বাংলাদেশ ও বিশ্বপরিচয়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

অধ্যায়-৯

প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজ ৯ম অধ্যায়ের ‘শূন্যস্থান পূরণ’ নিয়ে আলোচনা করছি।

১। আমাদের চারপাশে নানা রকম— আছে।

উত্তর: মানুষ।

২। আমাদের যেমন অনেক মিল আছে, তেমনি অনেক— আছে।

উত্তর: অমিলও।

৩। প্রত্যেকের— আছে, — ভিন্নতা আছে।

উত্তর: প্রতিভায়, আচরণেও।

৪। অটিস্টিক শিশুরা একই কাজ— করতে থাকে।

উত্তর: একটানা

৫।— কোনো রোগ নয় যে চিকিৎসা করলেই সেরে যাবে।

উত্তর: অটিজম।

৬। সঠিক শিক্ষার মাধ্যমেই অটিস্টিক শিশুদের— জীবনে অভ্যস্ত করা সম্ভব।

উত্তর: স্বাভাবিক।

৭। অটিস্টিক শিশু শারীরিকভাবে সম্পূর্ণ—।

উত্তর: সুস্থ

৮। কোনো কোনো অটিস্টিক শিশু চমৎকার— অধিকারী হয়।

উত্তর: প্রতিভার।

৯। খেয়াল রাখতে হবে, অটিস্টিক শিশুরা যেন— না হয়।

উত্তর: বিরক্ত।

১০। আমরা সবাই মিলে অটিস্টিক শিশুদের— করব।

উত্তর: সাহায্য।

১১।— নামের একটি বিকাশগত সমস্যার ফলে শিশুদের এই অন্য রকম আচরণ হয়ে থাকে।

উত্তর: অটিজম।

সিনিয়র শিক্ষক, বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ পাবলিক কলেজ, ঢাকা