বহুনির্বাচনি প্রশ্নোত্তর
প্রিয় শিক্ষার্থী, আজ বাংলাদেশ ও বিশ্বপরিচয়ের অধ্যায়-৯ থেকে বহুনির্বাচনি প্রশ্নোত্তর দেওয়া হলো।
৩৩. শিশু ও মাতৃমৃত্যুর হার কমে যাওয়ার কারণ কী?
ক. সাক্ষরতার হার বাড়ায় খ. পুষ্টির সরবরাহ বৃদ্ধি পাওয়ায়
গ. চিকিৎসাব্যবস্থার উন্নতি হওয়ায় ঘ. গণসচেতনতা বৃদ্ধি পাওয়ায়
উত্তর: গ. চিকিৎসাব্যবস্থার উন্নতি হওয়ায়
৩৪. দেশের অশিক্ষিত ও কর্মহীন মানুষকে কীভাবে মানবসম্পদে পরিণত করা যায়?
ক. রাষ্ট্রীয়ভাবে আর্থিক অনুদান দিয়ে
খ. উপযুক্ত শিক্ষা, প্রশিক্ষণ ও কর্মসংস্থানের ব্যবস্থা করে
গ. কৃষি উপকরণ সরবরাহ করে ঘ. ব্যাংকঋণ দিয়ে
উত্তর: খ. উপযুক্ত শিক্ষা, প্রশিক্ষণ ও কর্মসংস্থানের ব্যবস্থা করে
৩৫. বিশাল জনসংখ্যা কাদের জন্য সমস্যা হয়ে দাঁড়ায়?
ক. যাদের পরিকল্পনার আছে খ. যাদের সম্পদ সীমিত
গ. যাদের সম্পদের অভাব নেই ঘ. যারা মনের দিক দিয়ে গরিব
উত্তর: খ. যাদের সম্পদ সীমিত
৩৬. নিচের কোন দেশটি জনসংখ্যাকে জনসম্পদে পরিণত করেছে?
ক. মিয়ানমার খ. নেপাল গ. ভুটান ঘ. শ্রীলঙ্কা
উত্তর: ঘ. শ্রীলঙ্কা
৩৭. আমাদের প্রতিবেশী কোন দেশটি তথ্যপ্রযুক্তিতে অনেক এগিয়ে?
ক. ভারত খ. পাকিস্তান গ নেপাল ঘ. ভুটান
উত্তর: ক. ভারত
৩৮. জনসংখ্যাকে সম্পদে পরিণত করতে বর্তমান সরকার কয়টি কৌশল গ্রহণ করেছে?
ক. ১০টি খ. ৯টি গ. ৮টি ঘ. ৭টি। উত্তর: ক. ১০টি
৩৯. আমেরিকার তথ্যপ্রযুক্তি খাতের কত ভাগ ভারতীয়দের দক্ষ জনশক্তির ওপর নির্ভশীল?
ক. ২৩ খ. ২৪ গ. ২৫ ঘ. ২৬। উত্তর: ক. ২৩।
মুহাম্মদ মিজানুর রহমান, সহকারী শিক্ষক
পিরোজপুর সরকারি বালিকা উচ্চবিদ্যালয়, পিরোজপুর