বাংলাদেশ ও বিশ্বপরিচয়
শূন্যস্থান পূরণ
প্রিয় শিক্ষার্থী, আজ বাংলাদেশ ও বিশ্বপরিচয়ের অধ্যায়ভিত্তিক শূন্যস্থান পূরণ দেওয়া হলো।
অধ্যায়-১১
৬. বিয়ের পর স্বামীর সহযোগিতায় বেগম রোকেয়ার — আরও প্রসার ঘটে।
উত্তর: শিক্ষার।
৭. বেগম রোকেয়ার অক্লান্ত পরিশ্রমের ফলেই মেয়েরা ধীরে ধীরে — আলো পেতে থাকে।
উত্তর: শিক্ষার।
৮. বেগম রোকেয়া মৃত্যুবরণ করেন — সালে।
উত্তর: ১৯৩২ সালে।
৯. বেগম রোকেয়া নারী-পুরুষের — কথা বলেছেন।
উত্তর: সমতার।
১০. শিশুবয়স থেকে পরিবারে ছেলে ও মেয়ের প্রতি প্রায়ই ভিন্ন — করা হয়।
উত্তর: আচরণ।
১১. প্রাথমিক বিদ্যালয়ে শতকরা — ভাগ নারী শিক্ষক নিয়োগ দেওয়া হয়।
উত্তর: ৬০।
১২. কোথাও কোথাও নারী-পুরুষ সমান — পায় না।
উত্তর: মজুরি।
১৩. বিশ্বব্যাপী আন্তর্জাতিক নারী দিবস পালিত হচ্ছে — সাল থেকে।
উত্তর: ১৯১০।
১৪. ১৮৫৭ সালের ৮ই মার্চ নারী শ্রমিকেরা ন্যায্য মজুরি ও — ঘণ্টা শ্রমের দাবিতে রাজপথে আন্দোলন করেন।
উত্তর: আট।
১৫. নিউইয়র্ক শহরে ১৯০৮ সালে হাজার হাজার নারী শ্রমিক শিশুশ্রমবদ্ধ ও নারীর ভোটাধিকারের দাবিতে — সমাবেশ করেন।
উত্তর: প্রতিবাদ।
১৬. জাতিসংঘ — মার্চকে আন্তর্জাতিক নারী দিবস হিসেবে স্বীকৃতি দেয়।
উত্তর: ৮ই।
১৭. — নারী সময়মতো কাজে যেতে পারে না।
উত্তর: নির্যাতিত।
১৮. পারিবারিকভাবে নারী নির্যাতনের একটি বিশেষ কারণ হচ্ছে —।
উত্তর: যৌতুক।
১৯. নারী নির্যাতন মানুষ ও সমাজের জন্য —।
উত্তর: ক্ষতিকর।
২০. বাংলাদেশের জনসংখ্যার শতকরা — ভাগ নারী।
উত্তর: ৪৯।
২১. বাংলাদেশে আজও নারী-পুরুষের — প্রতিষ্ঠিত হয়নি।
উত্তর: সমতা।
মো. মুস্তাফিজুর রহমান, সহকারী শিক্ষক
# পরবর্তী অংশ ছাপা হবে আগামীকাল