বাংলাদেশ ও বিশ্বপরিচয়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
অলংকরণ : মাসুক হেলাল
অলংকরণ : মাসুক হেলাল

শূন্যস্থান পূরণ 
প্রিয় শিক্ষার্থী, আজ বাংলাদেশ ও বিশ্বপরিচয়ের অধ্যায়-৮ থেকে শূন্যস্থান পূরণ দেওয়া হলো।
অধ্যায়-৮
১। অধিকারের সাথে—রয়েছে নিবিড় সম্পর্ক।
উত্তর: কর্তব্যের।
২। আমরা সমাজে অসুবিধাগ্রস্ত মানুষদের প্রতি — দেখাব।
উত্তর: সহমর্মিতা।
৩। আইন ভাঙলে সমাজে — দেখা দেবে।
উত্তর: বিশৃঙ্খলা।
৪। আমাদের সবার বাড়িতে প্রাথমিক — বাক্স থাকা উচিত।
উত্তর: চিকিৎসার।
৫। আমাদের — দিয়ে রাস্তা পার হওয়া উচিত।

উত্তর: জেব্রাক্রসিং।
৬। রাস্তার মাঝখান দিয়ে না হেঁটে — দিয়ে হাঁটবে।
উত্তর: ফুটপাত।
৭। — হিসেবে নিজেদের নিরাপদ রাখা আমাদের দায়িত্ব।
উত্তর: শিশু।
৮। আমরা—দিয়ে রাস্তা পার হবো।
উত্তর: ওভারব্রীজ।
৯। আমরা রাষ্ট্রের— মেনে চলব।
উত্তর: শাসন
১০। নিয়মিত—দেওয়া নাগরিকদের কর্তব্য।
উত্তর: কর।
১১। বাংলাদেশের নাগরিকরা—বছর বয়স হলে ভোট দিতে পারে।
উত্তর: ১৮।
১২। দেশের উন্নতির জন্য—নাগরিক প্রয়োজন।
উত্তর: শিক্ষিত।
১৩। মনোযোগের সঙ্গে—করা আমাদের দায়িত্ব।
উত্তর: লেখাপড়া।
১৪। সমাজে বিভিন্ন ধরনের সম্পদ আছে, এগুলো — করা আমাদের দায়িত্ব।
উত্তর: সংরক্ষণ।
১৫। আমরা বড়দের — করব আর ছোটদের ভালোবাসব।
উত্তর: শ্রদ্ধা ।
১৬। দেশের — সবকিছুর ঊর্ধ্বে স্থান দেব।
উত্তর: স্বার্থকে ।
১৭। — অমান্য করলে শাস্তি ভোগ করতে হয়।
উত্তর: আইন ।
১৮। ভোট দেওয়ার মাধ্যমে নাগরিকগণ রাষ্ট্রের — অংশগ্রহণ করে।
উত্তর: শাসনকাজে ।
১৯। সন্তানদের শিক্ষিত করে গড়ে তোলা প্রত্যেক — দায়িত্ব।
উত্তর: মা-বাবার
২০। যেখানে — আছে, সেখান দিয়ে রাস্তা পার হব।
উত্তর: জেব্রাক্রসিং ।
২১। ভেজা হাতে বৈদ্যুতিক তার ধরার ফলে — হওয়ার আশঙ্কা থাকে।
উত্তর: বিদ্যুৎস্পৃষ্ট।
২২। — না জানলে পানিতে নামবে না।
উত্তর: সাঁতার ।
২৩। গ্যাস দিয়ে আমরা — করি।
উত্তর: রান্না।
২৪। অসাবধানে পথ চলা—অন্যতম কারণ।
উত্তর: দুর্ঘটনার।
২৫। —নানা কারণে দুর্ঘটনা ঘটতে পারে।
উত্তর: রাস্তায়।
২৬। রাষ্ট্র পরিচালনার জন্য অনেক—প্রয়োজন।
উত্তর: অর্থের।
মো. মুস্তাফিজুর রহমান, সহকারী শিক্ষক
# পরবর্তী অংশ ছাপা হবে আগামীকাল