বাংলাদেশ ও বিশ্বপরিচয়
অধ্যায়-১১
প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজ ১১তম অধ্যায়ের ‘শূন্যস্থান পূরণ’ নিয়ে আলোচনা করছি।
১। একটি দেশের উন্নয়নের মূলে রয়েছে —।
উত্তর: মানুষ।
২। বাংলাদেশের জনসংখ্যার প্রায় অর্ধেক —।
উত্তর: নারী
৩। নারী ও পুরুষের সমান অংশগ্রহণ না থাকলে দেশের — বাধাপ্রাপ্ত হয়।
উত্তর: উন্নয়ন
৪। — বাধার কারণে অনেক মেয়েশিশুকে বিদ্যালয়ে ভর্তি করা হতো না।
উত্তর: সামাজিক
৫। বেগম রোকেয়া — সালে রংপুর জেলার পায়রাবন্দ গ্রামে জন্মগ্রহণ করেন।
উত্তর: ১৮৮০
৬। বিয়ের পর স্বামীর সহযোগিতায় বেগম রোকেয়ার — আরও প্রসার ঘটে।
উত্তর: শিক্ষার
৭। বেগম রোকেয়ার অক্লান্ত পরিশ্রমের ফলেই মেয়েরা ধীরে ধীরে — আলো পেতে থাকে।
উত্তর: শিক্ষার
৮। বেগম রোকেয়া মৃত্যুবরণ করেন — সালে।
উত্তর: ১৯৩২ সালে।
৯। বেগম রোকেয়া নারী-পুরুষের — কথা বলেছেন।
উত্তর: সমতার।
সিনিয়র শিক্ষক, বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ পাবলিক কলেজ, ঢাকা
পরবর্তী অংশ ছাপা হবে আগামীকাল