শূন্যস্থান পূরণ অংশ-৯
প্রিয় সমাপনী শিক্ষার্থী, বাংলাদেশ ও বিশ্বপরিচয় বিষয়েআজ ২নং প্রশ্নের ‘শূন্যস্থানের প্রযোজ্য শব্দ বা শব্দসমূহ’ দেওয়া হলো।
অধ্যায়-১১
৮. বেগম রোকেয়া মৃত্যুবরণ করেন — সালে।
উত্তর: ১৯৩২ সালে।
৯. বেগম রোকেয়া নারী-পুরুষের — কথা বলেছেন।
উত্তর: সমতার
১০. শিশুবয়স থেকে পরিবারে ছেলে ও মেয়ের প্রতি প্রায়ই ভিন্ন — করা হয়।
উত্তর: আচরণ
১১. প্রাথমিক বিদ্যালয়ে শতকরা — ভাগ নারী শিক্ষক নিয়োগ দেওয়া হয়।
উত্তর: ৬০
১২. কোথাও কোথাও নারী-পুরুষ সমান — পায় না।
উত্তর: মজুরি।
১৩. বিশ্বব্যাপী আন্তর্জাতিক নারী দিবস পালিত হচ্ছে — সাল থেকে।
উত্তর: ১৯১০
১৪. ১৮৫৭ সালের ৮ মার্চ নারী শ্রমিকেরা ন্যায্য মজুরি ও — ঘণ্টা শ্রমের দাবিতে রাজপথে আন্দোলন করেন।
উত্তর: আট
১৫. নিউইয়র্ক শহরে ১৯০৮ সালে হাজার হাজার নারী শ্রমিক শিশুশ্রমবদ্ধ ও নারীর ভোটাধিকারের দারিতে — সমাবেশ করেন।
উত্তর: প্রতিবাদ
১৬. জাতিসংঘ — মার্চকে আন্তর্জাতিক নারী দিবস হিসেবে স্বীকৃতি দেয়।
উত্তর: ৮
১৭. — নারী সময়মতো কাজে যেতে পারে না।
উত্তর: নির্যাতিত
১৮. পারিবারিকভাবে নারী নির্যাতনের একটি বিশেষ কারণ হচ্ছে —।
উত্তর: যৌতুক
১৯. নারী নির্যাতন মানুষ ও সমাজের জন্য —।
উত্তর: ক্ষতিকর।
অধ্যায়-১২
১. গারো নারীদের ঐতিহ্যবাহী পোশাকের নাম —।
উত্তর: আনফেং ও দকবান্দা।
২. খাসিদের প্রধান দেবতার নাম —।
উত্তর: উব্লাই নাংথউ।
৩. ম্রো সমাজে বাড়িকে — বলে।
উত্তর: কিম।
৪. নববর্ষে ত্রিপুরারা — উৎসব পালন করে।
উত্তর: বৈসু।
৫. খাসিদের জনগোষ্ঠীকে বলে —।
উত্তর: নার।
৬. খাসি সমাজ —।
উত্তর: মাতৃতান্ত্রিক।
৭. গারোদের বাড়ির নাম —।
উত্তর: নকমান্দি।
৮. পার্বত্য অঞ্চলে সংখ্যাগরিষ্ঠতার দিক থেকে চতুর্থ হলো — জাতিসত্তা।
উত্তর: ম্রো।
৯. পার্বত্য অঞ্চলে — জাতিসত্তা অতীতকাল থেকে বসবাস করে আসছে।
উত্তর: ১১টি।
১০. গারো জনগোষ্ঠী নিজেদের — বা পাহাড়ি মানুষ হিসেবে পরিচয় দিয়ে থাকে।
উত্তর: আচিকমান্দি।
১১. ম্রোদের নিজস্ব ধর্মের নাম —।
উত্তর: তোরাই।
# পরবর্তী অংশ ছাপা হবে আগামীকাল