বাংলাদেশ ও বিশ্বপরিচয়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

অধ্যায়-৯ 
প্রিয় শিক্ষার্থী, শুভেচ্ছা রইল। আজ বাংলাদেশ ও বিশ্বপরিচয় বইয়ের অধ্যায় নবম থেকে ধারাবাহিকভাবে আলোচনা করছি। তোমরা খুব মনোযোগসহকারে অনুশীলন করবে।

 সঠিক উত্তরটি উত্তরপত্রে লেখো।
৭। অটিস্টিক শিশু শারীরিকভাবে—
ক. সম্পূর্ণ সুস্থ খ. অনেকটা দুর্বল গ. অপূর্ণাঙ্গ ঘ. পূর্ণাঙ্গ
উত্তর: ক. সম্পূর্ণ সুস্থ।
৮। অটিজম কী?
ক. একটি রোগের নাম
খ. মানুষের বিকাশগত এক প্রকার সমস্যার নাম
গ. এক প্রকার চিকিৎসা ব্যবস্থার নাম
ঘ. একটি খাবারের নাম
উত্তর: খ. মানুষের বিকাশগত এক প্রকার সমস্যার নাম।
৯। অটিস্টিক শিশুদের নাম ধরে ডাকলে কী করে?
ক. ডাকে সাড়া দেয় খ. বারবার নাম বলে
গ. ডাকে সাড়া দেয় না ঘ. উল্টা করে নাম বলে
উত্তর: গ. ডাকে সাড়া দেয় না।
১০। অটিস্টিক শিশুকে নতুন কোনো খেলনা কিনে দিলে সে কী করবে?
ক. সেটি অন্যকে দান করবে
খ. সেটি ছুড়ে ফেলে দেবে
গ. সেটি দেখে ভয় পাবে
ঘ. সেটি সব সময় কাছে রাখবে
উত্তর: ঘ. সেটি সব সময় কাছে রাখবে।

প্রধান শিক্ষক (প্রা.), হু. মু. এরশাদ সরকারি প্রাথমিক বিদ্যালয়, ঢাকা

পরবর্তী অংশ ছাপা হবে আগামীকাল