বাংলাদেশ ও বিশ্বপরিচয়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

শূন্যস্থান পূরণ 
প্রিয় শিক্ষার্থীরা, আজ বাংলাদেশ ও বিশ্বপরিচয় বিষয় থেকে অধ্যায়ভিত্তিক শূন্যস্থান পূরণ দেওয়া হলো।
অধ্যায়-১৩
১৪. নিরাপত্তা পরিষদে স্থায়ী সদস্য রাষ্ট্র —টি।
উত্তর: ৫।
১৫. বাংলাদেশ — নিরাপত্তা পরিষদের অস্থায়ী সদস্য হিসেবে দায়িত্ব পালন করেছে।
উত্তর: দুবার।
১৬. জাতিসংঘের নিজস্ব কোনো — বাহিনী নেই।
উত্তর: সামরিক।
১৭. আন্তর্জাতিক আদালত মিয়ানমারের সঙ্গে সমুদ্র সীমানা নিয়ে বাংলাদেশের একটি বিরোধের রায় দেয় — সালে।
উত্তর: ২০১২।
১৮. জাতিসংঘের বর্তমান মহাসচিবের নাম —।
উত্তর: বান কি মুন।
১৯. বিশ্বের শিশুদের উন্নয়নে কাজ করে —।
উত্তর: ইউনিসেফ।
২০. ইউনেস্কোর সদর দপ্তর ফ্রান্সের — অবস্থিত।
উত্তর: প্যারিসে।
২১. খাদ্য হচ্ছে মানুষের প্রধান — চাহিদা।
উত্তর: মৌলিক।
২২. প্রতিবছর — এপ্রিল তারিখে বিশ্ব স্বাস্থ্য সংস্থার উদ্যোগে বিশ্ব স্বাস্থ্য দিবস পালিত হয়।
উত্তর: ৭ ই।

সিনিয়র শিক্ষক, বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ পাবলিক কলেজ, ঢাকা