বাংলাদেশ ও বিশ্বপরিচয়
অধ্যায়-১০
প্রিয় শিক্ষার্থীবৃন্দ, বাংলাদেশ ও বিশ্বপরিচয় বিষয়ের ওপর ধারাবাহিক আলোচনায় তোমাদের জন্য আজ রয়েছে ১০ম অধ্যায়ের ‘শূন্যস্থান পূরণ’।
১১। বাংলাদেশ একটি — রাষ্ট্র।
উত্তর: গণতান্ত্রিক
১২। গণতন্ত্র বাংলাদেশে রাষ্ট্র পরিচালনার —।
উত্তর: মূলনীতি।
১৩। শ্রেণী ও বিদ্যালয়ের বিভিন্ন কাজেও আমরা গণতান্ত্রিক — করব।
উত্তর: আচরণ।
১৪। — নির্বাচনে গণতান্ত্রিক পদ্ধতি অনুসরণ করা উচিত।
উত্তর: শ্রেণীনেতা।
১৫। গণতন্ত্রের — হলো সবার মতকে সম্মান করা এবং অধিকাংশের মত অনুসারে সিদ্ধান্ত নেওয়া।
উত্তর: মূলকথা।
১৬। গণতন্ত্রে কাউকে — করে কিছু করা হয় না।
উত্তর: জোর।
১৭। বাংলাদেশে রাষ্ট্র পরিচালনার মূলনীতি হচ্ছে —।
উত্তর: গণতন্ত্র।
১৮। সবাই মিলেমিশে চলতে শিখলে সমাজে শান্তি ও — আসে।
উত্তর: সম্প্রীতি।
১৯। আমরা বাড়িতে বিভিন্ন কাজে গণতান্ত্রিক — দেখাব।
উত্তর: মনোভাব।
সিনিয়র শিক্ষক, বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ পাবলিক কলেজ, ঢাকা
# পরবর্তী অংশ ছাপা হবে আগামীকাল