বাংলাদেশ ও বিশ্বপরিচয়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বহুনির্বাচনি প্রশ্নোত্তর 
প্রিয় শিক্ষার্থী, আজ বাংলাদেশ ও বিশ্বপরিচয় থেকে অধ্যায়ভিত্তিক বহুনির্বাচনি প্রশ্নোত্তর দেওয়া হলো।

অধ্যায়-১০
১৬। কোন ধরনের পিতা-মাতার সন্তানেরা পরিবারে অসংগত আচরণ করে?
i. অপরাধী ii. উদাসীন iii. দুশ্চরিত্র
নিচের কোনটি সঠিক?
ক. i খ. ii ও iii
গ. i ও iii ঘ. i, ii ও iii
উত্তর: ঘ. i, ii ও iii
১৭। কোন ধরনের শিশুরা ছোটবেলা থেকেই সুন্দর ও সুস্থভাবে বেড়ে ওঠে?
i. যারা ছোটবেলা থেকেই খেলাধুলার সুযোগ পায়
ii. যারা ছোটবেলা থেকেই সংগীতচর্চা করে
iii. যারা ছোটবেলা থেকেই শরীরচর্চা করে
নিচের কোনটি সঠিক?
ক. i খ. ii ও iii
গ. i ও iii ঘ. i, ii ও iii
উত্তর: ঘ. i, ii ও iii
১৮। নিচের কোনটি শিশু-কিশোরদের অপরাধী করে তুলতে পারে?
i. বস্তির পরিবেশ
ii. বস্তির খারাপ অভিজ্ঞতা
iii. সঙ্গদোষ
নিচের কোনটি সঠিক?
ক. i খ. ii ও iii
গ. i, ii ও iii ঘ. i ও iii
উত্তর: গ. i, ii ও iii
১৯। শিশুমনে কিসে হীনম্মন্যতার জন্ম দেয়?
ক. অর্থের প্রাচুর্যতা
খ. শারীরিক ত্রুটি
গ. কম প্রতিভা ঘ. আবেগহীনতা
উত্তর: খ. শারীরিক ত্রুটি
২০। বেশি রকম আবেগপ্রবণ বা প্রতিভাবান শিশু-কিশোরেরা কেন অনেক সময় অপরাধী হয়ে উঠতে পারে?
ক. তাদের মানসিক গঠন সাধারণের চেয়ে জটিল
খ. তাদের মানসিক গঠন সাধারণের মতো বলে
গ. তাদের মানসিক গঠন সাধারণের চেয়ে সহজ
ঘ. তাদের মানসিক গঠন মানুষের চেয়ে আলাদা
উত্তর: ক. তাদের মানসিক গঠন সাধারণের চেয়ে জটিল
২১। পিতা-মাতার বারবার কর্মস্থল পরিবর্তন শিশু-কিশোরদের জন্য কোন সমস্যাটি তৈরি করে?
ক. পিতা-মাতার আদর থেকে বঞ্চিত হয়
খ. বন্ধু নির্বাচনে তাদের কষ্ট হয়
গ. ভালো স্কুলে পড়াশোনা করতে পারে না
ঘ. স্কুলে শিক্ষকদের প্রিয় হতে পারে না
উত্তর: খ. বন্ধু নির্বাচনে তাদের কষ্ট হয়
২২। বর্তমানে সমাজে নিচের কোনটির অপব্যবহারের প্রভাবে কিশোর অপরাধ দেখা যাচ্ছে?
ক. ইন্টারনেট খ. রেডিও
গ. কালচারাল প্রোগ্রাম
ঘ. ইন্টারনেট ও মোবাইল
উত্তর: ঘ. ইন্টারনেট ও মোবাইল
# নিচের অনুচ্ছেদটি পড়ো এবং ২৩ ও ২৪ নম্বর প্রশ্নের উত্তর দাও।
সংযুক্তা পিতা-মাতার আদরের সন্তান। সে অনেক ভালো মেয়ে। পড়াশোনায়ও বেশ ভালো। ইদানীং তাকে কেমন জানি মনে হচ্ছে। স্কুল ফাঁকি দেয়। লুকিয়ে লুকিয়ে ধূমপান করে। টাকার জন্য প্রায়ই তার বাবাকে জ্বালাতন করে।
২৩। অনুচ্ছেদে সংযুক্তার আচরণে কী প্রকাশ পাচ্ছে?
ক. মাদকাসক্তি খ. নৈতিক অবক্ষয়
গ. শারীরিক অসুস্থতা ঘ. একাকিত্ব
উত্তর: ক. মাদকাসক্তি
২৪। অনুচ্ছেদে সংযুক্তার আচরণের ফলে—
ক. তার প্রতিভা বিকশিত হবে
খ. সে সাহসী হতে পারবে
গ. বিভিন্ন শারীরিক সমস্যা দেখা দেবে ঘ. পারিবারিক জীবনে শৃঙ্খলা ফিরে আসবে
উত্তর: গ. বিভিন্ন শারীরিক সমস্যা দেখা দেবে
২৫। কিশোর অপরাধের মধ্যে পড়ে—
i. পকেটমার
ii. যানবাহনের ওপর হামলা
iii. মেয়েদের উত্ত্যক্ত করা
নিচের কোনটি সঠিক?
ক. i খ. ii ও iii
গ. i, ii ও iii ঘ. i ও iii
উত্তর: গ. i, ii ও iii
২৬। কিশোর অপরাধী যে ঘরে আছে সে ঘরে—
ক. পারিবারিক শান্তি বজায় থাকে
খ. পারিবারিক শান্তি নষ্ট হয়
গ. সবাই সবাইকে সম্মান করে
ঘ. সবাই সবাইকে সহযোগিতা করে
উত্তর: খ. পারিবারিক শান্তি নষ্ট হয়
২৭। বর্তমানে শহর ও গ্রামাঞ্চল সর্বত্র কিশোর অপরাধীদের দ্বারা কোন কাজটি খুব বেশি হচ্ছে?
ক. মারামারি খ. খুন
গ. মেয়েদের উত্ত্যক্ত
ঘ. অ্যাসিড নিক্ষেপ
উত্তর: গ. মেয়েদের উত্ত্যক্ত।
মুহাম্মদ মিজানুর রহমান
সহকারী শিক্ষক
পিরোজপুর সরকারি বালিকা
উচ্চবিদ্যালয়, পিরোজপুর
# পরবর্তী অংশ ছাপা হবে আগামীকাল