বাংলাদেশ ও বিশ্বপরিচয়
বহুনির্বাচনি প্রশ্নোত্তর
সুপ্রিয় শিক্ষার্থীরা, আজ তোমাদের জন্য বাংলাদেশ ও বিশ্বপরিচয় বিষয় থেকে গুরুত্বপূর্ণ বহুনির্বাচনি প্রশ্নোত্তর দেওয়া হলো।
অধ্যায়-১৩
৬২. ‘ইউনাইটেড নেশনস ফান্ড ফর পপুলেশন একটিভিটিজ’-এর সদর দপ্তর কোথায় অবস্থিত?
ক. জেনেভা খ. হেগ গ. প্যারিস ঘ. নিউইয়র্ক
উত্তর: ঘ. নিউইয়র্ক
৬৩. ইউএনএফপিএর সহায়তায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের কোন বিভাগটি চালু হয়?
ক. আরবি বিভাগ খ. আন্তর্জাতিক সম্পর্ক বিভাগ
গ. ইংরেজি বিভাগ ঘ. পপুলেশন সায়েন্স বিভাগ
উত্তর: ঘ. পপুলেশন সায়েন্স বিভাগ।
৬৪. ন্যাম কী?
ক. সামরিক জোট খ. অর্থনৈতিক জোট
গ. আঞ্চলিক জোট ঘ. জোটনিরপেক্ষ আন্দোলন
উত্তর: ঘ. জোটনিরপেক্ষ আন্দোলন
৬৫. ন্যাম কত সালে প্রতিষ্ঠিত হয়?
ক. ১৯৪৫ সালে খ. ১৯৪৬ সালে
গ. ১৯৬১ সালে ঘ. ১৯৬৯ সালে
উত্তর: গ. ১৯৬১ সালে
৬৬. নিচের কোন নামটি জোটনিরপেক্ষ আন্দোলন প্রতিষ্ঠার সঙ্গে জড়িত?
i. যোসেফ ব্রজ টিটো ii. জওহরলাল নেহরু
iii. গামাল আবদেল নাসের
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. ii গ. i, ii ও iii ঘ. iii
উত্তর: গ. i, ii ও iii
৬৭. গামাল আবদেল নাসের কোন দেশের প্রেসিডেন্ট ছিলেন?
ক. ভারত খ. যুগোস্লাভিয়া গ. যুক্তরাষ্ট্র ঘ. মিসর
উত্তর: ঘ. মিসর
৬৮. সোভিয়েত ইউনিয়নের নেতৃত্বে গঠিত হয় নিচের কোন জোটটি?
ক. ন্যাম খ. ন্যাটো গ. ওয়ারশ ঘ. ইইউ
উত্তর: গ. ওয়ারশ
৬৯. বিশ্বের মুসলমান প্রধান দেশগুলোর একটি আন্তর্জাতিক সংগঠন—
ক. ওআইসি খ. ন্যাম গ. ন্যাটো ঘ. আরব লিগ
উত্তর: ক. ওআইসি
৭০. ওআইসির সদস্যসংখ্যা কতটি?
ক. ৫৬টি খ. ৫৭টি গ. ১৮৯টি ঘ. ১৯৩টি
উত্তর: খ. ৫৭টি
৭১. ওআইসির সদর দপ্তর অবস্থিত?
ক. কায়রোয় খ. সৌদি আরবে
গ. জেদ্দায় ঘ. তেহরানে
উত্তর: গ. জেদ্দায়
৭২. ওআইসি কত সালে প্রতিষ্ঠিত হয়?
ক. ১৯৪৫ সালে খ. ১৯৪৬ সালে
গ. ১৯৬১ সালে ঘ. ১৯৬৯ সালে
উত্তর: ঘ. ১৯৬৯ সালে
৭৩. বাংলাদেশ কত সালে ওআইসির সদস্যপদ লাভ করে?
ক. ১৯৪৫ সালে খ. ১৯৪৬ সালে
গ. ১৯৭২ সালে ঘ. ১৯৭৩ সালে
উত্তর: গ. ১৯৭২ সালে
৭৪. ইউরোপীয় ইউনিয়ন গঠিত হয়—
ক. ১৯৪৫ সালে খ. ১৯৪৬ সালে
গ. ১৯৫৭ সালে ঘ. ১৯৬৯ সালে
উত্তর: গ. ১৯৫৭ সালে
৭৫. ইউরোপীয় ইউনিয়নের সদস্যসংখ্যা—
ক. ২৬ খ. ২৭ গ. ২৮ ঘ. ৩০
উত্তর: খ. ২৭
৭৬. ইউরোপীয় ইউনিয়নের প্রধান কার্যালয় অবস্থিত?
ক. ব্রাসেলসে খ জেদ্দায়
গ. কায়রোয় ঘ. জেনেভায়
উত্তর: ক. ব্রাসেলসে
৭৭. ইইউ দেশগুলোর একক মুদ্রার নাম—
ক. ইউরো খ. দিনার গ. ডলার ঘ. দিরহাম
উত্তর: ক. ইউরো
৭৮. ইউরোপীয় ইউনিয়নের নির্বাহী বিভাগের নাম কী?
ক. ইউরোপীয় কার্যালয়
খ. ইউরোপীয় ইউনিয়নের প্রধান কার্যালয়
গ. ইউরোপীয় কমিশন
ঘ. কমিশন ফর ইউরোপ
উত্তর: গ. ইউরোপীয় কমিশন
৭৯. ‘ওএইউ’-এর সদর দপ্তর কোথায় অবস্থিত?
ক. কায়রোয় খ. আদ্দিস আবাবায়
গ. জেদ্দায় ঘ. তেহরানে
উত্তর: খ. আদ্দিস আবাবায়
৮০. ‘ওএইউ’-এর সদস্যসংখ্যা কতটি?
ক. ৫৩টি খ. ৫৪টি গ. ৫৬টি গ. ৫৭টি
উত্তর: ক. ৫৩টি
৮১. আসিয়ানের সদর দপ্তর অবস্থিত—
ক. জাকার্তায় খ. কাঠমান্ডুতে
গ. জেদ্দায় ঘ. ইন্দোনেশিয়ায়
উত্তর: ক. জাকার্তায়।
সহকারী শিক্ষক, পিরোজপুর সরকারি বালিকা উচ্চবিদ্যালয়, পিরোজপুর