বাংলাদেশ ও বিশ্বপরিচয়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

শূন্যস্থান পূরণ  অংশ-৫
প্রিয় সমাপনী শিক্ষার্থী, বাংলাদেশ ও বিশ্বপরিচয় বিষয়েআজ ২নং প্রশ্নের ‘শূন্যস্থানের প্রযোজ্য শব্দ বা শব্দসমূহ’ দেওয়া হলো।
অধ্যায়-৬
১. কোন স্থানের স্বল্প সময়ের বায়ু, তাপ, বৃষ্টিপাতের গড় অবস্থাকে — বলে।
উত্তর: আবহাওয়া
২. জলবায়ু বলা হয় — বছরের বেশি সময়ের আবহাওয়ার গড়কে।
উত্তর: ৩০
৩. মাটির লবণাক্ততা বেড়ে কৃষিজমির — করছে।
উত্তর: ক্ষতি
৪. জলবায়ু পরিবর্তনের কারণে দুর্যোগের প্রবণতা —।
উত্তর: বাড়ছে।
৫. খরার সময় অনেকের — বন্ধ হয়ে যায়।
উত্তর: আয়
৬. বাংলাদেশের শতকরা প্রায় — ভাগ এলাকায়ই বিভিন্ন ধরনের দুর্যোগ ঘটে।
উত্তর: ৬৪
৭. বাংলাদেশে প্রতি বছর প্রায় ১০,০০০ হেক্টর জমি — শিকার হয়।
উত্তর: নদী ভাঙনের
৮. ভূমিকম্পের সময় পুরোপুরি — থাকতে হবে।
উত্তর: শান্ত
৯. বিশ্বে আবহাওয়া ও — নানা কারণে বদলে যাচ্ছে।
উত্তর: জলবায়ু
১০. বিশ্বে তাপমাত্রা বেড়ে গেলে সমুদ্রে পানির উচ্চতা—যায়।
উত্তর: বেড়ে
১১. জলবায়ু পরিবর্তনের ফলে বাংলাদেশে — পানির স্তর নিচে নেমে যাচ্ছে।
উত্তর: ভূগর্ভস্থ
১২. — হচ্ছে একটি মারাত্মক পরিস্থিতি।
উত্তর: দুর্যোগ
১৩. জলবায়ু পরিবর্তনের ফলে বাংলাদেশে প্রতিবছর অতিবৃষ্টি, বন্যা, ঘূর্ণিঝড় — ইত্যাদি ঘটছে।
উত্তর: জলোচ্ছ্বাস
১৪. বাংলাদেশে আইলা, — মতো ঘূর্ণিঝড় ঘন ঘন আঘাত হানছে।
উত্তর: সিডরের
১৫. বন্যা ও ঘূর্ণিঝড়ে অনেকেরই ঘরবাড়ি ছেড়ে — চলে যেতে হয়।
উত্তর: আশ্রয়কেন্দ্রে
১৬. মারাত্মক — নদীভাঙনের অন্যতম কারণ।
উত্তর: বন্যা
১৭. সামাজিক জীবন ব্যাহত হয়—।
উত্তর: নদীভাঙনে
১৮. জলবায়ু পরিবর্তনের ফলে — অঞ্চল তপ্ত হয়ে ওঠে।
উত্তর: খরাপীড়িত
১৯. আমাদের ভূমিকম্প সহ্য করতে পারে এমন — তৈরি করার পদক্ষেপ নিতে হবে।
উত্তর: বাড়িঘর
২০. প্রতিটি—মোকাবিলায় আমরা নিজেদের প্রস্তুত রাখব।
উত্তর: দুর্যোগ।
২১. জলবায়ু—ফলে ভবিষ্যতে বাংলাদেশের ২০ শতাংশ এলাকা সমুদ্রে তলিয়ে যেতে পারে।
উত্তর: পরিবর্তনের।

অধ্যায়-৭

১. সব মানুষ জন্মগতভাবে—।
উত্তর: স্বাধীন।
২. শিক্ষা গ্রহণ সবার—।
উত্তর: অধিকার।
# পরবর্তী অংশ ছাপা হবে আগামীকাল