বাংলাদেশ ও বিশ্বপরিচয়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বহুনির্বাচনি প্রশ্নোত্তর 
প্রিয় শিক্ষার্থী, আজ বাংলাদেশ ও বিশ্বপরিচয়ের অধ্যায়-৬ থেকে বহুনির্বাচনি প্রশ্নোত্তর দেওয়া হলো।

অধ্যায়-৬
৩১। কোনটি নদীভাঙনের মানবসৃষ্ট কারণ?
ক. অপরিকল্পিত নদী খনন
খ. জোয়ার-ভাটা
গ. বন্যা ঘ. ভূমিকম্প
উত্তর: ক. অপরিকল্পিত নদী খনন
৩২। খরার সময় হাঁস-মুরগির কী দেখা যায়?
ক. মড়ক খ. অস্থিরতা
গ. ঝিমুনি ঘ. অসারতা
উত্তর: ক. মড়ক
৩৩। সামপ্রতিককালে বাংলাদেশে কী ধরনের ভূমিকম্প হচ্ছে?
ক. মৃদু ও বড় ধরনের
খ. মাঝারি ও বড় ধরনের
গ. মৃদু ও ছোট ধরনের
ঘ. মৃদু ও মাঝারি ধরনের
উত্তর: ঘ. মৃদু ও মাঝারি ধরনের
৩৪। ২০৫০ সালের মধ্যে বাংলাদেশের কত শতাংশ এলাকা সমুদ্রে তলিয়ে যাবে বলে ধারণা করা হচ্ছে?
ক. ১০ খ. ১৫ গ. ২০ ঘ. ২৫
উত্তর: গ. ২০
৩৫। বাংলাদেশে জলবায়ু পরিবর্তনের জন্য কোনটি দায়ী?
ক. প্রাকৃতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ড
খ. প্রাকৃতিক ও মানুষের কর্মকাণ্ড
গ. প্রাকৃতিক ও রাজনৈতিক কর্মকাণ্ড
ঘ. প্রাকৃতিক ও অর্থনৈতিক কর্মকাণ্ড
উত্তর: খ. প্রাকৃতিক ও মানুষের কর্মকাণ্ড
৩৬। বিশ্বের তাপমাত্রা বেড়ে গেলে কোনটি ঘটবে?
ক. অতিবৃষ্টি দেখা দেবে
খ. অনাবৃষ্টি দেখা দেবে
গ. ঘূর্ণিঝড় দেখা দেবে
ঘ. বরফ গলা শুরু হবে
উত্তর: ঘ. বরফ গলা শুরু হবে
৩৭। বাংলাদেশের জলবায়ু পরিবর্তনজনিত প্রভাব কোনটি?
ক. গড় তাপমাত্রা হ্রাস পাবে
খ. ঘূর্ণিঝড়ের সংখ্যা কমে যাবে
গ. মাটির লবণাক্ততা হ্রাস পাবে
ঘ. ভূ-গর্ভস্থ পানির স্তর নিচে নেমে যাবে
উত্তর: ঘ. ভূ-গর্ভস্থ পানির স্তর নিচে নেমে যাবে
৩৮। বাংলাদেশে জলবায়ু পরিবর্তনের ফলে কোনটি দেখা দেবে?
ক. ঘূর্ণিঝড়ের সংখ্যা হ্রাস পাবে
খ. মাটির লবণাক্ততা বেড়ে যাবে
গ. গড় তাপমাত্রা হ্রাস পাবে
ঘ. বন্যা কমে যাবে
উত্তর: খ. মাটির লবণাক্ততা বেড়ে যাবে।
সিদ্দিকুর রহমান
সিনিয়র শিক্ষক,
প্রগতি মডেল স্কুল এন্ড কলেজ, ঢাকা
# পরবর্তী অংশ ছাপা হবে আগামীকাল