বাংলাদেশ ও বিশ্বপরিচয়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বহুনির্বাচনি প্রশ্নোত্তর 
প্রিয় শিক্ষার্থী, আজ বাংলাদেশ ও বিশ্বপরিচয় অধ্যায়-৬ থেকে বহুনির্বাচনি প্রশ্নোত্তর দেওয়া হলো।

অধ্যায়-৬
৩৯। বাংলাদেশে জনসংখ্যা ঘনত্বের মতো সমস্যা বহুগুণে বেড়ে যাচ্ছে কেন?
ক. রাজনৈতিক কারণে খ. সামাজিক কারণে
গ. অর্থনৈতিক কারণে
ঘ. জলবায়ু পরিবর্তনজনিত দুর্যোগের কারণে
উত্তর: ঘ. জলবায়ু পরিবর্তনজনিত দুর্যোগের কারণে
৪০। কোনটি পানিবাহিত রোগ?
ক. জ্বর খ. ডায়রিয়া গ. হুপিংকাশি ঘ. যক্ষ্মা
উত্তর: খ. ডায়রিয়া
৪১। চর্মরোগ কী ধরনের রোগ?
ক. পানিবাহিত খ. বায়ুবাহিত
গ. ছত্রাকজনিত ঘ. ব্যাকটেরিয়াজনিত
উত্তর: ক. পানিবাহিত
৪২। মানুষ শহরে ভাসমান জনগোষ্ঠী হিসেবে জীবনযাপন করতে বাধ্য হয় কেন?
ক. পরিবেশদূষণের কারণে খ. খাদ্যের অভাবে
গ. চিকিত্সার অভাবে ঘ. দুর্যোগের কারণে
উত্তর: ঘ. দুর্যোগের কারণে
৪৩। কোনটি নদীভাঙনের প্রাকৃতিক কারণ?
ক. বালু উত্তোলন খ. গাছপালা কাটা
গ. অপরিকল্পিত নদী খনন ঘ. জোয়ার-ভাটা
উত্তর: ঘ. জোয়ার-ভাটা
৪৪। নদীভাঙনের মানবসৃষ্ট কারণ কোনটি?
ক. অতিবৃষ্টি খ. জোয়ার-ভাটা
গ. ভূমিকম্প ঘ. অপরিকল্পিত নদী খনন
উত্তর: ঘ. অপরিকল্পিত নদী খনন
৪৫। নদীভাঙনের প্রধান প্রাকৃতিক কারণ কোনটি?
ক. নদী তীরবর্তী গাছপালা কাটা
খ. বালু উত্তোলন
গ. নদী খনন ঘ. ভূমিকম্প
উত্তর: ঘ. ভূমিকম্প
৪৬। নদীভাঙনের অন্যতম কারণ কোনটি?
ক. বালু উত্তোলন
খ. নদী তীরবর্তী গাছপালা কাটা
গ. জোয়ার-ভাটা ঘ. মারাত্মক বন্যা উত্তর: ঘ. মারাত্মক বন্যা
৪৭। কোনটি নদীভাঙনের মানবসৃষ্ট কারণ?
ক. মারাত্মক বন্যা খ. জোয়ার-ভাটা
গ. ভূমিকম্প ঘ. বালু উত্তোলন
উত্তর: ঘ. বালু উত্তোলন
৪৮। নদীর স্বাভাবিক প্রবাহ কমে যাওয়ার কারণ কী?
ক. বন্যা খ. খরা গ. ভূমিকম্প ঘ. নদীভাঙন
উত্তর: খ. খরা
৪৯। ছোট ছোট ভূমিকম্প বড় ভূমিকম্পের পূর্বাভাস—মতামতটি কাদের?
ক. আবহাওয়াবিদদের খ. পরিবেশবিদদের
গ. বিশেষজ্ঞদের গ. বিজ্ঞানীদের
উত্তর: ঘ. বিজ্ঞানীদের।
সিনিয়র শিক্ষক, প্রগতি মডেল স্কুল এন্ড
কলেজ, ঢাকা