব্য নিয়ে আলোচনা করছি।
 সঠিক উত্তরটি খাতায় লেখো।
১৭। সমাজের প্রতি দায়িত্বে অবহেলা নিচের কোনটি থেকে বোঝা যায়?
ক. নিয়ম অমান্য করা খ. সম্পদ নষ্ট করা
গ. অসহযোগিতা করা ঘ. অন্যের ক্ষতি করা
সঠিক উত্তর: ক. নিয়ম অমান্য করা
১৮। দেশের উন্নয়নের জন্য নাগরিককে কী হতে হবে?
ক. ব্যবসায়ী খ. খেলোয়াড় গ. শিক্ষিত ঘ. অভিনেতা
সঠিক উত্তর: গ. শিক্ষিত
১৯। রাস্তাঘাটে চলার সময় আমাদের কী করা উচিত?
ক. রাস্তার মাঝপথ দিয়ে হাঁটা খ. সংকেত অনুসরণ করা
গ. জেব্রাক্রসিং ব্যবহার না করা ঘ. ফুটপাত ব্যবহার করা
সঠিক উত্তর: ঘ. ফুটপাত ব্যবহার করা
২০। ফুটপাত দিয়ে না হাঁটলে কী হতে পারে?
ক. গাড়ি চলাচলে ব্যাঘাত খ. সময় নষ্ট
গ. দুর্ঘটনা ঘ. ওপরের সবগুলোই
সঠিক উত্তর: গ. দুর্ঘটনা
২১। বাড়িতে কোনটি রাখা প্রয়োজন?
ক. গরু, ছাগল খ. প্রাথমিক চিকিৎসার বাক্স
গ. খেলনা ঘ. বাদ্যযন্ত্র
সঠিক উত্তর: খ. প্রাথমিক চিকিৎসার বাক্স।
# পরবর্তী অংশ ছাপা হবে আগামীকাল