বাংলাদেশ ও বিশ্বপরিচয়
বহুনির্বাচনি প্রশ্নোত্তর
প্রিয় শিক্ষার্থী, আজ বাংলাদেশ ও বিশ্বপরিচয় থেকে অধ্যায়ভিত্তিক বহুনির্বাচনি প্রশ্নোত্তর দেওয়া হলো।
অধ্যায়-১০
৪১। অনেকের মনে কেন হতাশা সৃষ্টি হয়?
i. বেকারত্ব ii. প্রেমে ব্যর্থতা
iii. নিঃসঙ্গতা
নিচের কোনটি সঠিক?
ক. i খ. ii ও iii
গ. i, ii ও iii ঘ. i ও iii
সঠিক উত্তর: গ. i, ii ও iii
৪২। অনেক সময় কীভাবে শিশু-কিশোরদের মনে হতাশার জন্ম নিতে পারে?
ক. অত্যধিক প্রাপ্তি ও অত্যাধিক স্নেহ খ. পিতা-মাতার স্নেহের অভাব
গ. পারিবারিক অশান্তি
ঘ. পারিবারিক অশান্তি ও পিতা-মাতার স্নেহের অভাব
সঠিক উত্তর: ঘ. পারিবারিক অশান্তি ও পিতা-মাতার স্নেহের অভাব।
৪৩। বর্তমানে নিচের কোনটি মাদকাসক্তির একটি বড় কারণ?
ক. নিজস্ব সংস্কৃতি খ. অপসংস্কৃতি
গ. পাশ্চাত্য সংস্কৃতি ঘ. ভাড়াটে সংস্কৃতি
সঠিক উত্তর: খ. অপসংস্কৃতি
৪৪। একজন মাদকাসক্ত ব্যক্তির হতে পারে—
i. হূদেরাগ ii. যক্ষ্মা iii. শ্বাসকষ্ট
নিচের কোনটি সঠিক?
ক. i খ. ii ও iii গ. i, ii ও iii ঘ. i ও iii
সঠিক উত্তর: গ. i, ii ও iii
৪৫। মাদকের সহজলভ্যতার জন্য বেড়ে যায়—
i. চুরি ii. ডাকাতি iii. রাহাজানি
নিচের কোনটি সঠিক?
ক. i খ. ii ও iii গ. i, ii ও iii ঘ. i ও iii
সঠিক উত্তর: গ. i, ii ও iii
৪৬। মাদকের হাত থেকে সমাজকে বাঁচাতে হলে কী করতে হবে?
ক. মাদকাসক্তি প্রতিরোধ খ. মাদকের বিস্তার
গ. মাদক নিয়ন্ত্রণ ঘ. মাদকাসক্তি প্রতিরোধ ও নিয়ন্ত্রণ
সঠিক উত্তর: ঘ. মাদকাসক্তি প্রতিরোধ ও নিয়ন্ত্রণ
৪৭। মাদকাসক্তি প্রতিরোধে কোন ব্যবস্থাটি সবচেয়ে ভালো?
ক. নিয়ন্ত্রণমূলক খ. প্রতিরোধমূলক
গ. শাস্তিমূলক ঘ. সহায়তামূলক
সঠিক উত্তর: খ. প্রতিরোধমূলক
৪৮। মাদকাসক্তির বিরুদ্ধে কীভাবে প্রতিরোধ গড়ে তোলা যায়?
ক. ধর্মীয় শিক্ষার মাধ্যমে
খ. নৈতিক মূল্যবোধ শিক্ষার মাধ্যমে
গ. অপরাধীর শাস্তি নিশ্চিত করে
ঘ. ধর্মীয় ও নৈতিক মূল্যবোধ শিক্ষার মাধ্যমে
সঠিক উত্তর: ঘ. ধর্মীয় ও নৈতিক মূল্যবোধ শিক্ষার মাধ্যমে
৪৯। মাদক প্রতিরোধে আন্দোলন গড়ে তোলা যায়—
i. গণসচেতনতা সৃষ্টি করে
ii. রেডিও, টেলিভিশন, সংবাদপত্রে প্রচারণার মাধ্যমে
iii. মসজিদ-মন্দিরে নৈতিকতা শিক্ষার মাধ্যমে
নিচের কোনটি সঠিক?
ক. i খ. ii ও iii গ. i, ii ও iii ঘ. i ও iii
সঠিক উত্তর: গ. i, ii ও iii
৫০। মাদকাসক্তি প্রতিরোধে নিচের কোন ব্যবস্থাটি নিতে হবে?
ক. নেশা ও মাদকের ব্যাপারে জনগণকে উত্সাহিত করতে হবে
খ. ধূমপান ও নেশাজাতীয় দ্রব্যের উত্পাদন বন্ধ করতে হবে
গ. ধূমপান ও নেশাজাতীয় দ্রব্যের বিজ্ঞাপন প্রচার করতে হবে
ঘ. ছাত্রদের সামনে শিক্ষকদের ধূমপান বন্ধ করতে হবে
সঠিক উত্তর: খ. ধূমপান ও নেশাজাতীয় দ্রব্যের উত্পাদন বন্ধ করতে হবে।
সহকারী শিক্ষক, পিরোজপুর সরকারি বালিকা উচ্চবিদ্যালয়, পিরোজপুর
# পরবর্তী অংশ ছাপা হবে আগামীকাল