বাংলাদেশ ও বিশ্বপরিচয়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

অধ্যায়-৭
প্রিয় শিক্ষার্থীরা, আজ বাংলাদেশ ও বিশ্বপরিচয়ের অধ্যায়-৭ থেকে ‘সঠিক উত্তরটি উত্তর পত্রে লেখো’ দেওয়া হলো।

১। মানবাধিকার কী?
ক. নিম্নবিত্তদের অধিকার খ. মানুষ হিসেবে অধিকার
গ. শিশুদের অধিকার ঘ. ধনীদের অধিকার
উত্তর: খ. মানুষ হিসেবে অধিকার
২। জাতিসংঘ কোন সালে ‘মানবাধিকার সর্বজনীন ঘোষণাপত্র’ অনুমোদন করে?
ক. ১৯৪০ খ. ১৯৪৫ সালে গ. ১৯৪৮ সালে ঘ. ১৯৫০ সালে
উত্তর: গ. ১৯৪৮ সালে
৩। কোনটি মানবাধিকারের উদাহারণ?
ক. নির্যাতন করা খ. আটক রাখা
গ. শিশু পাচার ঘ. মত প্রকাশের স্বাধীনতা
উত্তর: ঘ. মত প্রকাশের স্বাধীনতা
৪। কোনটি মানবাধিকারের লঙ্ঘন?
ক. নিরাপত্তা প্রদান খ. ধর্ম পালনের সুযোগ
গ. সবার সমান অধিকার ঘ. শিক্ষার সুযোগ না দেওয়া
উত্তর: ঘ. শিক্ষার সুযোগ না দেওয়া
৫। মানবাধিকার বাস্তবায়নের দায়িত্ব কার?
ক. পরিবার ও রাষ্ট্র খ. পরিবার ও সমাজ
গ. রাষ্ট্র ও সমাজ ঘ. পরিবার, সমাজ ও রাষ্ট্র
উত্তর: ঘ. পরিবার, সমাজ ও রাষ্ট্র
৬। মানুষ হিসেবে সুস্থ ও সুন্দরভাবে বেঁচে থাকার জন্য কোনটি প্রয়োজন?
ক. মানবাধিকার খ. রাজনৈতিক অধিকার
গ. অর্থনৈতিক অধিকার ঘ. সাংস্কৃতিক অধিকার
উত্তর: ক. মানবাধিকার
৭। মানবাধিকারের সার্বজনীন ঘোষণাপত্র ঘোষণা করেছে কোন সংস্থা?
ক. জাতিসংঘ খ. ইইউ গ. আসিয়ান ঘ. সার্ক
উত্তর: ক. জাতিসংঘ
৮। স্বাধীনভাবে চলাফেরা করার অধিকার কোন ধরনের অধিকার?
ক. মৌলিক মানবাধিকার খ. সামাজিক অধিকার
গ. রাজনৈতিক অধিকার ঘ. সাংস্কৃতিক অধিকার
উত্তর: ক. মৌলিক মানবাধিকার
৯। কাউকে নির্যাতন ও অত্যাচার না করা কী ধরনের অধিকার?
ক. সামাজিক অধিকার খ. রাজনৈতিক অধিকার
গ. নিরাপত্তা লাভের অধিকার ঘ. মৌলিক মানবাধিকার
উত্তর: ঘ. মৌলিক মানবাধিকার
১০। নিজ নিজ ধর্ম পালনের অধিকার কী ধরনের অধিকার?
ক. ধর্মীয় অধিকার খ. মৌলিক মানবাধিকার
গ. সাংস্কৃতিক অধিকার ঘ. সামাজিক অধিকার
উত্তর: খ. মৌলিক মানবাধিকার
১১। কোনটি মৌলিক মানবাধিকার?
ক. আইনের চোখে সব মানুষ সমান
খ. আইনের চোখে সব মানুষ অপরাধী
গ. সব মানুষ জন্মগতভাবে পরাধীন
ঘ. কাউকে গ্রেপ্তার করা যাবে না
উত্তর: ক. আইনের চোখে সব মানুষ সমান
১২। মানুষের জীবনকে ভালোভাবে গড়ে তুলতে সাহায্য করে—
ক. মানবাধিকারগুলো খ. মৌলিক চাহিদাগুলো
গ. সামাজিক অধিকারগুলো ঘ. অর্থনৈতিক অধিকারগুলো
উত্তর: ক. মানবাধিকারগুলো
১৩। মানবাধিকার কাদের ক্ষেত্রে প্রযোজ্য?
ক. আইনজীবীদের খ. সমাজপতিদের
গ. সমাজকর্মীদের ঘ. আমাদের সবার
উত্তর: ঘ. আমাদের সবার
১৪। কোনটি মানবাধিকারবিরোধী কাজ?
ক. স্বাধীনভাবে চলাফেরা খ. মত প্রকাশের স্বাধীনতা
গ. শিশু ও নারী পাচার ঘ. সম্পত্তির অধিকার
উত্তর: গ. শিশু ও নারী পাচার
১৫। কোনটি জঘন্যতম মানবাধিকারবিরোধী কাজ?
ক. শিশু ও নারী পাচার খ. নির্যাতন গ. শিশুশ্রম ঘ. বৈষম্য
উত্তর: ক. শিশু ও নারী পাচার
১৬। অনেক শিশু খেতে কাজ করে। এর কারণ হিসেবে তুমি কোনটিকে চিহ্নিত করবে?
ক. নিরক্ষরতা খ. বেকারত্ব গ. খাদ্যাভাব ঘ. দারিদ্র্য
উত্তর: ঘ. দারিদ্র্য।
সিদ্দিকুর রহমান, সিনিয়র শিক্ষক
প্রগতি মডেল স্কুল এন্ড কলেজ, দক্ষিনগাঁও, ঢাকা
পরবর্তী অংশ ছাপা হবে আগামীকাল