বাংলাদেশ ও বিশ্বপরিচয়
অধ্যায়-১১
প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজ বাংলাদেশ ও বিশ্বপরিচয় বইয়ের ১১তম অধ্যায়ের ‘শূন্যস্থান পূরণ’ নিয়ে আলোচনা করছি।
১০। শিশুবয়স থেকে পরিবারে ছেলে ও মেয়ের প্রতি প্রায়ই ভিন্ন — করা হয়।
উত্তর: আচরণ
১১। প্রাথমিক বিদ্যালয়ে শতকরা—ভাগ নারী শিক্ষক নিয়োগ দেওয়া হয়। উত্তর: ৬০
১২। কোথাও কোথাও নারী-পুরুষ সমান — পায় না।
উত্তর: মজুরি।
১৩। বিশ্বব্যাপী আন্তর্জাতিক নারী দিবস পালিত হচ্ছে — সাল থেকে।
উত্তর: ১৯১০
১৪। ১৮৫৭ সালের ৮ মার্চ নারী শ্রমিকেরা ন্যায্য মজুরি ও — ঘণ্টা শ্রমের দাবিতে রাজপথে আন্দোলন করেন।
উত্তর: আট
১৫। নিউইয়র্ক শহরে ১৯০৮ সালে হাজার হাজার নারী শ্রমিক শিশুশ্রমবদ্ধ ও নারীর ভোটাধিকারের দারিতে — সমাবেশ করেন।
উত্তর: প্রতিবাদ
১৬। জাতিসংঘ—মার্চকে আন্তর্জাতিক নারী দিবস হিসেবে স্বীকৃতি দেয়।
উত্তর: ৮
১৭। — নারী সময়মতো কাজে যেতে পারে না।
উত্তর: নির্যাতিত
১৮। পারিবারিকভাবে নারী নির্যাতনের একটি বিশেষ কারণ হচ্ছে —।
উত্তর: যৌতুক।
১৯। নারী নির্যাতন মানুষ ও সমাজের জন্য —।
উত্তর: ক্ষতিকর।
সিনিয়র শিক্ষক, বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ পাবলিক কলেজ, ঢাকা