বাংলাদেশ ও বিশ্বপরিচয়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বহুনির্বাচনি প্রশ্নোত্তর 
প্রিয় শিক্ষার্থী, আজ বাংলাদেশ ও বিশ্বপরিচয় থেকে অধ্যায়ভিত্তিক বহুনির্বাচনি প্রশ্নোত্তর দেওয়া হলো।

অধ্যায়-১০
২৮। কিশোর অপরাধীরা কীভাবে মেয়েদের উত্ত্যক্ত করে?
ক. তাদের সম্মান জানিয়ে কথা বলে
খ. তাদের প্রতি অশ্লীল উক্তি করে
গ. তাদের সাথে মার্জিত আচরণ করে
ঘ. তাদের নিরাপত্তার জন্য স্কুল পর্যন্ত পৌঁছে দেয়। সঠিক উত্তর: খ.তাদের প্রতি অশ্লীল উক্তি করে
২৯। বখাটে কিশোরদের অন্যায় আবদারে মেয়েরা সাড়া না দিলে তারা কী ধরনের সমস্যার মুখোমুখি হয়?
i. শারীরিক নির্যাতনের
ii. অপহরণের iii. অ্যাসিড নিক্ষেপ
নিচের কোনটি সঠিক?
ক. i খ. ii ও iii
গ. i, ii ও iii ঘ. i ও iii
সঠিক উত্তর: গ. i, ii ও iii
৩০। কীভাবে কিশোরদের অপরাধ থেকে ফিরিয়ে রাখা যেতে পারে?
ক. কিশোরদের অপরাধপ্রবণতার ধরন সম্পর্কে অভিভাবকেরা সচেতন থাকলে
খ. কিশোরদের অপরাধপ্রবণতার ধরন সম্পর্কে অভিভাবকেরা অসচেতন থাকলে
গ. কিশোরদের অপরাধপ্রবণতা রোধে কোনো ব্যবস্থা না নিলে
ঘ. কিশোর অপরাধীদের মুক্তভাবে কাজ করার সুযোগ করে দিলে
সঠিক উত্তর: ক. কিশোরদের অপরাধপ্রবণতার ধরন সম্পর্কে অভিভাবকেরা সচেতন থাকলে।
৩১। কিশোর অপরাধীদের অপরাধ জগত্ থেকে দূরে সরিয়ে নিয়ে আসতে অভিভাবকদের যে দায়িত্বশীল ভূমিকা রাখতে হবে তা হলো—
ক. পরিবারে তাদের সুস্থ মানসিক বিকাশের উপযুক্ত পরিবেশ তৈরি করা
খ. চলাফেরায় কোনো রকম হস্তক্ষেপ না করা
গ. সাথিদের ব্যাপারে কোনো খোঁজখবর না নেওয়া
ঘ. তাদেরকে তাদের মতো চলার সুযোগ দেওয়া
সঠিক উত্তর: ক. পরিবারে তাদের সুস্থ মানসিক বিকাশের উপযুক্ত পরিবেশ তৈরি করা
৩২। কিশোরদের অপরাধপ্রবণতারোধে কোন কাজটি করতে হবে?
ক. অভিভাবকদের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করা
খ. পরিবারের সদস্যসংখ্যা যাতে না বাড়ে, সেদিকে খেয়াল রাখা
গ. পরিবারে সবাই একসঙ্গে কাজ করা
ঘ. পরিবারে এক অন্যের প্রতি সম্মান ও শ্রদ্ধা জানিয়ে বসবাস করা
সঠিক উত্তর: ক. অভিভাবকদের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করা
৩৩। কোনটি কিশোরদের অপরাধ থেকে দূরে রাখতে সহায়তা করে?
ক. বিদ্যালয়ের পরিবেশ
খ. গ্রামের পরিবেশ
গ. শহরের পরিবেশ
ঘ. বস্তির নোংরা পরিবেশ
সঠিক উত্তর: ক. বিদ্যালয়ের পরিবেশ
৩৪। শিশু-কিশোরদের মানসিক বিকাশের জন্য কোনটি প্রয়োজন?
ক. পাঠাগার খ. ব্যায়ামাগার
গ. অশ্লীল ছবি
ঘ. পাঠাগার ও ব্যায়ামাগার
সঠিক উত্তর: ঘ. পাঠাগার ও ব্যায়ামাগার
৩৫। শিশু-কিশোরের মানসিক বিকাশ যাতে ক্ষতিগ্রস্ত না হয়, সে জন্য কোন কাজটি করতে হবে?
ক. অশ্লীল ছবি না দেখা
খ. বাজে সিনেমা দেখা
গ. অশ্লীল বই-পুস্তক পড়া
ঘ. আপত্তিকর ভিডিও দেখা
সঠিক উত্তর: ক. অশ্লীল ছবি না দেখা
৩৬। শিশু-কিশোরেরা যাতে খারাপ পথে না যায়, সে জন্য কাকে বেশি সতর্ক থাকতে হবে?
ক. শিক্ষককে খ. অভিভাবকে
গ. বন্ধুকে ঘ. মামাকে
সঠিক উত্তর: খ. অভিভাবকে
৩৭। মাদকাসক্তির সূত্রপাত কীভাবে ঘটতে পারে?
ক. মদের দোকানের সামনে দিয়ে যাতায়াত করলে
খ. পিতা-মাতার সাথে রাগারাগি করলে গ. পরীক্ষায় ফেল করলে
ঘ. মাদকাসক্ত সঙ্গীদের সাথে মেলামেশা করলে
সঠিক উত্তর: ঘ. মাদকাসক্ত সঙ্গীদের সাথে মেলামেশা করলে
৩৮। কিশোর মন স্বভাবতই কী রকম?
ক. উচ্চাভিলাষী খ. লোভী
গ. কৌতূহলপ্রবণ
ঘ. প্রেমপাগল
সঠিক উত্তর: গ. কৌতূহলপ্রবণ
৩৯। নিচে কোনগুলো নেশার দ্রব্য?
ক. গাঁজা, ইয়াবা ও হেরোইন
খ. গাঁজা, অ্যান্টিবায়োটিক ও হেরোইন
গ. গাঁজা, ফেনসিডিল ও ইনসুলিন
ঘ. অ্যান্টিবায়োটিক, ফেনসিডিল ও ইনসুলিন
সঠিক উত্তর: ক. গাঁজা, ইয়াবা ও হেরোইন
৪০। অনেক শিশু-কিশোর প্রথমে কীভাবে মাদকে অভ্যস্ত হয়?
ক. পিতা-মাতার মাধ্যমে
খ. শ্রেণিকক্ষে সাথিদের দ্বারা
গ. কৌতূহলের বসে
ঘ. মানসিক যন্ত্রণা থেকে
সঠিক উত্তর: গ. কৌতূহলের বসে।
সহকারী শিক্ষক, পিরোজপুর সরকারি বালিকা উচ্চবিদ্যালয়, পিরোজপুর
# পরবর্তী অংশ ছাপা হবে আগামীকাল