
শূন্যস্থান পূরণ
প্রিয় শিক্ষার্থী, আজ বাংলাদেশ ও বিশ্বপরিচয়ের অধ্যায়-৯ থেকে শূন্যস্থান পূরণ দেওয়া হলো।
অধ্যায়-৯
১। আমাদের চারপাশে নানা রকম — আছে।
উত্তর: মানুষ।
২। আমাদের যেমন অনেক মিল আছে, তেমনি অনেক — আছে।
উত্তর: অমিলও।
৩। প্রত্যেকের — ভিন্নতা আছে, — ভিন্নতা আছে।
উত্তর: প্রতিভায়, আচরণেও।
৪। অটিস্টিক শিশুরা একই কাজ—করতে থাকে।
উত্তর: একটানা।
৫। — কোনো রোগ নয় যে চিকিৎসা করলেই সেরে যাবে।
উত্তর: অটিজম।
৬। সঠিক শিক্ষার মাধ্যমেই অটিস্টিক শিশুদের — জীবনে অভ্যস্ত করা সম্ভব।
উত্তর: স্বাভাবিক।
৭। অটিস্টিক শিশু শারীরিকভাবে সম্পূর্ণ —।
উত্তর: সুস্থ।
৮। খেয়াল রাখতে হবে, অটিস্টিক শিশুরা যেন — না হয়।
উত্তর: বিরক্ত।
৯। আমরা সবাই মিলে অটিস্টিক শিশুদের — করব।
উত্তর: সাহায্য।
১০। — নামের একটি বিকাশগত সমস্যার ফলে শিশুদের এই অন্য রকম আচরণ হয়ে থাকে।
উত্তর: অটিজম
১১। অটিস্টিক বন্ধুরা আমাদের সঙ্গে — করতে চায় না।
উত্তর: বন্ধুত্ব।
১২। আদর করতে গেলে — যায়।
উত্তর: রেগে
১৩। অটিস্টিক শিশুরা আলো, গতি, শব্দ, ঘ্রাণ বা স্বাদের ক্ষেত্রে অতি —।
উত্তর: সংবেদনশীল।
১৪। অনেক সময় স্বাভাবিক শব্দ শুনেই — হয়।
উত্তর: উত্তেজিত।
১৫। অটিস্টিক শিশুরা — থাকতে ভালবাসে।
উত্তর: চুপচাপ।
১৬। অটিস্টিক শিশুরা একই শব্দ — বলতে থাকে।
উত্তর: বারবার।
১৭। অটিজম সমস্যায় আক্রান্ত শিশুদের — শিশু বলে।
উত্তর: অটিস্টিক।
১৮। কোনো কোনো অটিস্টিক শিশু অন্য শিশুদের মতোই — করত পারে।
উত্তর: লেখাপড়া।
১৯। অটিস্টিক শিশুদের একটি বিশেষ খেলনা বা জিনিসের প্রতি প্রবল — থাকে।
উত্তর: আকর্ষণ।
২০। একজন বিশেষজ্ঞ অটিস্টিক শিশু শনাক্ত করতে পারেন বিভিন্ন — করে।
উত্তর: পরীক্ষা-নিরীক্ষা।
২১। অটিস্টিক শিশুদের প্রতি বিশেষ যত্ন নিলে তারা আমাদের সঙ্গে সমানভাবে — হওয়ার সুযোগ পাবে।
উত্তর: বিকশিত।
২২। অটিস্টিক বন্ধুদের সঙ্গে আমরা — আচরণ করব।
উত্তর: বন্ধুসুলভ।
২৩। অনেক অটিস্টিক শিশু — চোখের দিকে তাকায় না।
উত্তর: সরাসরি।
২৪। কোনো কোনো অটিস্টিক শিশু চমৎকার — অধিকারী হয়। উত্তর: প্রতিভার।
মো. মুস্তাফিজুর রহমান, সহকারী শিক্ষক
# পরবর্তী অংশ ছাপা হবে আগামীকাল