বাংলাদেশ ও বিশ্বপরিচয়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সঠিক উত্তরটি লেখো n

প্রিয় শিক্ষার্থীরা, আজ বাংলাদেশ ও বিশ্বপরিচয়ের অধ্যায়-৭ থেকে সঠিক উত্তরটি উত্তর পত্রে লেখো দেওয়া হলো।

অধ্যায়-৭

১৭. গ্রামের সব মানুষের মধ্যে সম্প্রীতি তৈরি করতে চাও। এ ক্ষেত্রে কী করতে হবে?

ক. রাজনৈতিক অধিকার বাস্তবায়ন খ. অর্থনৈতিক অধিকার বাস্তবায়ন গ. সামাজিক অধিকার বাস্তবায়ন

ঘ. মানবাধিকারের বাস্তবায়ন

উত্তর: ঘ. মানবাধিকারের বাস্তবায়ন

১৮. মানবাধিকার বাস্তবায়ন হলে কোনটি ঘটবে বলে তুমি মনে করো?

ক. তারা মর্যাদার সঙ্গে বসবাস করতে পারবে

খ. তারা অধিক পরিমাণ আয় করতে পারবে

গ. শিশুরা ভালোভাবে কাজ করতে পারবে

ঘ. প্রভাবশালীদের মর্যাদা রক্ষা হবে

উত্তর: ক. তারা মর্যাদার সঙ্গে বসবাস করতে পারবে।

১৯. তাসফিয়াদের এলাকায় সব মানুষের শিক্ষার অধিকার নিশ্চিত করা হয়েছে। তাসফিয়াদের এলাকায় নিশ্চিতকৃত ওই অধিকারটি কোন ধরনের?

ক. প্রধান সামাজিক অধিকার খ. প্রধান রাজনৈতিক অধিকার

গ. প্রধান মানবাধিকার ঘ. প্রধান অর্থনৈতিক অধিকার       উত্তর: গ. প্রধান মানবাধিকার

২০. এলাকায় খেয়াল খুশিমতো কাউকে গ্রেপ্তার ও আটক করা হয় না। এ থেকে কোন সিদ্ধান্তে উপনীত হতে পারো?

ক. এলাকায় অর্থনৈতিক অধিকার বাস্তবায়িত

খ. এলাকায় রাজনৈতিক অধিকার বাস্তবায়িত

গ. এলাকায় মানবাধিকার বাস্তবায়িত

ঘ. এলাকায় সামাজিক অধিকার বাস্তবায়িত   

উত্তর: গ. এলাকায় মানবাধিকার বাস্তবায়িত

২১. শহুরে বা গ্রামে অনেক ক্ষেত্রে কারা শারীরিক নির্যাতনের শিকার হয়?

ক. নারীরা খ. ছাত্রছাত্রীরা গ. শিশুরা ঘ. বয়স্করা

উত্তর: গ. শিশুরা

২২. মেয়েশিশু ও মহিলাদের বিদেশে কিসের জন্য  বিক্রি করে দেওয়া হয়?

ক. কাজের জন্য খ. গানের জন্য

গ. নাচের জন্য ঘ. চাকরি করার জন্য

উত্তর: ক. কাজের জন্য

২৩. নিজ নিজ ধর্ম পালন করার অধিকার কোন ধরনের অধিকার?

ক. জন্মগত খ. মৌলিক গ. রাষ্ট্রীয় ঘ. মানবিক

উত্তর: খ. মৌলিক

২৪. কোনটি মানবাধিকার নয়?

ক. নিরাপত্তা লাভের অধিকার খ. শিক্ষার অধিকার

গ. সম্পত্তির অধিকার ঘ. কাউকে আটক করার অধিকার

উত্তর: ঘ. কাউকে আটক করার অধিকার

২৫. কোনটি মৌলিক মানবাধিকার?

ক. সব মানুষ জন্মগতভাবে স্বাধীন

খ. সব মানুষ জন্মগতভাবে স্বাধীন নয়

গ. সব মানুষ জন্মগতভাবে অসহায়

ঘ. সব মানুষ জন্মগতভাবে নিরপত্তাহীন

উত্তর: ক. সব মানুষ জন্মগতভাবে স্বাধীন

২৬. শিক্ষা গ্রহণের অধিকার কোন ধরনের অধিকার?

ক. সামাজিক অধিকার খ. রাজনৈতিক অধিকার

গ. মৌলিক অধিকার ঘ. অর্থনৈতিক অধিকার   

উত্তর: গ. মৌলিক অধিকার

২৭. কাউকে খেয়াল-খুশিমতো  গ্রেপ্তার ও আটক না করা কী ধরনের অধিকার?

ক. নিরাপত্তা লাভের অধিকার খ. সামাজিক অধিকার

গ. বিচার পাওয়ার অধিকার ঘ. মৌলিক মানবাধিকার

উত্তর: ঘ. মৌলিক মানবাধিকার

২৮. নিজের চিন্তা ও মত প্রকাশের অধিকার কী ধরনের অধিকার?

ক. সামাজিক অধিকার খ. মতামত প্রকাশের অধিকার

গ. মৌলিক মানবাধিকার ঘ. রাজনৈতিক অধিকার

উত্তর: গ. মৌলিক মানবাধিকার।

সিদ্দিকুর রহমান, সিনিয়র শিক্ষক

প্রগতি মডেল স্কুল এন্ড কলেজ, ঢাকা

# পরবর্তী অংশ ছাপা হবে আগামীকাল