বাংলাদেশ ও বিশ্বপরিচয়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

শূন্যস্থান পূরণ

প্রিয় শিক্ষার্থীরা, আজ তোমাদের জন্য বাংলাদেশ ও বিশ্বপরিচয় বিষয় থেকে অধ্যায়ভিত্তিক শূন্যস্থান পূরণ দেওয়া হলো।

n অধ্যায়-১২

১. গারো নারীদের ঐতিহ্যবাহী পোশাকের নাম —।

উত্তর: আনফেং ও দকবান্দা।

২. খাসিদের প্রধান দেবতার নাম —।

উত্তর: উব্লাই নাংথউ।

৩. ম্রো সমাজে বাড়িকে — বলে।

উত্তর: কিম।

৪. নববর্ষে ত্রিপুরারা — উৎসব পালন করে।

উত্তর: বৈসু।

৫. খাসিদের জনগোষ্ঠীকে বলে —।

উত্তর: নার।

৬. খাসি সমাজ —। 

উত্তর: মাতৃতান্ত্রিক।

৭. গারোদের বাড়ির নাম —। 

উত্তর: নকমান্দি।

৮. পার্বত্য অঞ্চলে সংখ্যাগরিষ্ঠতার দিক থেকে চতুর্থ হলো — জাতিসত্তা।

উত্তর: ম্রো।

৯. পার্বত্য অঞ্চলে — জাতিসত্তা অতীতকাল থেকে বসবাস করে আসছে।

উত্তর: ১১টি।

# পরবর্তী অংশ ছাপা হবে আগামী সংখ্যায়

সিনিয়র শিক্ষক, বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ পাবলিক কলেজ, ঢাকা