বাংলাদেশ ও বিশ্বপরিচয়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

অধ্যায়-১৩ 
প্রিয় শিক্ষার্থী, আজ বাংলাদেশ ও বিশ্বপরিচয় বিষয়ের অধ্যায়-১৩ থেকে একটি প্রশ্নোত্তর আলোচনা করব।
 সংক্ষেপে উত্তর দাও।
প্রশ্ন: জাতিসংঘ প্রতিষ্ঠার কারণ উল্লেখ করো।
উত্তর: দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় জাপানে পারমাণবিক বোমা ফেলার কারণে বিশ্বের সব রাষ্ট্রের মানুষকে ভীত করে তোলে। ফলে বিশ্বের সব দেশের সহযোগিতার মাধ্যমে বিশ্বশান্তি প্রতিষ্ঠার লক্ষ্যে ১৯৪৫ সালের ২৪ অক্টোবর গঠিত হয় জাতিসংঘ। বাংলাদেশ ১৯৭৪ সালের ১৭ সেপ্টেম্বর তারিখে জাতিসংঘের সদস্যপদ লাভ করে। বর্তমানে এর সদস্য সংখ্যা ১৯৩। এর সদর দপ্তর মার্কিন যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক শহরে অবস্থিত।
জাতিসংঘ প্রতিষ্ঠার কারণ—
১. বিশ্বের শান্তি প্রতিষ্ঠা করা।
২. বিভিন্ন জাতি তথা দেশের মধ্যে সম্প্রীতি স্থাপন করা।
৩. অর্থনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক ক্ষেত্রে বিভিন্ন দেশের মধ্যে সহযোগিতা গড়ে তোলা।
৪. জাতি, ধর্ম, বর্ণনির্বিশেষে সবার স্বাধীনতা ও মৌলিক অধিকারের প্রতি সম্মান গড়ে তোলা।
৫. বিভিন্ন দেশের মধ্যে বিদ্যমান বিবাদ মীমাংসা করা।

শিক্ষক, বিয়াম ল্যবরেটরি স্কুল, ঢাকা