বাংলাদেশ ও বিশ্বপরিচয়

বহুনির্বাচনি প্রশ্নোত্তর
প্রিয় শিক্ষার্থী, আজ বাংলাদেশ ও বিশ্বপরিচয় অধ্যায়-৯ থেকে বহুনির্বাচনি প্রশ্নোত্তর দেওয়া হলো।
১৮. স্বাস্থ্য ও পরিবারকল্যাণ কার্যক্রম চালু করা হয়েছে কেন?
ক. শিক্ষার হার বাড়ানোর জন্য
খ. নিরক্ষরতা দূর কারার জন্য
গ. পরিবার ছোট রাখার জন্য
ঘ. জনসংখ্যা বাড়ানোর জন্য
উত্তর: গ. পরিবার ছোট রাখার জন্য
১৯. শিশুমৃত্যু হ্রাসের ক্ষেত্রে সাফল্য অর্জন করায় বাংলাদেশ কত সালে জাতিসংঘ পুরস্কার লাভ করে?
ক. ২০০৯ খ. ২০১০ গ. ২০১১ ঘ.২০১২
উত্তর: খ. ২০১০ সালে
২০. বর্তমানে নারীরা কোন শিল্পে বেশি সংখ্যায় অংশ নিচ্ছেন?
i. পোশাকশিল্প ii. কারুশিল্প iii. কুটিরশিল্প
নিচের কোনটি সঠিক?
ক. i, ও iii খ. i, ii ও iii গ. i ও ii ঘ. i
উত্তর: খ. i, ii ও iii
২১. বাংলাদেশের জনসংখ্যা নিয়ন্ত্রণে কোনটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে?
ক. বীমা কোম্পানি খ. বেসকারি ব্যাংক
গ. এনজিও ঘ. প্রিন্টিং মিডিয়া
উত্তর: গ. এনজিও
২২. মুক্তিযুদ্ধপরর্বতী সময়ে কারা বাংলাদেশের মানুষকে পুর্নবাসনের মাধ্যমে তাদের কাজ শুরু করে?
ক. বেসরকারি ব্যাংক খ. বীমা কোম্পানি
গ. এনজিও ঘ. দাতা সংস্থা
উত্তর: গ. এনজিও
২৩. নিচের কোনটি কমিউনিটিভিত্তিক পরিবার পরিকল্পনা প্রকল্পের কাজ?
ক. পরিবার পরিকল্পনা-পদ্ধতি গ্রহণে উদ্বুদ্ধ করা
খ. সমাজসচেতন করা গ. ভিন্ন মানসিকতা তৈরি
ঘ. বিয়ে রেজিস্টেশন করানো
উত্তর: ক. পরিবার পরিকল্পনা-পদ্ধতি গ্রহণে উদ্বুদ্ধ করা
২৪. জনসংখ্যা নিয়ন্ত্রণে কোন কাজটি এনজিও করে থাকে?
ক. বাল্যবিবাহ রোধে উৎসাহী করা
খ. তাড়াতাড়ি বিয়েতে উৎসাহ দেওয়া
গ. বহুবিবাহে উদ্বুদ্ধকরণ
ঘ. বিয়ে না করতে পরামর্শ প্রদান
উত্তর: ক. বাল্যবিবাহ রোধে উৎসাহী করা
২৫. বেসরকারি সংস্থাগুলো জনসংখ্যা মোকাবিলায় জনসচেতনতা বৃদ্ধির জন্য কোন উপকরণগুলো ব্যবহার করে থাকে?
i. সাময়িকী ii. নিউজলেটার iii. পোস্টার
নিচের কোনটি সঠিক?
ক. i, ও iii খ. i, ii ও iii গ. i ও ii ঘ. i
উত্তর: খ. i, ii ও iii
২৬. কমিউনিটিভিত্তিক পরিবার পরিকল্পনা কোথায় গড়ে ওঠে?
ক. শহরে খ. গ্রামে গ. বিল অঞ্চলে ঘ. শহর ও গ্রামে
উত্তর: ঘ. শহর ও গ্রামে
২৭. নিচের কোন দেশটিকে মেয়েদের তাড়াতাড়ি বিয়ে হয়ে যায়?
ক.কানাডা খ.ব্রাজিল গ. বাংলাদেশ ঘ. যুক্তরাজ্য
উত্তর: গ. বাংলাদেশ
২৮. বাল্যবিবাহ বলতে কী বোঝায়?
ক. অল্প বয়সে বিয়ে খ. সাবালক হওয়ার আগে বিয়ে
গ. গ্রাম্য বিয়ে ঘ. হাওড় অঞ্চলের বিয়ে
উত্তর: ক. অল্প বয়সে বিয়ে
২৯. কোন দেশে জমির তুলনায় জনসংখ্যা অনেক বেশি?
ক. বাংলাদেশ খ. কানাডা গ. রাশিয়া ঘ. আমেরিকা
উত্তর: ক. বাংলাদেশ
৩০. কোন দেশের জনসংখ্যা বৃদ্ধির হার অনেক বেশি?
ক. বাংলাদেশ খ. কানাডা গ. রাশিয়া ঘ. আমেরিকা
উত্তর: ক. বাংলাদেশ
৩১. কোনটি একটি দেশের জন্য বোঝা, আবার সেটিই সম্পদে পরিণত হতে পারে?
ক. অশিক্ষিত জনসংখ্যা খ. অদক্ষ জনসংখ্যা
গ. জনসংখ্যা ঘ. রপ্তানি খাত
উত্তর: গ. জনসংখ্যা
৩২. বর্তমানে বাংলাদেশে জনসংখ্যা বৃদ্ধির হার আগের তুলনায় কিছুটা কমার কারণ কী?
ক. সম্পদ কমে যাওয়া খ. আয় কমে যাওয়া
গ. মাথাপিছু জমির পরিমাণ কমে যাওয়া
ঘ. মানুষের সচেতনতা বৃদ্ধি পাওয়া
উত্তর: ঘ. মানুষের সচেতনতা বৃদ্ধি পাওয়া।
মুহাম্মদ মিজানুর রহমান, সহকারী শিক্ষক
পিরোজপুর সরকারি বালিকা
উচ্চবিদ্যালয়, পিরোজপুর
# পরবর্তী অংশ ছাপা হবে আগামীকাল